• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’ ছবিতে টম ক্রুজের স্টান্ট দেখে নির্মাতারই হার্ট অ্যাটাকের দশা

Eidin by Eidin
January 27, 2025
in বিনোদন
‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’ ছবিতে টম ক্রুজের স্টান্ট দেখে নির্মাতারই হার্ট অ্যাটাকের দশা
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,২৭ জানুয়ারী : লোমহর্ষক অ্যাকশন, গতি এবং মারপিট নিয়ে আসেছে হলিউডি অভিনেতা টম ক্রুজের ‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’ সিনেমা; যা দেখে হৃদযন্ত্রের ক্রিয়া প্রায় বন্ধ হতে বসেছিল খোদ সিনেমার পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারি ।এই মনোভাবের কথা পরিচালক নিজেই জানিয়েছেন বলে লিখেছে দ্য প্রিন্ট। ক্রুজের সিনেমাটি পর্দায় আসছে চলতি বছরের মে মাসের ২৩ তারিখে।এর মধ্যে সিনেমাটি নির্দিষ্ট পরিসরে দেখানো হয়েছে।

সিনেমা দেখার অভিজ্ঞতা তুলে ধরে হলিউডি ম্যাককুয়ারি বলেন, ‘আমরা ছোট একটা প্রদর্শনীর আয়োজন করেছিলাম। সিনেমা দেখার পুরোটা সময় ধরে আমার প্রায় দম বন্ধ হওয়ার দশা। ক্রুজ তার টিম নিয়ে যা করেছেন! আমার হার্ট অ্যাটাক হতে বসেছিল।’

তবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার মত দশা তৈরির বিষয়টি ম্যাককুয়ারিকে এক রকম স্বস্তিও দিয়েছে। নিজের এই অবস্থা হওয়ার পর তার মনে হয়েছে, সিনেমায় অ্যাকশন নিয়ে যা যা করা হয়েছে, সেগুলো এক অর্থে ‘ঠিকই হয়েছে’।

‘ডেড রেকনিং’ সিনেমার প্রথম পর্ব মুক্তি পায় গত বছর। ‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’ হল সিনেমাটির চূড়ান্ত পর্ব।

সিনেমায় চোখ ধাঁধানো অ্যাকশনে পাওয়া যাবে বলে ইঙ্গিত দিয়েছে সিনেমার ট্রেইলার। সেখানে ক্রুজকে সমু্দ্রের নিচে ধ্বংস হয়ে যাওয়া সাবমেরিনের মধ্যে ঢুকতে দেখা যায়, দেখা যায় উড়ো জাহাজ থেকে লাফও দিতেও। এই ছবিতে ক্রুজ ছাড়াও হেইলি অ্যাটওয়েল, ভানেসা করবি, সাইমন পেগসহ আরো অনেকে অভিনয় করেছেন। ছবির দুই কিস্তিরই শুটিং শুরু হয়েছিল ২০২০ সালে। তবে কোভিড মহামারীর কারণে বারবার বাধা পড়েছে কাজ। অবশেষে এই কিস্তির দৃশ্যধারণের কাজ শেষ হয় গেল বছরের নভেম্বরে।।

Previous Post

লা লিগায় টানা চার ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ের দেখা পেল হান্সি ফ্লিকের দল

Next Post

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জলপাইগুড়ির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

Next Post
মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জলপাইগুড়ির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জলপাইগুড়ির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

No Result
View All Result

Recent Posts

  • লেবাননে ইসরায়েলের বিমান  হামলায় এক সাংবাদিকসহ ৫ জনের মৃত্যু 
  • মায়ের মৃত্যুর খবর পেতেই শিবির ছাড়লেন চেন্নাই সুপার কিংসের বাঁহাতি পেসার মুকেশ চৌধুরী 
  • ইউপির মির্জাপুরে একাধিক গাড়ির সংঘর্ষে শিশুসহ ১১ জনের মৃত্যু, শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 
  • ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, ময়নার তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডলকে ঘিরে “চোর চোর” শ্লোগান 
  • পিংলার ওসিকে অবিলম্বে বরখাস্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী ; বললেন : “এই গণতন্ত্র রক্ষার ডু অর ডাই লড়াইতে আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.