• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে খালেদা জিয়ার দল বিএনপি 

Eidin by Eidin
February 13, 2026
in আন্তর্জাতিক
বাংলাদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে খালেদা জিয়ার দল বিএনপি 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৩ ফেব্রুয়ারী : আওয়ামী লীগকে ছাড়াই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল । এই নির্বাচনে বাংলাদেশের মানুষ কট্টর ইসলামি মৌলবাদী দল জামাত ইসলামিকে প্রত্যাখ্যান করেছে৷ আর কোনো বিকল্প না থাকায় তারা মৃত খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি-কে বেছে নিতে বাধ্য হয়েছে । আজ শুক্রবার সকাল ৬টা অব্দি প্রাপ্ত ফলাফলে বিএনপি জোট ২৯৯ আসনের মধ্যে ২১৩টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে । তার মধ্যে 

১৯৩ টা আসনে জিতেছে৷ যেখানে জামাত ইসলামি জোট জিতেছে মাত্র ৬৫ টি আসনে৷ অনান্যরা জিতেছে ৭ টি আসনে । ফলে বিএনপির নেতৃত্বে গঠিত হতে চলেছে বাংলাদেশের আগামী সরকার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ভোটাররা নিজেদের মতামত দিয়েছেন। বিকেল সাড়ে ৪টায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা।

প্রসঙ্গত, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত হওয়ায় এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪। মহিলা প্রার্থী ৮৩ জন। মহিলা প্রার্থীদের মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ছিলেন ২০ জন। এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, মহিলা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ১ হাজার ২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।।

Previous Post

জামাত ইসলামির একমাত্র হিন্দু প্রার্থী ৫০ হাজার ভোটে হারলেন

Next Post

পাকিস্তান সরকারের লালিত পালিত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামি স্টেট এখন তাদেরই মাথাব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে 

Next Post
পাকিস্তান সরকারের লালিত পালিত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামি স্টেট এখন তাদেরই মাথাব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে 

পাকিস্তান সরকারের লালিত পালিত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামি স্টেট এখন তাদেরই মাথাব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে 

No Result
View All Result

Recent Posts

  • শুক্র অষ্টোত্তর শত নাম স্তোত্রম্ : সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য এবং বৈবাহিক জীবনে সুখ লাভের জন্য
  • পাকিস্তান সরকারের লালিত পালিত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামি স্টেট এখন তাদেরই মাথাব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে 
  • বাংলাদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে খালেদা জিয়ার দল বিএনপি 
  • জামাত ইসলামির একমাত্র হিন্দু প্রার্থী ৫০ হাজার ভোটে হারলেন
  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ :  নামিবিয়াকে ৯৩ রানে পরাজিত করল ভারত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.