• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

৩ পড়ুয়া ডাক দিয়েছে ‘নবান্ন অভিযান’-এর, পশ্চিমবঙ্গেও কি হবে বাংলাদেশের পুনরাবৃত্তি ?

Eidin by Eidin
August 24, 2024
in কলকাতা, রাজ্যের খবর
৩ পড়ুয়া ডাক দিয়েছে ‘নবান্ন অভিযান’-এর, পশ্চিমবঙ্গেও কি হবে বাংলাদেশের পুনরাবৃত্তি ?
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ আগস্ট : আগামী ২৭ আগস্ট “নবান্ন অভিযান”-এর ডাক দিয়েছিল ‘ছাত্রসমাজ’ নামে একটা অজ্ঞাত গোষ্ঠী । তৃণমূলের দাবি ছিল যে এটা বিজেপির কারসাজি । সিপিএমও একই দাবি করে “নবান্ন অভিযান”-এ সামিল হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল । যদিও বিজেপি বা  আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(এবিভিপি) জানিয়ে দেয় যে তারা “নবান্ন অভিযান”-এর ডাক দেয়নি, তবে তারা সেই অভিযানে সামিল হবে । “নবান্ন অভিযান” নিয়ে ধোঁয়াশার মাঝে তিন পড়ুয়া প্রকাশ্যে এসে যাবতীয় বিতর্কে জল ঢেলে দিয়েছেন । শুক্রবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে তিন পড়ুয়া… বীরভূমের প্রবীর দাস,কলকাতার সায়ন লাহিড়ী এবং নদীয়ার শুভঙ্কর হালদার প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন যে তারাই “নবান্ন অভিযান”-এর ডাক দিয়েছেন । তারা জানিয়েছেন,রাজনীতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই । তারা ফেসবুক বন্ধু । আরজি কর হাসপাতালে বর্বরোচিত ঘটনার প্রতিবাদে কিছু করার তাগিদ থেকেই তারা আলোচনা করে এই এই সিদ্ধান্ত নিয়েছেন । কিন্তু তাদের এই আহ্বান যে সোশ্যাল মিডিয়ায় এত ভাইরাল হয়ে যাবে তা তারা কল্পনা করতে পারেননি বলে জানান ।  রাজনৈতিক মতভেদ ভুলে সকল স্তরের মানুষকে তারা “নবান্ন অভিযান”-এ সামিল হওয়ার আহ্বান জানান ওই তিন পড়ুয়া । 

জানা গেছে,বীরভূমের প্রবীর দাস কল্যানী বিশ্ববিদ্যালয়ের এমএ পড়ুয়া । কলকাতার সায়ন লাহিড়ী মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ছেন । তৃতীয়জন নদীয়ার শুভঙ্কর হালদার কল্যানী বিশ্ববিদ্যালয়ের বিএড করছেন । তাদের একটাই দাবি… ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ ।  

সাংবাদিক সম্মেলনে সায়ন বলেছেন,’সব প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের ছাত্রশাখা নবান্ন অভিযানে যোগ দিক, এটাই আমরা চাই । রাজনৈতিক দলের নেতা -কর্মীরাও আসতে পারেন। তবে ওই একটা দিনের জন্য তাঁরা যেন দলীয় পতাকা বাড়িতে রেখে আসেন ।’ শুভঙ্কর বলেছেন,’রাজনৈতিক নেতারা যেন অবশ্যই তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আসেন। কারণ, আমরা চাই না এই সামাজিক আন্দোলনে কোনও রাজনৈতিক রং লাগুক।’ তারা জানিয়েছেন,আগামী মঙ্গলবার কলকাতার কলেজ স্ট্রিট এবং হাওড়ার সাঁতরাগাছিতে দুপুর ১টায়  জমায়েত হবে এবং তারা সেখান থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন । এর আগে কলকাতার রিমঝিম সিনহা সিনহা নামে জনৈক এক তরুনী ‘রাতে মেয়েদের রাস্তা দখল’-এর ডাক দিয়েছিলেন । তার সেই ডাকে গোটা রাজ্য জুড়ে মানুষ ১৪ আগস্ট রাস্তায় নেমে আসেন । 

উল্লেখ্য,বাংলাদেশের যে কোটা বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনার পতন এবং দেশত্যাগ করতে হয়, তার সূত্রপাত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে । আর এই আন্দোলনের মূল কান্ডারী ছিলেন তিন পড়ুয়া… নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার । কাকতালীয়ভাবে এরাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেও “নবান্ন অভিযান”-এর ডাক তিন পড়ুয়াই দিয়েছেন । এখন প্রশ্ন,পশ্চিমবঙ্গেও কি হবে বাংলাদেশের পুনরাবৃত্তি ?

Previous Post

স্ত্রীর রিলস্-এ বিরক্ত হয়ে তরবারি দিয়ে কুপিয়ে খুন করল স্বামী

Next Post

হিন্দু কিশোরীকে ৩ যুবক দ্বারা গনধর্ষণের ঘটনার পর উত্তেজনা আসামে , প্রধান অভিযুক্ত তফাজুল হুসেন নদীতে ঝাঁপ দিয়ে পুলিশের হেফাজত থেকে পালাতে গিয়ে ডুবে মারা গেছে

Next Post
হিন্দু কিশোরীকে ৩ যুবক দ্বারা গনধর্ষণের ঘটনার পর উত্তেজনা আসামে , প্রধান অভিযুক্ত তফাজুল হুসেন নদীতে ঝাঁপ দিয়ে পুলিশের হেফাজত থেকে পালাতে গিয়ে ডুবে মারা গেছে

হিন্দু কিশোরীকে ৩ যুবক দ্বারা গনধর্ষণের ঘটনার পর উত্তেজনা আসামে , প্রধান অভিযুক্ত তফাজুল হুসেন নদীতে ঝাঁপ দিয়ে পুলিশের হেফাজত থেকে পালাতে গিয়ে ডুবে মারা গেছে

No Result
View All Result

Recent Posts

  • টাকা উদ্ধারের ঘটনায় নাম জড়ানোয় বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জিকে তৃণমূল বিধায়ক “খোকন দাসের চামচা” বললেন  বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ 
  • মধ্যপ্রদেশে গ্রুমিং গ্যাংয়ের ষড়যন্ত্রের উন্মোচন, সুপরিকল্পিত ছকে কাজ করছে অল্প বয়সী মুসলিম ছেলেমেয়েরা ! 
  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.