• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অস্কারের তালিকায় প্রথম বাংলা সিনেমা ‘পুতুল’

Eidin by Eidin
January 9, 2025
in বিনোদন
অস্কারের তালিকায় প্রথম বাংলা সিনেমা ‘পুতুল’
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,০৯ জানুয়ারী : অস্কারের দৌড়ে সামিল হল প্রথম বাংলা ছবি ‘পুতুল’। অ্যাকাডেমির তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে সেরা ছবি বিভাগের মনোয়ন। আর সেই তালিকায় জায়গা করে নিয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ‘পুতুল’। চলতি বছর ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য মোট ৩২৩টি সিনেমাকে মনোনায়নের নির্বাচন করা হয়েছে। এর মধ্যে সেরা ফিল্ম বিভাগের জন্য নির্বাচিত হয়েছে ৭টি ভারতীয় সিনেমা। এই তালিকার মধ্যে রয়েছে একটি বাংলা সিনেমাও। সেটি হলো ‘পুতুল’। এই ছবির হাত ধরে প্রথমবারের মতো অস্কারের সেরা সিনেমার তালিকায় নাম উঠলো বাংলা সিনেমার।

 গত ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুতুল’। ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী শংকর, মুমতাজ সরকার, ভেনেসার মতো তারকারা। এই ছবিরই গান ‘ইতি মা’-এর জন্য অস্কার দৌড়ে পৌঁছেছিলেন গায়িকা ইমন চক্রবর্তীও। কিন্তু প্রতিযোগিতায় ছিটকে যায় গানটি। এবার ‘পুতুল’-এর এই সাফল্যে আশাবাদী পরিচালক।

 ইন্দিরা ধর মুখার্জী বলেন, ‘আমি অ্যাকাডেমি এবং পুরো অস্কার কমিটির কাছে খুবই কৃতজ্ঞ এই ছবিটাকে পছন্দ করার জন্য, আমার কাজ পছন্দ করার জন্য। আমার পরিচালনা, লেখা পছন্দ করার জন্য। ছবিটা সেরা ছবি বিভাগে মনোনীত হয়েছে। অ্যাকাডেমির ওয়েবসাইটে এখন সেটা বেরিয়েও গেছে। এটাই সবথেকে বড় ভ্যালিডেশন।’

পরিচালকের কথায়, ‘খুব ভুল না হলে প্রথমবার সেরা ছবি বিভাগে একটা বাংলা ছবি প্রতিযোগিতা করছে। ছবির সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাতে চাই। খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি। এটা আমার প্রথম ছবি। আর নতুন পরিচালক, প্রযোজক হিসেবে বাংলা ছবিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারলাম, এটা আমার কাছে একটা বড় ব্যাপার। ছবি অনেক সময়ই বাইরে মুক্তি পায়, কিন্তু এই ছবি স্বীকৃতি পেল। অস্কার তো ছবির জগতে সর্বোচ্চ স্থানে রয়েছে, তাই খুব ভালো লাগছে।’।

Previous Post

মমতা বললেন, ‘আমরা কৃষকদের পাশে ছিলাম, আছি ও থাকবো’ ; ‘তাহলে রাজ্য সরকার কৃষকদের আত্মহত্যা প্রতিরোধ করতে ব্যর্থ কেনো?’ পালটা খোঁচা শুভেন্দুর

Next Post

দক্ষিণ আফ্রিকাকে আফগানিস্তান ক্রিকেট দল বয়কটের আহ্বান জানিয়েছেন প্রবীণ বর্ণবাদ বিরোধী কর্মী

Next Post
দক্ষিণ আফ্রিকাকে আফগানিস্তান ক্রিকেট দল বয়কটের আহ্বান জানিয়েছেন প্রবীণ বর্ণবাদ বিরোধী কর্মী

দক্ষিণ আফ্রিকাকে আফগানিস্তান ক্রিকেট দল বয়কটের আহ্বান জানিয়েছেন প্রবীণ বর্ণবাদ বিরোধী কর্মী

No Result
View All Result

Recent Posts

  • লেবাননে ইসরায়েলের একদিনের বিমান হামলায় ৩০০ জনেরও বেশি হিজবুল্লাহ সন্ত্রাসী খতম, ইরানের প্রতিশোধের অঙ্গীকার, হরমুজ প্রণালী পুনরায় বন্ধ 
  • অষ্টাবক্র গীতা চতুর্থোঽধ্যায়ঃ : আত্মোপলব্ধির পর নিজের অবস্থার বর্ণনা দিয়েছেন রাজা জনক
  • ব্রিটিশ ইতিহাসবিদ জেড অ্যাডামসের ”গান্ধী : নেকেড অ্যাম্বিশন” বইয়ে করমচাঁদ গান্ধী সম্পর্কে গবেষণালব্ধ উপলব্ধির কথা শুনলে চমকে যাবেন 
  • বাংলাদেশি চোরা কারবারীকে নিকেশ করার ১৭ ঘণ্টা পর মৃতদেহ ফিরিয়ে দিল বিএসএফ 
  • যুদ্ধবিরতির পর সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে হামলা চালিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি করল ইরান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.