• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভিন ধর্মের গৃহশিক্ষকের প্রেমের ফাঁদে পড়ে কিশোরীর আত্মঘাতী হওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত শিলিগুড়ি ; পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির কারনে এই ধরনের ঘটনা ঘটছে” 

Eidin by Eidin
March 24, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভিন ধর্মের গৃহশিক্ষকের প্রেমের ফাঁদে পড়ে কিশোরীর আত্মঘাতী হওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত শিলিগুড়ি ; পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির কারনে এই ধরনের ঘটনা ঘটছে” 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৪ মার্চ : টিউশন পড়ানোর সুযোগ বছর পনেরোর এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে শিলিগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ৪৫ বছরের আমির আলীর বিরুদ্ধে । অভিযুক্ত তিন সন্তানের জনক । স্ত্রী ও সন্তানদের নিয়ে ভরপুর সংসার৷ তার পরেও শারিরীক সম্পর্ক করেও ওই কিশোরীকে বিয়ে করতে অস্বীকার করলে মেয়েটি বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় । তারপর থেকে উত্তপ্ত রয়েছে শিলিগুড়ি । মেয়েটির মৃত্যুর খবর জানাজানি হতেই সোমবার ক্ষিপ্ত জনতা অভিযুক্ত আমির আলীর বাড়িতে একপ্রস্ত ভাঙচুর চালায় । বেগতিক বুঝে স্ত্রী সন্তানদের নিয়ে চম্পট দেয় আমির আলী । পুলিশের দাবি,বর্তমানে সে পলাতক এবং তার সন্ধান চলছে । 

এদিকে কিশোরীর মৃত্যুর পর থেকেই অভিযুক্ত গৃহশিক্ষকের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে হিন্দু সংগঠনগুলি ও বিজেপি । সোমবার রাতে শিলিগুড়িতে একটি মশাল মিছিল বের করে বাঙ্গীর হিন্দু মহামঞ্চ (Bangiya Hindu Mahamancha) । সংগঠনটি ফেসবুক পেজে লিখেছে, “শিলিগুড়ির গুরুং বস্তি এলাকায় এক নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা সমগ্র সমাজকে নাড়িয়ে দিয়েছে। এক অহিন্দু গৃহশিক্ষকের বর্বর লালসার শিকার হন তাঁর কাছেই পঠন- পাঠনরত এক হিন্দু নাবালিকা। এই লজ্জাজনক ও অমানবিক ঘটনার পরিণতিতে সেই নির্যাতিতা নাবালিকা আত্মহত্যা করতে বাধ্য হন।অভিযুক্ত শিক্ষক এখনো পলাতক এবং প্রশাসনের ধরা-ছোঁয়ার বাইরে—যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এই বর্বর ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের উদ্যোগে মশাল মিছিল আয়োজন করা হয় , এবং দোষীকে অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি করা হয় ।”

এদিকে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন । স্থানীয়দের অভিযোগ যে পুলিশ তড়িঘড়ি মেয়েটির দেহ দাহ করে দেয় এবং গ্রেপ্তারের দাবিতে সরব জনতার উপর পুলিশ লাঠিচার্জ করে । এদিকে কিশোরীর মৃত্যুতে অভিযুক্তকে গ্রেফতারির দাবিতে আজও মিছিল হয় শিলিগুড়িতে৷ বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দল এই মিছিলের আয়োজন করে৷ অভিযুক্তের বাড়ি থেকে একটা বিশাল মিছিল জেলাশাসকের কার্যালয় পর্যন্ত যায়৷ মিছিলে পা মেলান মৃত কিশোরীর শোকার্ত মা ও পরিবার পরিজন । 

পাশাপাশি অভিযুক্তের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আম্বেদকরের মূর্তির নিচে ধর্ণায় বসেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ । তিনি বলেন,”গতকাল পুলিশ আজ ১০ টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের কথা দিয়েছিল । কিন্তু গ্রেপ্তার না হওয়া আমি আজকে আমার সমস্ত কর্মসূচি স্থগিত করে ধর্ণায় বসতে বাধ্য হয়েছি । যতক্ষণ পর্যন্ত না অভিযুক্ত গ্রেপ্তার হবে আমি ধর্ণা চালিয়ে যাব ।” তিনি আরও বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির কারনে এই ধরনের ঘটনা এরাজ্যে বারবার ঘটছে ।”

ঘটনা প্রসঙ্গে গৌর বাণী দেবী নামে একজন ফেসবুক ব্যবহারকারী( https://www.facebook.com/share/p/ 1CE3w6wrqp/)লিখেছেন,”শিলিগুড়ির ৩ নম্বর ওয়ার্ডে বিবাহিত গৃহশিক্ষক আমির আলীর যৌণ লালসার শিকার হয়ে রহস্য মৃত্যু হল ১৫ বছর বয়সী হিন্দু নাবালিকার। এই আমির আলীর দুটো বিয়ে মানে নিকাহ। দুটোই হিন্দু মেয়ে। এছাড়াও, আরো দুটো নাবালিকা হিন্দু মেয়েকে প্রেমের জালে ফাসিয়ে যৌন লালসার শিকার অলরেডি করে দিয়েছে। আর খুলে কিছু বলতে হবে আপনাদের?” তিনি মেয়েটির দেহ দাহকার্যের মুহুর্তের ছবি পোস্ট করে আরও লিখেছেন, “ব্রুটাল সত্যিটা হলো,জেহাদ ও জেহাদীমুক্ত ভারত গড়তে না পারলে আমার বাড়ি ও আপনার বাড়ির আদরের মেয়েটির অন্তিম পরিণতিও এই রকমই হবে(যেটা ছবিতে দেখতে পাচ্ছেন),হয় তো বা এর থেকেও ভয়াবহ হবে। মনে রাখবেন  ।তাই এখন থেকেই জিহাদি ট্রিটমেন্ট দেওয়ার প্রশিক্ষণ নিন এবং অন্য কেউ সামিল করুন ৷” 

Siliguri is in an uproar following the suicide of a teenage girl who fell into a romantic trap set by her private tutor, who belonged to a different religion; raising questions about the role of the police, BJP MLA Shankar Ghosh stated: “Such incidents are occurring due to Mamata Banerjee’s politics of appeasement.”

Previous Post

ঋণের দায়ে আত্মঘাতী মালদার মহিষবাথানীর আলুচাষী ; এরাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে না দেওয়ায় শাসকদলকে ‘কৃষক বিরোধী’ আখ্যা দিল বিজেপি 

Next Post

বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য “বাম-ডান” বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মমতা ব্যানার্জি 

Next Post
বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য “বাম-ডান” বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মমতা ব্যানার্জি 

বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য "বাম-ডান" বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মমতা ব্যানার্জি 

No Result
View All Result

Recent Posts

  • “হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী তফসিলি জাতি মর্যাদা পাওয়ার অধিকারী নয়” : সুপ্রিম কোর্ট 
  • প্রথম ম্যাচের আগেই আরসিবি-র জন্য ধাক্কা; যৌন হয়রানির দুই মামলার কারনে ছিটকে গেলেন দলের অন্যতম প্রধান পেসার যশ দয়াল 
  • বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য “বাম-ডান” বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মমতা ব্যানার্জি 
  • ভিন ধর্মের গৃহশিক্ষকের প্রেমের ফাঁদে পড়ে কিশোরীর আত্মঘাতী হওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত শিলিগুড়ি ; পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির কারনে এই ধরনের ঘটনা ঘটছে” 
  • ঋণের দায়ে আত্মঘাতী মালদার মহিষবাথানীর আলুচাষী ; এরাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে না দেওয়ায় শাসকদলকে ‘কৃষক বিরোধী’ আখ্যা দিল বিজেপি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.