• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাজমিস্ত্রির কাজ আর টোটো চালিয়ে ৫ জনের সংসার চালাত কিশোর হাসিদুল শেখ, দুর্ঘটনায় তার মৃত্যুতে অথৈ জলে পড়ে গেছে গোটা পরিবার 

Eidin by Eidin
December 7, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
রাজমিস্ত্রির কাজ আর টোটো চালিয়ে ৫ জনের সংসার চালাত কিশোর হাসিদুল শেখ, দুর্ঘটনায় তার মৃত্যুতে অথৈ জলে পড়ে গেছে গোটা পরিবার 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৭ ডিসেম্বর : বাবা প্রতিবন্ধী হওয়ায় মা ও দুই ছোট ছোট ভাইবোনকে নিয়ে ৫ জনের সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে ১৫ বছরের কিশোরের উপর । সকাল থেকে রাজমিস্ত্রির কাজের পর বিকেল থেকে রাত পর্যন্ত টোটো চালিয়ে সেই উপার্জনে সংসার চালাচ্ছিল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার বিরুরি গ্রামের বাসিন্দা হাসিদুল শেখ নামে ওই কিশোর । তারই মাঝে নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিল সে । কেতুগ্রামের আমগড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল হাসিদুল । কিন্তু শনিবার সন্ধ্যায় যাত্রীদের ভাড়া নিয়ে টোটো চালিয়ে যাওয়ার সময় বাইকের ধাক্কায় প্রাণ চলে গেল তার । ওই কিশোরের মৃত্যুর পর গোটা পরিবারটি কার্যত অথৈ জলে পড়ে গেছে । 

জানা গেছে,হাসিদুল শেখের বাবা নটর শেখ শারিরীক প্রতিবন্ধী। এক বোন রুকসানা পঞ্চম শ্রেণীর ছাত্রী। ভাই কিতাবুল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়তে যায় । অত্যন্ত হতদরিদ্র পরিবার । পরিবারের যাবতীয় খরচখরচা হাসিদুলই জোটাতো । ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কয়েকজন যাত্রীকে টোটোয় চাপিয়ে আনখোনা গ্রামে যাচ্ছিল হাসিদুল । যাত্রীরা মিষ্টি কেনার জন্য আনখোনা ও বিরুরি গ্রামের মাঝামাঝি এলাকায় একটি দোকানের সামনে টোটোটি দাঁড় করায় ।  রাস্তার উপর টোটো নিয়ে দাঁড়িয়ে ছিল হাসিদুল । সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল হারিয়ে সজোরে টোটোতে ধাক্কা দেয় । দুই বাইক আরোহী সহ হাসিদুল ছিটকে পড়ে । এরপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় কাঁদরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা হাসিবুলকে মৃত বলে ঘোষণা করেন। জখম দুই বাইক আরোহীকে সেখান থেকে বীরভূমের সিয়ান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁদের মধ্যেও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 

স্থানীয় বাসিন্দাদের কথায়,জীবনে প্রতিষ্ঠিত হয়ে পরিবারকে সুস্থ জীবন দেওয়ার স্বপ্ন দেখত কিশোর হাসিদুল শেখ । সেই কারনে দিন রাতের অধিকাংশ সময় হাড়ভাঙা পরিশ্রমের পরেও লেখাপড়া বন্ধ করেনি সে । বছর দেড়েক ধরে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে তুলে নিলেও ভোর রাত থেকে কয়েক ঘন্টা পড়াশোনা করত । মাঝেমধ্যে স্কুলেও হাজিরা দিত । কিন্তু একটা দুর্ঘটনায় সব কিছু শেষ করে দিল বলে তারা আফসোস করেছেন । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা ।। 

Previous Post

মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়কে নিজ বাড়িতে জবাই করে খুন 

Next Post

মৌলবাদী দল জামায়াত ইসলামির মিষ্টি কথায় ফেঁসে যোগদানের কয়েকদিনের মধ্যে পদত্যাগ করলেন  হিন্দু শাখার নেতাকর্মীরা 

Next Post
মৌলবাদী দল জামায়াত ইসলামির মিষ্টি কথায় ফেঁসে যোগদানের কয়েকদিনের মধ্যে পদত্যাগ করলেন  হিন্দু শাখার নেতাকর্মীরা 

মৌলবাদী দল জামায়াত ইসলামির মিষ্টি কথায় ফেঁসে যোগদানের কয়েকদিনের মধ্যে পদত্যাগ করলেন  হিন্দু শাখার নেতাকর্মীরা 

No Result
View All Result

Recent Posts

  • সিপিএমপন্থী আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করলেন তারই এক জুনিয়র মহিলা আইনজীবী ! 
  • বামফ্রন্ট ও কংগ্রেস শাসিত কেরালা কিভাবে ইসলামপন্থী সন্ত্রাবাদের এপিসেন্টার হয়ে উঠেছে তার পরিসংখ্যান তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 
  • পথে মসজিদ থাকার কারণে হিন্দু ধর্মীয় শোভাযাত্রার বিরোধিতা ; তামিলনাড়ুর উথামাপালায়মে উত্তেজনা 
  • চট্টগ্রাম নগরীতে হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন 
  • তালিবানের হামলার পর ‘খোলা যুদ্ধ’ ঘোষণা করল পাকিস্তান ; পাক তথ্যমন্ত্রীর দাবি : “১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং ২০০ জনেরও বেশি আহত করেছি”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.