• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট– পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়লেন ক্যারিবীয়ান ফার্স্ট বোলার জাস্টিন গ্রিভস 

Eidin by Eidin
July 28, 2026
in খেলার খবর
৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট– পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়লেন ক্যারিবীয়ান ফার্স্ট বোলার জাস্টিন গ্রিভস 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,২৮ জুলাই : পাকিস্তানের বিরুদ্ধে ক্যারিবীয়ান ফার্স্ট বোলার জাস্টিন গ্রিভসের একটা অসাধারণ স্পেল ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে । তারুবা টেস্টের তৃতীয় দিন পাকিস্তান যখন  ৩ উইকেটে ২৪৪ রান করে সুবিধাজনক অবস্থায় ছিল সেই সময় গ্রিভসের এই স্পেল দেখা যায় । 

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের বিপরীতে ভালোভাবেই জবাব দিচ্ছিলেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। উইকেটে সেট ব্যাটসম্যান সেঞ্চুরিয়ান শান মাসুদ, হাতে ৭ উইকেট- সবকিছুই ছিল পাকিস্তানের পক্ষে। কিন্তু এরপরই বল হাতে হাজির হলেন জাস্টিন গ্রিভস। তাতে বদলে গেল ম্যাচের চিত্র, আর ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং দুর্গ। আর নিজের নাম লিখে ফেললেন টেস্ট ক্রিকেটের এমন এক ইতিহাসে, যা করতে পারেননি আর কোনো বোলার। টানা ৫ ওভার মেডেন ও উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। টেস্টের পরিসংখ্যানের হিসাব রাখার পর থেকে গ্রিভসই প্রথম বোলার, টানা ৫ ওভারে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিটি ওভার মেডেন করার কীর্তি গড়লেন।

গ্রিভসের এমন অবিশ্বাস্য কীর্তিতে ম্যাচের নিয়ন্ত্রণও চলে গেছে ওয়েস্ট ইন্ডিজের হাতে। হুরমুর করে ভেঙে পড়া পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৮২ রানে। প্রথম ইনিংসে ২৯ রানের লিড পাওয়া ওয়েস্ট ইন্ডিজ পরে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১২৬ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। সবমিলিয়ে ১৫৫ রানে এগিয়ে আছে ক্যারিবীয়রা।

টেস্টে এই প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন গ্রিভস। তাতেই উঠে গেলেন ইতিহাসে। এর আগে টেস্টে টানা ৪টি উইকেট মেডেন নেওয়ার ঘটনা ছিল। ২০১৬ সালের জানুয়ারিতে জোহানেসবার্গে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রড। গ্রিভস এবার ব্রডের সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন।

নিজের দুর্দান্ত বোলিংয়ের রহস্য জানাতে গিয়ে গ্রিভস বলেন, তিনি খুব সাধারণ পরিকল্পনা নিয়েই বোলিং করেছেন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ তাকে ভালো জায়গায় বল করার পরামর্শ দিয়েছিলেন, আর সেটিই কাজে দিয়েছে।

গ্রিভস বলেন, ‘আমি যখন বোলিংয়ে যাই, অধিনায়ক রোস্টন চেজ শুধু বলেছিলেন— তোমার পরিকল্পনায় ধারাবাহিক থাকো এবং দলের জন্য কিছু উইকেট নেওয়ার চেষ্টা করো।’তিনি আরও বলেন, ‘বল একটু নড়াচড়া করছিল এবং আমি তার ফল পেয়েছি। যখনই আমার হাতে বল দেওয়া হয়, দল আমার কাছ থেকে একজন নির্ভরযোগ্য খেলোয়াড়ের ভূমিকা আশা করে। কঠিন পরিস্থিতি থেকে দলকে বের করে আনার চেষ্টা করি। টেস্ট ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেট নিতে পেরে আমি খুবই খুশি। তবে ম্যাচে এখনো অনেক কাজ বাকি আছে।’।

Tags: Sports News
Previous Post

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেলফি ভিডিও ব্লক করে দিয়ে বিতর্কে জড়াল ফেসবুক ; উঠছে “মেটা”কে ভারতে নিষিদ্ধ করার ডাক

No Result
View All Result

Recent Posts

  • ৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট– পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়লেন ক্যারিবীয়ান ফার্স্ট বোলার জাস্টিন গ্রিভস 
  • খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেলফি ভিডিও ব্লক করে দিয়ে বিতর্কে জড়াল ফেসবুক ; উঠছে “মেটা”কে ভারতে নিষিদ্ধ করার ডাক
  • টানা বৃষ্টিতে প্লাবিত কাটোয়ার মুল্টিগ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মাঠের মাঝে অপরিকল্পিতভাবে ভবন নির্মান করায় পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের উদ্দেশ্য নিয়ে উঠছে প্রশ্ন 
  • গঙ্গা স্নানের পর বৈদিক বিধি মেনে ধর্মীয় আচার -অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্ম গ্রহণ করলেন হরিদ্বারের মুসলিম তরুণী 
  • ‘আরশোলা’দের জন্য ১ কোটি টাকা অনুদান ও বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা করলেন কপিল সিবাল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.