• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঋণের দায়ে আত্মঘাতী মালদার মহিষবাথানীর আলুচাষী ; এরাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে না দেওয়ায় শাসকদলকে ‘কৃষক বিরোধী’ আখ্যা দিল বিজেপি 

Eidin by Eidin
March 24, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ঋণের দায়ে আত্মঘাতী মালদার মহিষবাথানীর আলুচাষী ; এরাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে না দেওয়ায় শাসকদলকে ‘কৃষক বিরোধী’ আখ্যা দিল বিজেপি 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৪ মার্চ : ঋণের দায়ে আত্মঘাতী হলেন পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলের এক আলুচাষী । মৃতের নাম বিপতি রাজবংশী (৬৩)। তার বাড়ি পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী অঞ্চলের তেলিপুকুর এলাকায়। আজ মঙ্গলবার সকালে তিনি নিজ বাড়িতে বিষপান করেন । পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । মৃতের পরিবারের দাবি,দু’দিনের বৃষ্টিতে মাঠে আলু পচে যাওয়ার পর ঋণ পরিশোধ কিভাবে করবেন এই দুঃশ্চিন্তায় আত্মঘাতী হয়েছেন বিপতিবাবু । এদিকে খবর পেয়ে মৃতের বাড়িতে ছুটে যান মালদা বিধানসভার বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। তিনি অভিযোগ করেছেন,তৃণমূল কংগ্রেস সরকার এরাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দিচ্ছে না । যদি দিত তাহলে এমন মর্মান্তিক পরিনতি হত ওই আলুচাষিকে । এজন্য তিনি রাজ্য সরকারকে ‘কৃষক বিরোধী’ আখ্যা দিয়েছেন । 

পরিবার সূত্রে খবর, মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে এবারে নিজের এক বিঘা সহ লিজে নেওয়া ৪ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন বিপতি রাজবংশী । কিন্তু গত শুক্রবার ও শনিবারের প্রবল বৃষ্টিপাত হলে আলু জমি জলমগ্ন হয়ে যায় । ফলে পচে যায় সমস্ত আলু । তারপর থেকেই মহাজনের ঋণ পরিশোধ নিয়ে তিনি তীব্র হতাশায় ভুগছিলেন । আজ ভোর রাতে পরিবারের সদস্যদের নজর এড়িয়ে জমিতে দেওয়ার কীটনাশক পান করে তিনি আত্মঘাতী হন । 

খবর পেয়েই এদিন সকালে মৃতের বাড়িতে ছুটে যান বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা । তিনি মৃত চাষীকে শেষ শ্রদ্ধা জানান। পাশাপাশি মৃতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন । পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,’রাজ্য সরকার চাষীদের পাশে নেই। সরকারের কোনরকম সহযোগিতা নেই । সেই কারণেই ক্ষতিগ্রস্ত আলুচাষী ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘এরাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেওয়া হলে আলুচাষীকে এভানে আত্মহত্যা করতে হতো না।’ তিনি পশ্চিমবঙ্গ সরকারকে ‘কৃষক বিরোধী’ আখ্যা দেন । পাশাপাশি মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ।।  

Previous Post

দিল্লি দাঙ্গার মাস্টারমাইন্ড উমর খালিদকে কংগ্রেসের মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন মুসলিম সংগঠনগুলো

No Result
View All Result

Recent Posts

  • ঋণের দায়ে আত্মঘাতী মালদার মহিষবাথানীর আলুচাষী ; এরাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে না দেওয়ায় শাসকদলকে ‘কৃষক বিরোধী’ আখ্যা দিল বিজেপি 
  • দিল্লি দাঙ্গার মাস্টারমাইন্ড উমর খালিদকে কংগ্রেসের মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন মুসলিম সংগঠনগুলো
  • শ্রী ব্যূহ লক্ষ্মী মন্ত্রম্  : সম্পদ প্রাপ্তি, মনের ইচ্ছা পূরণ এবং পাপ মোচনের জন্য
  • ‘আগে আমার সঙ্গে যৌন সম্পর্ক করো, তারপর আমি ব্যবস্থা নেব’—ধর্ষণের শিকার এক নারীর কাছে ‘অশ্লীল দাবি’ জানানো কনস্টেবল ইমরান খানকে জেলে পাঠালো যোগী সরকার 
  • ইরানের ইসফাহান ও খোররামশাহরে ‘দুটি ইরানি জ্বালানি স্থাপনায়’ ‘যুক্তরাষ্ট্র- ইসরায়েলি’ যৌথ বাহিনীর বোমাবর্ষণ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.