• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হুগলির বলাগড়ে কানা নদীর উপর কাঠের জরাজীর্ণ সেতুর উপর দিয়ে চলছে ঝুঁকির পারাপার

Eidin by Eidin
August 4, 2021
in রাজ্যের খবর
হুগলির বলাগড়ে কানা নদীর উপর কাঠের জরাজীর্ণ সেতুর উপর দিয়ে চলছে ঝুঁকির পারাপার
6
SHARES
87
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হুগলি,০৪ আগস্ট : সেতুর দু’পাশে দুটি কাঠের উপর কোথাও পেরেক দিয়ে পোঁতা হয়েছে বাঁশের খন্ড ৷ কোথাও সাঁটানো রয়েছে কাঠের পাটা । কোথাও কোথাও আবার দেড় দু’ফুট করে ফাঁকও । হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত বাকুলিয়া-ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইনছুড়া ও স‍্যাঙ্গারডাঙ্গা গ্রামের মাঝে কানা নদীর উপর এমনই বিপজ্জনক সেতুর উপর দিয়ে দিনের পর দিন পারাপার করতে বাধ্য হচ্ছেন একাধিক গ্রামের বাসিন্দারা ৷ এদিকে আবার সেতুর দু’প্রান্তের পাড়ে ধস নেমেছে । গ্রামবাসীদের আশঙ্কা,সেতুটি যে কোনও সময় ভেঙে গিয়ে বড়সড় দূর্ঘটনা ঘটে যেতে পারে ।
ইনছুড়া ও স‍্যাঙ্গারডাঙ্গা পাশাপাশি দুই গ্রাম । ইনছুড়া গ্রামের বাসিন্দাদের চাষের জমি রয়েছে স‍্যাঙ্গারডাঙ্গা গ্রামে। পাশাপাশি স‍্যাঙ্গারডাঙ্গা গ্রামের ছেলে মেয়েরা ইনছুড়া গঙ্গাধরপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে । এদিকে গ্রামের মাঝ বড়াবড় বয়ে গেছে কানা নদী । যাতায়তের জন্য রয়েছে একটি কাঠের সেতু । দুই গ্রামের বাসিন্দারা ওই সেতুর উপর দিয়েই যাতায়াত করলেও জমির ফসল ঘুর পথে আনতে হয় । ফলে পরিবহন খরচের জন্য চাষিদের লভ্যাংশ কমে যায় । এই বিষয়ে স্থানীয় কৃষক খোকন ঘোষ বলেন, ‘সেতু দিয়ে মাঠের ফসল আনা যায় না । তাই ৪ কিলোমিটার ঘুর পথ দিয়ে গাড়ি করে ফসল আনতে হয় । অনেক পরিবহন পড়ে যায় । ফলে চাষ করে আমরা লাভের মুখ দেখতে পাই না ।’
গ্রামবাসীরা জানিয়েছেন,বাপ-ঠাকুরদার আমলের সেতুটির বেহাল দশার কারনে পারাপার হতে গিয়ে ইতিপূর্বে অনেক মানুষ পড়ে গিয়ে আহত হয়েছেন । এছাড়া সেতুটি বহুবার ভেঙেছে । গ্রামবাসীরা নিজের উদ্যোগে বাঁশ,কাঠ দিয়ে মেরামত করেছেন । তাঁদের অভিযোগ, ওই জায়গায় কংক্রিটের সেতু নির্মানের জন্য স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো হয়েছিল । কিন্তু কোনও কাজ হয়নি । এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা ।
এই বিষয়ে পঞ্চায়েত সদস‍্যা নিবেদিতা মন্ডল বলেন ‘কানা নদীর উপর ওই সেতুর বিষয়ে প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে । আশা করছি খুব দ্রুত কংক্রিট সেতু নির্মানের জন্য অর্থ বরাদ্দ হয়ে যাবে ।’।

Previous Post

১১ মহিলাকে যৌন নিপিড়নে অভিযুক্ত নিউইয়র্কের গভর্নরকে পদত্যাগের পরামর্শ বাইডেনের

Next Post

কাটোয়ার তরুনী নিজের বিয়ের অনুষ্ঠানে আয়োজন করলেন রক্তদান শিবির

Next Post
কাটোয়ার তরুনী নিজের বিয়ের অনুষ্ঠানে আয়োজন করলেন রক্তদান শিবির

কাটোয়ার তরুনী নিজের বিয়ের অনুষ্ঠানে আয়োজন করলেন রক্তদান শিবির

No Result
View All Result

Recent Posts

  • গায়িকা রিহানার বাড়ির বাইরে AR-15 রাইফেল থেকে গুলি, খুনের অভিযোগে অভিযুক্ত মহিলা বন্দুকধারীর বিরুদ্ধে
  • তীব্র জ্বালানি সঙ্কটে স্কুল-কলেজ- অফিসে ছুটি ঘোষণা করল পাকিস্তান সরকার ; পেট্রোল- ডিজেল-বিদ্যুৎ কম ব্যবহারের নির্দেশ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
  • কুজ গ্রহ পঞ্চরত্ন স্তোত্রম্ : প্রতিদিন সাতবার এই স্তোত্র পাঠ করলে কুজ দোষ দুর হয় 
  • “হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেল রপ্তানি করতে দেব না” : ইরানের হুমকির পাল্টা ট্রাম্পের হুমকি : “২০ গুণ বেশি হামলা হবে”
  • সৌদি থেকে ১৮ মাস পর ফিরে এসেই রহস্যমৃত্যু এহসান রাজার, এদিকে তার স্ত্রী শামরিন তাজ দেড় মাসের অন্তঃসত্ত্বা, খুড়তুতো ভাই….
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.