• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চূড়ান্ত ভোটার তালিকা থেকে ১.২০ কোটি নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন মমতা ব্যানার্জি  

Eidin by Eidin
February 25, 2026
in কলকাতা, রাজ্যের খবর
চূড়ান্ত ভোটার তালিকা থেকে ১.২০ কোটি নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন মমতা ব্যানার্জি  
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ ফেব্রুয়ারী : সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ২৮ শে ফেব্রুয়ারী প্রথম দফার চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে । এখন সম্ভাব্য কত ভোটারের নাম বাদ যাবে এনিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতি । তবে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ৩ দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশঙ্কা প্রকাশ করেছেন যে অন্তত ১ কোটি ২০ লক্ষ নাম বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন । আজ বুধবার ভবানীপুরে জৈন মানস্তম্ভসহ একাধিক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন,’আজকে এসআইআর চলছে ৷ অনেকের ভোটাধিকার বাদ গেছে৷ আমি দুঃখিত । প্রথমে ৫৮ লক্ষ্য করে বার করে দিয়েছে । এরপর লুকিয়ে লুকিয়ে লজিক্যাল ডিসক্রিপেনসির নামে ৫০ লাখ নয়,৮০ লাখ হবে….মৃত ভোটার ২০ লক্ষ ধরলে সব মিলিয়ে সংখ্যাটা ১ কোটি ২০ লক্ষ ছাড়িয়ে যাবে।’ তিনি বলেন,’আমি নিজে সুপ্রিম কোর্টের লড়াই করেছি । আমার পিটিশন এখনো পেন্ডিং আছে।’

মমতা বলেন,’১৪ তারিখের পর লুকিয়ে লুকিয়ে ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ দিল, কারণ login পাসওয়ার্ড ওদের কাছে আছে । আমি মানবতা চাই । আমি দেখতে চাই না কে তৃণমূল,কে বিজেপি,কে  সিপিএম, কে হিন্দু, কে মুসলিম,কে জৈন…। আমাকে দেখতে হবে যে লোকতন্ত্র বরবাদ না হোক এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক। যাকেই ভোটার তালিকা থেকে বের করে দিয়েছে, সে যেই হোক, আমি তার বিরুদ্ধে । আদালতের নির্দেশের পর পাঁচ দিন হয়ে গেল, এখনো কাজ শুরু হয়নি । জানিনা ২৮ তারিখের পর যখন লিস্ট বের হবে তখন মানুষের মনে কত দুঃখ কাজ করবে । আমি তাদের জন্য প্রার্থনা করছি ।’ 

প্রসঙ্গত,সুপ্রিম কোর্টের নির্দেশে ১ কোটির অধিক নাম বাইরে রেখে আগামী ২৮ ফেব্রুয়ারিতে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন । চুড়ান্ত ভোটার তালিকা থেকে যে ১.২০ কোটি নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি, তার মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় বাদ গেছে ৫৮.২০ লাখ ভোটারের নাম । এছাড়া,প্রায় ৭ লাখের কাছাকাছি মানুষ শুনানিতে  আসেনি । তাদের নামও সম্ভাব্য বাদের তালিকায় রয়েছে বলে অনুমান । এছাড়া,৭-৭.৫ লাখ ভুয়ো নথি পেশ করেছে এবং তাদের নামও থাকছে না ভোটার তালিকায় । পাশাপাশি আরও আরও ৫০ থেকে ৬০ লাখ মানুষকে মিলে মোট ১ কোটির নাম বাদ রেখেই প্রকাশিত হতে চলেছে চুড়ান্ত ভোটার তালিকা । 

সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের নজরদারিতে বর্তমানে জুডিশিয়াল অফিসাররা এসআইআরের ৫০-৬০ লাখ নথি খতিয়ে দেখার কাজ করছেন। 

কিন্তু, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে । তবে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত নথি খতিয়ে দেখা আদপেই সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে । ফলে শেষোক্ত প্রায় ৬০ লাখ নাম বাদ রেখেই কমিশন তালিকা প্রকাশ করবে বলে মনে করা হচ্ছে । যদিও পরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সুযোগ থাকছে নির্বাচন কমিশনের কাছে । তখন আরও অনেক সংযোজন ও বিয়োজন হবে । তাই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করে ঠিক কত সংখ্যক ভূয়ো ভোটারকে কমিশন চিহ্নিত করতে সক্ষম হবে, তা সময়ই বলবে।।

Previous Post

দলের মহিলা কর্মীকে তৃণমূল বিধায়কের “ফ্লাইং কিস” : ভিডিও শেয়ার করে বঙ্গের মা-বোনেদের “চরিত্রহীন মানুষদের বর্জনের” বার্তা দিলেন শুভেন্দু অধিকারী 

Next Post

সোনার গহনা হাতাতে মা’কে খুন করে সস্ত্রীক গ্রেপ্তার ঘাতক ছেলে 

Next Post
সোনার গহনা হাতাতে মা’কে খুন করে সস্ত্রীক গ্রেপ্তার ঘাতক ছেলে 

সোনার গহনা হাতাতে মা'কে খুন করে সস্ত্রীক গ্রেপ্তার ঘাতক ছেলে 

No Result
View All Result

Recent Posts

  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণে ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
  • বাবার বাইকে চড়ে দিদির সাথে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু, আশঙ্কাজনক দিদি  
  • বচসার মাঝে জামাইকে বঁটি দিয়ে কোপানোর অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে 
  • সোনার গহনা হাতাতে মা’কে খুন করে সস্ত্রীক গ্রেপ্তার ঘাতক ছেলে 
  • চূড়ান্ত ভোটার তালিকা থেকে ১.২০ কোটি নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন মমতা ব্যানার্জি  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.