• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশে ছুরিকাঘাতে আহত বৃদ্ধ বৌদ্ধ ভিক্ষুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Eidin by Eidin
July 6, 2023
in আন্তর্জাতিক
বাংলাদেশে ছুরিকাঘাতে আহত বৃদ্ধ বৌদ্ধ ভিক্ষুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৬ জুলাই : বাংলাদেশে ছুরিকাঘাতে আহত বৌদ্ধ ভিক্ষু ধর্মজ্যোতি (৭০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল । বুধবার (৫ জুলাই) ভোররাত ৩ টে নাগাদ তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান । ধর্মজ্যোতি কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ছিলেন । গত রবিবার (২ জুলাই ২০২৩) রাতের দিকে দুষ্কৃতীরা ঘরে ঢুকে ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় । পরের দিন সকালে বৌদ্ধ বিহারের একটি কক্ষ থেকে ধর্মজ্যোতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় । প্রথমে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে চট্টগ্রামে স্থানান্তরিত করা হয়েছিল । কিন্তু শেষ রক্ষা হয়নি ।
নিহতের ছেলে সুমন বড়ুয়া জানান, ১৬-১৭ বছর আগে সন্ন্যাস ধর্মগ্রহণ করেন তাঁর বাবা । বিগত গত ৭ বছর ধরে তিনি মরিচ্যার শ্রাবস্তি বিহারের অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। তার সঙ্গে কারও শত্রুতা ছিল না । তবে মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি মিলন বড়ুয়া বলেন,‘টাকার লোভে এলাকার কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে ।’ এদিকে বিষয়টি দূর্ঘটনা বলে মন্তব্য করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মোহাম্মদ আলী । তার কথায়,’আহত ভিক্ষু অসাবধানতার কারণে নিজেই পড়ে গিয়ে আহত হয়েছে বলে জানিয়েছিলেন ।’ কিন্তু ওই বৃদ্ধ বৌদ্ধ ভিক্ষুর শরীরে ছুরির আঘাত কি করে হল? এই প্রশ্নের সদুত্তর ওসির কাছ থেকে পাওয়া যায়নি । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খুনিদের আড়াল করতেই দূর্ঘটনার গল্প ফাঁদছে বাংলাদেশের মৌলবাদী পুলিশ ।।

Previous Post

‘পঞ্চায়েতে বিজেপিকে আনলে উন্নয়নমূলক কাজে বরাদ্দ টাকার হিসাব সব জানতে পারবেন সাধারণ মানুষ’ : জয় ব্যানার্জি

Next Post

হিন্দু পড়ুয়াদের দিয়ে খ্রিস্টান প্রার্থনা, অধ্যক্ষকে বেদম পেটালো বজরং দলের কর্মীরা

Next Post
হিন্দু পড়ুয়াদের দিয়ে খ্রিস্টান প্রার্থনা, অধ্যক্ষকে বেদম পেটালো বজরং দলের কর্মীরা

হিন্দু পড়ুয়াদের দিয়ে খ্রিস্টান প্রার্থনা, অধ্যক্ষকে বেদম পেটালো বজরং দলের কর্মীরা

No Result
View All Result

Recent Posts

  • প্রতিবাদী চ্যাম্পিয়ন কুস্তিগীর ১৯ বছরের সালেহ মহম্মাদিকে ফাঁসিতে ঝোলালো মোজতবা খামেনির সরকার ; যুদ্ধের মাঝেও ইরানে নৃশংস দমন-পীড়ন অব্যাহত
  • চলতি যুদ্ধ ইরানে আরও উগ্রপন্থী ও পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষী একটি শাসনব্যবস্থা তৈরি করতে পারে : আইডিএফ 
  • প্রাণ বাঁচাতে দুবাই থেকে ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে এসেছেন সানিয়া মির্জা 
  • “আইপ্যাক-কে ২০ লক্ষ টাকা না দেওয়ায় এবারে টিকিট দেয়নি” : বিস্ফোরক দাবি করলেন পূর্বস্থলী উত্তরের বিদায়ী তৃণমূল বিধায়ক
  • গাজোলের টাঙ্গন নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ২ দিন পর উদ্ধার হল ২ কিশোরীর দেহ  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.