• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আজ ব্রিগেড প্যারেডে “৫ লক্ষ কন্ঠে গীতা পাঠ” অনুষ্ঠান উপলক্ষে এই প্রথম এরাজ্যে এলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী 

Eidin by Eidin
December 7, 2025
in কলকাতা, রাজ্যের খবর
আজ ব্রিগেড প্যারেডে “৫ লক্ষ কন্ঠে গীতা পাঠ” অনুষ্ঠান উপলক্ষে এই প্রথম এরাজ্যে এলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ ডিসেম্বর : তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের “বাবরি মসজিদ” উদ্বোধনের পরের দিন,আজ রবিবার সকাল ৯টা থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’-এর অনুষ্ঠান শুরু হতে চলেছে । এই উপলক্ষে এই প্রথম এরাজ্যে পা রাখলেন বাগেশ্বর ধামের মঠাধ্যক্ষ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী । ইতিমধ্যেই তিনি কলকাতায় পৌঁছে গেছেন । অনুষ্ঠানের আয়োজক “সনাতন সংস্কৃতি সংসদ”-এর পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয় । ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ছাড়াও অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন স্বাধ্বী ঋতম্ভরা, বাবা রামদেব,স্বামী ধীরেন্দ্র নাথ, গোরক্ষপুরের সাধুসন্তরা। 

এই বিশাল আধ্যাত্মিক অনুষ্ঠানের জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে । প্রধান মঞ্চে দেশের প্রথম সারির আধ্যাত্মিক গুরুরা থাকবেন । দ্বিতীয় মঞ্চে পশ্চিমবঙ্গের সাধুসন্তরা থাকবেন । তৃতীয় ছোট মঞ্চ করা হয়েছে মুখ্য মঞ্চের ঠিক সামনে, যেখানে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ।  গতকাল সন্ধ্যায় অনুষ্ঠানস্থল পরিদর্শনে যান রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । আশা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুর,দিল্লি, বিহার এবং উড়িষ্যা সহ একাধিক রাজ্যের মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবে । মূল অনুষ্ঠানের আগে একটি শোভাযাত্রা বের হবে । সাধুসন্তরা সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন এবং পায়ে হেঁটে  মঞ্চে আসবেন। 

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও৷ বিজেপির তরুনজ্যোতি তিওয়ারি বলেছেন,’পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে মমতাও আমন্ত্রিত। না গেলে প্রমাণ হবে তিনি ৩৭ শতাংশের মুখ্যমন্ত্রী ।’।

Previous Post

পাকিস্তানের স্কুলে হিন্দু ছাত্রীদের জোর করে কলমা পাঠ করানো হচ্ছে , মুসলিম শিক্ষকরা সনাতন ধর্মকে উপহাস করে বলছে : “লেখাপড়া করতে হলে মুসলিম হতে হবে” 

Next Post

মহা সৌর মন্ত্রম্ : স্বাস্থ্য, শক্তি, দীর্ঘায়ু, জ্ঞান এবং জীবনের উন্নতির জন্য একটি বৈদিক মন্ত্র

Next Post
মহা সৌর মন্ত্রম্ : স্বাস্থ্য, শক্তি, দীর্ঘায়ু, জ্ঞান এবং জীবনের উন্নতির জন্য একটি বৈদিক মন্ত্র

মহা সৌর মন্ত্রম্ : স্বাস্থ্য, শক্তি, দীর্ঘায়ু, জ্ঞান এবং জীবনের উন্নতির জন্য একটি বৈদিক মন্ত্র

No Result
View All Result

Recent Posts

  • বামফ্রন্ট ও কংগ্রেস শাসিত কেরালা কিভাবে ইসলামপন্থী সন্ত্রাবাদের এপিসেন্টার হয়ে উঠেছে তার পরিসংখ্যান তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 
  • পথে মসজিদ থাকার কারণে হিন্দু ধর্মীয় শোভাযাত্রার বিরোধিতা ; তামিলনাড়ুর উথামাপালায়মে উত্তেজনা 
  • চট্টগ্রাম নগরীতে হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন 
  • তালিবানের হামলার পর ‘খোলা যুদ্ধ’ ঘোষণা করল পাকিস্তান ; পাক তথ্যমন্ত্রীর দাবি : “১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং ২০০ জনেরও বেশি আহত করেছি”
  • শুক্র গ্রহ পঞ্চরত্ন স্তোত্রম্ : এই স্তোত্র পাঠে জীবনের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.