• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পূর্ব বর্ধমানে গ্রেপ্তার ২ দেশদ্রোহী ও পাকিস্তানপ্রেমী যুবক সরিফুল শেখ ও রবিউল খান

Eidin by Eidin
May 14, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
পূর্ব বর্ধমানে গ্রেপ্তার ২ দেশদ্রোহী ও পাকিস্তানপ্রেমী যুবক সরিফুল শেখ ও রবিউল খান
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,১৪ মে : ফের পূর্ব বর্ধমান জেলা থেকে ২ দেশদ্রোহী ও পাকিস্তান প্রেমী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । গুসকরা থেকে গ্রেপ্তার হয়েছে সরিফুল শেখ (২৬) এবং কাটোয়া থেকে রবিউল খান (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । তারা দু’জনেই পাকিস্তানের সমর্থনে এবং ভারত বিদ্বেষী পোস্ট করেছিল । ধৃতদের বিরুদ্ধে রাস্ট্রদ্রোহিতা, দেশের বিভিন্ন যুদ্ধের চক্রান্ত, সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টাসহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত দুজনকেই আজ বুধবার আদালতে তোলা হয় । 

জানা গেছে,সরিফুল শেখের বাড়ি গুসকরা পুরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায়৷ সে আগে ঠিকাদারি করত । এখন বাবার সঙ্গে ইমারত সামগ্রীর ব্যবসা করে । মঙ্গলবার সে নিজের “রক সরাফ” নামে ফেসবুকে অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে। তাতে পাকিস্তানের একটি যুদ্ধ বিমানের ছবি রয়েছে । ক্যাপসানে লেখা,’এই কিংটা ভারতের চারটে রাফাল ব্লাষ্ট করেছে।’ পাশাপাশি পাকিস্তানের পতাকা সহ লিখেছে,”হাই মাই জান পাকিস্তান” । এদিকে তার এই পোস্ট স্থানীয় হিন্দুদের নজরে পড়তেই প্রতিবাদ জানাতে শুরু করে । তারা পুলিশের নজরেও আনে বিষয়টি । বেগতিক বুঝে সরিফুল শেখ তার পোস্ট মুছে দেয় । কিন্তু তার আগেই স্ক্রীন শর্ট নিয়ে রাখে ব্যবহারকারীরা । সেই স্ক্রীন শর্টসহ থানায় অভিযোগ দায়ের করা হলে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

অন্যদিকে রবিউল খান কাটোয়া থানার গাজিপুর গ্রামের বাসিন্দা । আগে সে কেরলে রাজমিস্ত্রির কাজ করত ৷ বর্তমানে হায়দরাবাদে একটি হোটেলে কাজ করে । দিন পাঁচেক আগে সে ফেসবুকে বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটরদের একটি ভিডিও শেয়ার করেছিল । যেখানে পাকিস্তানের একটা মিশাইলের ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান কখনও মুছবে না। মুছে যাবে হিন্দুস্তান, হিন্দুত্ববাদ – ইনসাল্লাহ।’ তার এই পোস্ট স্থানীয় এলাকার হিন্দুদের নজরে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন । রবিউল খানকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা । কাটোয়া থানায় একটা লিখিত অভিযোগও দায়ের করা হয় । এদিকে বেগতিক বুঝে আত্মগোপন করে পাকিস্তান প্রেমী রবিউল । শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে কাটোয়া স্টেশন থেকে তাকে পাকড়াও করে পুলিশ । আজ তাকে আদালতে তোলা হয় ।

প্রসঙ্গত,ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে দেশ বিরোধী মানসিকতার পাশাপাশি পাকিস্তানের প্রতি প্রেম লক্ষ্য করা যাচ্ছে । যা দেশের নিরাপত্তার জন্য খুবই উদ্বেগজনক ।।

Previous Post

দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে শিশু সন্তানসহ গ্রেপ্তার বাংলাদেশি মহিলা

Next Post

তালিবানের আফগানিস্তান হয়ে গেছে বাংলাদেশ, অশ্লীলতার অভিযোগ তুলে ৬ অভিনয়শিল্পী ও তিন নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

Next Post
তালিবানের আফগানিস্তান হয়ে গেছে বাংলাদেশ, অশ্লীলতার অভিযোগ তুলে ৬ অভিনয়শিল্পী ও তিন নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

তালিবানের আফগানিস্তান হয়ে গেছে বাংলাদেশ, অশ্লীলতার অভিযোগ তুলে ৬ অভিনয়শিল্পী ও তিন নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

No Result
View All Result

Recent Posts

  • এক্স মুসলিম সেলিমের গলা কেটে দেওয়া জিহাদি জিশানকে এনকাউন্টারে খতম করল যোগীর  পুলিশ 
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড ১৯৬ রান তাড়া করে জিতে সেমি ফাইনালে প্রবেশ করেছে ভারত 
  • কি করে খোমিনির সঠিক অবস্থান জানলো ইসরায়েল ? মোসাদের নিখুঁত পরিকল্পনা জানলে তাজ্জব বনে যাবেন  
  • চুড়ান্ত তালিকা প্রকাশ হতেই ভবানীপুরে “ওকে” হারানোর বিষয়ে আরও আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী  
  • খোমেনির মৃত্যুতে রাস্তা অবরোধ করে ক্ষোভ, পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হত্যার পর কোথায় ছিল সেই একই উগ্র সমাবেশ ? প্রশ্ন তুললেন এই মার্কিন শিল্পী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.