• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“লাঠিহাতে পুলিশের দাদাগিরির” ভিডিও শেয়ার করে নিন্দায় সরব হলেন শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
February 23, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“লাঠিহাতে পুলিশের দাদাগিরির” ভিডিও শেয়ার করে নিন্দায় সরব হলেন শুভেন্দু অধিকারী 
4
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ ফেব্রুয়ারী : শাসকদলের কথিত “তাঁবেদারি” ও “তোলাবাজি”র অভিযোগে অভিযুক্ত পশ্চিমবঙ্গ পুলিশ । যেকারণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ পুলিশকে প্রায়শই ” তোলাবাজ”, “চটিচাটা” ও “মমতা পুলিশ” বলে অবিহিত করেন । পুলিশের এমনই একটি কর্মকাণ্ডের ভিডিও এক্স-এ শেয়ার করেছেন তিনি । যেখানে একটি লরিকে দাঁড় করিয়ে লাঠি হাতে শাসাতে দেখা গেছে একজনকে৷ শুভেন্দু অধিকারীর অভিযোগ যে “নাকা চেকিং এর নামে ডানকুনি টোলপ্লাজার কাছে” একটি ট্রাক দাঁড় করিয়ে একজন হোমগার্ড দাদাগিরি করছে । যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এইদিন । ভিডিওতে একজনকে আতঙ্কে কাঁদতেও শোনা যাচ্ছে । 

শুভেন্দু অধিকারী লিখেছেন,”রাজ্যের বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর নামে গাড়ি বা ট্রাক দাঁড় করিয়ে পুলিশের টাকা তোলাটা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সেই টাকা দিতে না চাইলে হয় মিথ্যা কেস দেওয়া হয় নয় মারধর বা অত্যাচার করা হয়। পুলিশের সাথে এক শ্রেনীর সিভিক ভলান্টিয়ার বা হোমগার্ডরা এই কাজটা করেন, তারা ড্রাইভার খালাসিকে মারধর করতেও যে পিছপা হন না, নীচের এই ভিডিও তার প্রমান, অথচ আইনত এই অধিকার তাদের নেই।”

ভিডিও সম্পর্কে তিনি লিখেছেন,”নীচের এই ভিডিওটি গত ১৯ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে ডানকুনি টোলপ্লাজার কাছে আক্রান্ত এক ট্রাক ড্রাইভার আর খালাসির তোলা। ভিডিওটিতে একজন সিভিক ভলান্টিয়ার বা হোমগার্ড কিভাবে ড্রাইভার কে কোনোও কারণ ছাড়াই লাঠি দিয়ে কি ভাবে মারছে দেখুন। ট্রাক ড্রাইভার আইন ভাঙলে তার বিরুদ্ধে যেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু এভাবে মারার অধিকার ভারতবর্ষের কোনো আইন দেয় নি।”

তিনি আরও লিখেছেন,”প্রশাসনের উচিৎ অবিলম্বে এই সিভিক ভলান্টিয়ার বা হোমগার্ড কে চিহ্নিত করে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া। কিন্তু সেটা সম্ভব হবে না, কারণ সরকার বা প্রশাসনের প্রচ্ছন্ন মদতেই এই ধরণের কার্যকলাপ এরা ঘটিয়ে চলেছে দিনের পর দিন। তাই অবিলম্বে এই তৃণমূল সরকার কে সরানো প্রয়োজন কারণ রাজ্যে এই পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার। তাই, ”পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।” “বাঁচতে চাই, বিজেপি তাই।”

রাজ্যের বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর নামে গাড়ি বা ট্রাক দাঁড় করিয়ে পুলিশের টাকা তোলাটা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সেই টাকা দিতে না চাইলে হয় মিথ্যা কেস দেওয়া হয় নয় মারধর বা অত্যাচার করা হয়। পুলিশের সাথে এক শ্রেনীর সিভিক ভলান্টিয়ার বা হোমগার্ডরা এই কাজটা করেন, তারা… pic.twitter.com/X1UWtJsFwp

— Suvendu Adhikari (@SuvenduWB) February 23, 2026

Previous Post

বাংলাদেশী সন্ত্রাসী মডিউলের ধৃত ৮ জনের মধ্যে মালদার উমর ফারুকের মায়ের দাবি : “অশিক্ষিত ছেলে বুঝতে না পেরে পোস্টার লাগিয়েছে”  

Next Post

রাতভর নিখোঁজ থাকার পর সকালে ধানক্ষেত থেকে আদিবাসী যুবকের নিথর দেহ উদ্ধার 

Next Post
রাতভর নিখোঁজ থাকার পর সকালে ধানক্ষেত থেকে আদিবাসী যুবকের নিথর দেহ উদ্ধার 

রাতভর নিখোঁজ থাকার পর সকালে ধানক্ষেত থেকে আদিবাসী যুবকের নিথর দেহ উদ্ধার 

No Result
View All Result

Recent Posts

  • নাবালিকার মা হওয়ার ঘটনার  শীর্ষে মুর্শিদাবাদ, দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা, তৃতীয় পূর্ব বর্ধমান : ‘রাজ্যের ভয়ঙ্কর চিত্র’ তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন  : “বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব…সব সরকারি সুযোগ সুবিধা বন্ধ’ 
  • ধুলিয়ানে সুজিত মণ্ডলের নৃশংস হত্যাকাণ্ডে কঠোর পদক্ষেপ নিলেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এসআই শরিফুল আলম ও  এএসআই সুমন্ত দাস সাসপেন্ড, এসডিপিও শেখ সামসুদ্দিন-কে পানিশমেন্ট ট্রান্সফার, এসপির বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা 
  • কাটোয়ার রাজুয়া গ্রামের শিক্ষক ফিরোজ সেখের ‘আমাদের পাঠশালা’ আজ দুঃস্থ পড়ুয়াদের  কাছে নিঃশুল্ক পঠনপাঠনের নির্ভরযোগ্য কেন্দ্র হয়ে উঠেছে 
  • ১৮ বছর বয়সী ছেলের প্রেমে পড়ে স্বামী ও ৩ সন্তানকে ফেলে পালালেন বিহারের ৩৮ বছরের মহিলা : জানুন সোশ্যাল মিডিয়া কিভাবে ধ্বংস করে দিচ্ছে এক একটা সুখের সংসার 
  • অস্ট্রিয়ার স্কুলে ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ : সংহতি মন্ত্রী ক্লাউডিয়া বাউয়ার কথায় : ‘হিজাব হলো নিপীড়নের একটি চিহ্ন’ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.