• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের তরুনী নার্সের রহস্য মৃত্যু ; উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Eidin by Eidin
February 12, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের তরুনী নার্সের রহস্য মৃত্যু ; উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম বর্ধমান,১২ ফেব্রুয়ারী : পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মলানদিঘি এলাকার  বেসরকারি হাসপাতালের এক নার্সের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে । পুলিশ জানিয়েছে,মৃতার নাম মন্দিরা পাল ৷ তিনি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা । কাঁকসার গোপালপুরে ওই হাসপাতালের একটি বহুতল আবাসনের ৮ তলায় থাকতেন নিহত তরুনী । বুধবার রাত প্রায় ৮ টা নাগাদ আবাসনের পিছনে ঝোপের মধ্য থেকে তার দেহ উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ । কিভাবে ওই তরুনী ৮ তলা থেকে নিচে পড়ে গেলেন, তা নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এদিকে স্টাফেদের নিরাপত্তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে । 

জানা গেছে,কাঁকসার গোপালপুরে ওই বেসরকারি হাসপাতালের একটা ১২ তলা বিশিষ্ট আবাসন রয়েছে । প্রায় ৪০ জন নার্সিং স্টাফ ভাড়া থাকতেন সেখানে। বিগত প্রায় এক বছর ধরে ওই আবাসনে হাসপাতালের অন্য কর্মীদের সঙ্গে থাকতেন মন্দিরা পাল ৷ নাইট শিফটের ডিউটির জন্য স্টাফেদের হাসপাতালে নিয়ে যেতে প্রতিদিন একটি বাস আসত । বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ যথারীতি বাসটি আবাসনের সামনে এসে দাঁড়ায় । কিন্তু অন্যান্য নার্সিং স্টাফ বাসে উঠলেও মন্দিরা না ওঠায় খোঁজাখুঁজি শুরু হয় । এরপর আবাসনের পাঁচিলের বাইরে ঝোপের মধ্যে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় । 

এদিকে এই ঘটনার পর স্টাফেদের নিরাপত্তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফেলতির অভিযোগ উঠছে । অভিযোগ যে ঘটনার সময় আবাসনের ছাদের দরজা খোলা ছিল । পাশাপাশি আবাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে ৷ পুলিশ জানিয়েছে,আজ বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন স্পষ্ট হবে ।। 

Previous Post

বিজেপির ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে হিলিতে শোড়গোল, তৃণমূল ও সিপিএমের এক সুর 

Next Post

পরিচালক রোহিত শেঠির বাড়িতে গুলি চালানোর পর অভিনেতা রণবীর সিং ও আয়ুষ শর্মাকে হুমকি ; ফের কি আন্ডারওয়ার্ল্ডের নিশানায় বলিউড ? 

Next Post
পরিচালক রোহিত শেঠির বাড়িতে গুলি চালানোর পর অভিনেতা রণবীর সিং ও আয়ুষ শর্মাকে হুমকি ; ফের কি আন্ডারওয়ার্ল্ডের নিশানায় বলিউড ? 

পরিচালক রোহিত শেঠির বাড়িতে গুলি চালানোর পর অভিনেতা রণবীর সিং ও আয়ুষ শর্মাকে হুমকি ; ফের কি আন্ডারওয়ার্ল্ডের নিশানায় বলিউড ? 

No Result
View All Result

Recent Posts

  • পরিচালক রোহিত শেঠির বাড়িতে গুলি চালানোর পর অভিনেতা রণবীর সিং ও আয়ুষ শর্মাকে হুমকি ; ফের কি আন্ডারওয়ার্ল্ডের নিশানায় বলিউড ? 
  • দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের তরুনী নার্সের রহস্য মৃত্যু ; উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
  • বিজেপির ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে হিলিতে শোড়গোল, তৃণমূল ও সিপিএমের এক সুর 
  • বিহারে এক যুবককে মাদক দ্রব্য খাইয়ে বেহুঁশ করে জোরপূর্বক বিয়ে
  • পাকিস্তানি স্পিনার উসমান তারিকের বিতর্কিত বোলিং অ্যাকশন নিয়ে তোলপাড় ক্রিকেট জগৎ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.