• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য “বাম-ডান” বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মমতা ব্যানার্জি 

Eidin by Eidin
March 24, 2026
in কলকাতা, রাজ্যের খবর
বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য “বাম-ডান” বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মমতা ব্যানার্জি 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ মার্চ : কেরলে ২০১৯ সালের বিধানসভার ভোটে নির্বাচন কমিশনের একটি পুরোনো নির্দেশিকাকে তুলে ধরে বিজেপি ও নির্বাচন কমিশনের গোপন আঁতাতের অভিযোগে সরব হয়েছে এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । আর এটাকে হাতিয়ার করে “বাম-ডান” বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আজ মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, “কমিশনের নোটিফিকেশনে কেন বিজেপির চিহ্ন থাকবে? কমিশন আসলে কার ইশারায় চলছে? এই ঘটনা প্রমাণ করে দেয় যে বিড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়েছে এবং কমিশন নিরপেক্ষতা হারিয়েছে ।” সেই সময় তার হাতে ছিল ওই বিতর্কিত নোটিশ  নিয়ে প্রকাশিত একটি খবরের প্রতিবেদন । 

কেরলে নির্বাচন কমিশনের ওই পুরোনো নির্দেশিকার লেটারহেডে বিজেপির প্রতীক ও সিলমোহর ছিল বলে অভিযোগ । মমতা ব্যানার্জি বলেছেন,’বিজেপির স্বৈরতন্ত্রকে ধ্বংস করে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে প্রত্যেকটা রাজনৈতিক দলকে এখন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। কে ডান আর কে বাম ভুলে যান, ‘এক দেশ, এক রাজনৈতিক দল’ করতে চাইছে যাঁরা, তাঁদের বিরুদ্ধে বৃহত্তর লড়াইয়ের সময় এসেছে।’ সেই সাথে তিনি সোমবার মধ্যরাতে কেন এসআইআর (SIR)-এর সাপ্লিমেন্টারি তালিকা বেরোল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ তিনি বলেন,’স্বচ্ছতা থাকলে তালিকা বের করতে এত ভয় কেন? নিশ্চয়ই কোনো কারচুপি করা হয়েছে।’ একতরফাভাবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সুবিধা করে দিতেই এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে বলেও অভিযোগ তোলেন মমতা ।। 

Previous Post

ভিন ধর্মের গৃহশিক্ষকের প্রেমের ফাঁদে পড়ে কিশোরীর আত্মঘাতী হওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত শিলিগুড়ি ; পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির কারনে এই ধরনের ঘটনা ঘটছে” 

Next Post

প্রথম ম্যাচের আগেই আরসিবি-র জন্য ধাক্কা; যৌন হয়রানির দুই মামলার কারনে ছিটকে গেলেন দলের অন্যতম প্রধান পেসার যশ দয়াল 

Next Post
প্রথম ম্যাচের আগেই আরসিবি-র জন্য ধাক্কা; যৌন হয়রানির দুই মামলার কারনে ছিটকে গেলেন দলের অন্যতম প্রধান পেসার যশ দয়াল 

প্রথম ম্যাচের আগেই আরসিবি-র জন্য ধাক্কা; যৌন হয়রানির দুই মামলার কারনে ছিটকে গেলেন দলের অন্যতম প্রধান পেসার যশ দয়াল 

No Result
View All Result

Recent Posts

  • বলিউডের স্পাই অ্যাকশন থ্রিলার ছবি “ধুরন্ধর-২” মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তানে ; জানুন কি কারনে 
  • “হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী তফসিলি জাতি মর্যাদা পাওয়ার অধিকারী নয়” : সুপ্রিম কোর্ট 
  • প্রথম ম্যাচের আগেই আরসিবি-র জন্য ধাক্কা; যৌন হয়রানির দুই মামলার কারনে ছিটকে গেলেন দলের অন্যতম প্রধান পেসার যশ দয়াল 
  • বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য “বাম-ডান” বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মমতা ব্যানার্জি 
  • ভিন ধর্মের গৃহশিক্ষকের প্রেমের ফাঁদে পড়ে কিশোরীর আত্মঘাতী হওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত শিলিগুড়ি ; পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির কারনে এই ধরনের ঘটনা ঘটছে” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.