প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ারের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছেন, এবং প্ল্যাটফর্মে এই কৃতিত্ব অর্জনকারী প্রথম বিশ্বনেতা এবং রাজনীতিবিদ হয়েছেন।
প্রধানমন্ত্রী মোদী ২০১৪ সালে ইনস্টাগ্রামে যোগ দেন। ইনস্টাগ্রামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে দ্বিগুণেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। পরবর্তী পাঁচজন প্রধান বিশ্বনেতার মোট ফলোয়ার প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত ফলোয়ার সংখ্যার চেয়ে অনেক কম।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ৪ কোটি ৩২ লক্ষ ফলোয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তার পরে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো ১ কোটি ৫০ লক্ষ ফলোয়ার নিয়ে, ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ১৪ কোটি ৪ লক্ষ ফলোয়ার নিয়ে, তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান ১ কোটি ১৬ লক্ষ ফলোয়ার নিয়ে এবং আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মাইলি ৬ কোটি ৪ লক্ষ ফলোয়ার নিয়ে রয়েছেন।।

