• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সোনার গহনা হাতাতে মা’কে খুন করে সস্ত্রীক গ্রেপ্তার ঘাতক ছেলে 

Eidin by Eidin
February 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
সোনার গহনা হাতাতে মা’কে খুন করে সস্ত্রীক গ্রেপ্তার ঘাতক ছেলে 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২৫ ফেব্রুয়ারী : সোনার গহনা হাতেতে মা’কে খুন করে সস্ত্রীক গ্রেপ্তার হল ঘাতক ছেলে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের নাদনঘাট থানার জালুডাঙ্গা গ্রামে । পুলিশ জানিয়েছে,ধৃতরা হল সুকান্ত ঘোষ ও তাঁর স্ত্রী চন্দনা ঘোষ । মঙ্গলবার রাতে গ্রেপ্তারের ধৃত দম্পতিকে আজ বুধবার কালনা আদালতে তোলা হয় । পুলিশের আবেদনের ভিত্তিতে ধৃতদের পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক ।

জানা গেছে,গত ২৭ জানুয়ারী সকালে বাড়ির কাছ থেকেই পূর্বস্থলী-১ ব্লকের নশরতপুর গ্রাম পঞ্চায়েতের জালুডাঙ্গা গ্রামের বাসিন্দা লক্ষ্মী ঘোষ (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় । খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ গিয়ে বৃদ্ধার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । বৃদ্ধাকে যে নৃশংসভাবে খুন করা হয়েছিল,সেটা একপ্রকার নিশ্চিত ছিল পুলিশ । তার ভিত্তিতেই পুলিশ ঘটনার তদন্তে নামে । 

পুলিশ সূত্রে জানা গেছে,তদন্তে নেমে প্রথমেই মৃতার ছোট ছেলে সুকান্ত ঘোষ ও তাঁর স্ত্রী চন্দনা ঘোষের উপর সন্দেহ গিয়ে পড়ে পুলিশের । এছাড়া,পুলিশ কিছু  সন্দেহজনক তথ্যও পায় । সেই সূত্রে সুকান্ত ও তার স্ত্রীকে আটক করে মঙ্গলবার থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । প্রথম দিকে তারা খুনের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করলেও, শেষ পর্যন্ত ম্যারাথন জেরায় তারা ভেঙে পড়ে এবং নিজেদের অপরাধ কবুল করে । পুলিশ জানতে পারে যে মৃতা লক্ষ্মী ঘোষের সোনার অলঙ্কারের উপর নজর পড়েছিল তার ছোট ছেলে ও পুত্রবধূর । আর সে অলঙ্কারের কারনেই ছেলে ও পুত্রবধূর হাতে নৃশংসভাবে খুন হতে হয় তাকে।  এদিকে ছেলে ও পুত্রবধূর এই প্রকার নৃশংসতায় স্তম্ভিত এলাকার বাসিন্দারা ।।

Previous Post

চূড়ান্ত ভোটার তালিকা থেকে ১.২০ কোটি নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন মমতা ব্যানার্জি  

Next Post

বচসার মাঝে জামাইকে বঁটি দিয়ে কোপানোর অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে 

Next Post
বচসার মাঝে জামাইকে বঁটি দিয়ে কোপানোর অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে 

বচসার মাঝে জামাইকে বঁটি দিয়ে কোপানোর অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে 

No Result
View All Result

Recent Posts

  • ইসরায়েল সফরে “নেসেট পদক”  প্রাপ্ত প্রথম ব্যক্তিত্ব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণে ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
  • বাবার বাইকে চড়ে দিদির সাথে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু, আশঙ্কাজনক দিদি  
  • বচসার মাঝে জামাইকে বঁটি দিয়ে কোপানোর অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে 
  • সোনার গহনা হাতাতে মা’কে খুন করে সস্ত্রীক গ্রেপ্তার ঘাতক ছেলে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.