• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গনধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছরের কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে খুন ; চুড়ান্ত নৈরাজ্য বাংলাদেশে 

Eidin by Eidin
February 26, 2026
in আন্তর্জাতিক
গনধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছরের কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে খুন ; চুড়ান্ত নৈরাজ্য বাংলাদেশে 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৬ ফেব্রুয়ারী : বাংলাদেশের নরসিংদীতে গনধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে মাধবদীর দড়িকান্দি এলাকার সরিষা ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত কিশোরী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি এলাকার ভাড়াটিয়া। তার বাবা টেক্সটাইল কারখানার শ্রমিক। ওই এলাকার একটি ভাড়া বাড়িতে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে বসবাস করেন।

পুলিশ, নিহত কিশোরীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নূরা নামের এক তরুণের সঙ্গে কিশোরীর কথাবার্তা হতো। ১৫ দিন আগে বাড়ি ফেরার পথে কিশোরীর মুখ চেপে ধরে তুলে নিয়ে যায় নূরার নেতৃত্বে পাঁচ-ছয় জন তরুণ। তখন তাকে গনধর্ষণ করা হয় । এ ঘটনার বিচারের জন্য মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সদস্য আহমদুল্লাহর কাছে যায় কিশোরীর পরিবার। তবে বিচার পায়নি পরিবারটি। তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল।

 এদিকে সাবেক প্রাক্তন সদস্যের কাছে অভিযোগ করায় ক্ষুব্ধ হয় নূরাসহ ওই তরুণরা। এমন পরিস্থিতিতে বুধবার রাতে মেয়েকে মাসির বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। পথে বিলপাড় এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে ছয় জন তরুণ ওই কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কিশোরীর সন্ধান পাননি পরিবারের সদস্যরা। সকাল সাড়ে ৯টায় খোঁজাখুঁজির একপর্যায়ে বিলপাড় ও দড়িকান্দি এলাকার মাঝামাঝি একটি সরিষা ক্ষেতে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত কিশোরীর দাদা বলেন, ‘মেম্বার বলছিল, মীমাংসা কইরা দেবো। এ ছাড়া মীমাংসার পর এলাকা ছেড়ে চলে যেতে বলছিল। আমরা তারে বলছিলাম, ১ তারিখে এলাকা ছেড়ে চলে যাবো। বুধবার রাত ৮টার দিকে আব্বা তারে (কিশোরী) নিয়া খালার বাড়ি যাচ্ছিল। পথে বিলপাড় এলাকা পার হওয়ার সময় তাদের দেখতে পেয়ে এগিয়ে আসে নূরাসহ ছয় জন। পরে তারা আমার বোনকে ছিনিয়ে নিয়ে যায়। সারাটা রাত তারে খুঁজছি। আজ সকালে সরিষা ক্ষেতে তার লাশ পাইলাম। আমরা মামলা করতে থানায় যাবো। যারা আমার বোনকে নির্যাতন করে হত্যা করলো, আমরা তাদের বিচার চাই।’

কিশোরীর বাবা বলেন, ‘গতকাল আমার সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে যায় নূরা ও তার সহযোগীরা। রাতে অনেক খোঁজাখুঁজি করেও খোঁজ পাইনি। নূরা এই কাজ করেছে। আমি মেয়ের হত্যার বিচার চাই।’

তবে ঘটনার পর অভিযুক্ত নূরাসহ ঘাতক তরুণরা গা ঢাকা দিয়েছে। লাশ উদ্ধারের পর প্রাক্তন ইউপি সদস্য আহমদুল্লাহকে এলাকায় পাওয়া যাচ্ছে না। মোবাইল বন্ধ রাখায় অভিযোগের ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘মহিষাশুড়ার প্রাক্তন এক ইউপি সদস্যের কাছে ধর্ষণের বিচার চাওয়ায় নূরা নামের একজন ওই কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নেওয়ার পর হত্যার এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় বিচার চাইতে সাবেক ইউপি সদস্যের কাছে না গিয়ে থানায় আসা দরকার ছিল পরিবারটির। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অপরাধীদের খুঁজে বের করা কাজ করছে পুলিশ।’

Previous Post

ইউপির হাপুরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি মাহমুদা বেগম ও তার স্বামী মহম্মদ মাশরুফের বিরুদ্ধে এফআইআর দায়ের

Next Post

ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক ঘাঁটিতে ব্যাপক আক্রমণ চালাচ্ছে তালিবান 

Next Post
ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক ঘাঁটিতে ব্যাপক আক্রমণ চালাচ্ছে তালিবান 

ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক ঘাঁটিতে ব্যাপক আক্রমণ চালাচ্ছে তালিবান 

No Result
View All Result

Recent Posts

  • ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’-এর মুক্তি স্থগিত করল কেরালা হাইকোর্ট
  • শিলিগুড়িতে জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তরকন্যা অভিযানে  লাঠিচার্জ, চললো জলকামান ও কাঁদানে গ্যাস ; প্রতিবাদে সরব হলেন শুভেন্দু অধিকারী 
  • জিম্বাবুয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বিশাল জয় 
  • ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক ঘাঁটিতে ব্যাপক আক্রমণ চালাচ্ছে তালিবান 
  • গনধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছরের কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে খুন ; চুড়ান্ত নৈরাজ্য বাংলাদেশে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.