• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিয়ে করতে চেয়েছিল ১৬ ও ১৪ বছরের কিশোর-কিশোরী, পরিবারের বাধা পেয়ে একই শাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল তারা 

Eidin by Eidin
June 19, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বিয়ে করতে চেয়েছিল ১৬ ও ১৪ বছরের কিশোর-কিশোরী, পরিবারের বাধা পেয়ে একই শাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল তারা 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৯ জুন : কিশোরের বয়স ১৬,আর কিশোর ১৪ এর কোঠায় ৷ একই পাড়ায় বসবাস । কৈশোর থেকেই তারা দু’জন জড়িয়ে পড়েছিল প্রেমের সম্পর্কে । বিয়ে করতে চেয়েছিল তারা ৷ কিন্তু বয়সের কারনে সম্পর্কে স্বীকৃতি দেওয়া তো দূর,শাসন করেছিল দুই নাবালক নাবালিকার পরিবার ৷ যার ফলে দু’জন নিয়ে নেয় চরম সিদ্ধান্ত ৷ রাতে পরিবারের নজর এড়িয়ে প্রেমিকের কাছে ছুটে যায় কিশোরী । আজ শুক্রবার সকালে কিশোরের ঘরে একই শাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় । এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কুঁদো গ্রামে। মৃতদের নাম বিক্রম মাজি (১৬) ও নন্দিনী মাজি (১৪)। 

জানা গেছে,বিক্রম বছর দুয়েক আগে লেখাপড়া ছেড়ে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে লেগেছিল। শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল নন্দিনী । একই পাড়ায় বাড়ি তাদের । প্রায়ই দু’জনকে গল্পগুজব করতে দেখা যেত ৷ প্রথমে পরিবার নিছক বন্ধুত্ব বলে মনে করেছিল । কিন্তু সম্প্রতি  বিক্রম ও নন্দিনী নিজেদের অবিভাবকদের কাছে তাদের বিয়ের প্রসঙ্গ উত্থাপন করে । একথা শুনে কার্যত হতচকিত হয়ে যায় তাদের পরিবার । বিয়েতে সম্মতি দেওয়া দুরের কথা, বরঞ্চ তাদের দুজনকেই সতর্ক করেছিলেন পরিবারের লোকজন। তারা মিলনের কোনো আশা দেখতে না পেয়ে শেষ পর্যন্ত নিয়ে নেয় চরম সিদ্ধান্ত । 

জানা গেছে,বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের নজর এড়িয়ে নন্দিনী চলে গিয়েছিল বিক্রমের বাড়ি। এদিন সকালে বিক্রমের ঘর থেকে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ৷ পরে খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ গিয়ে  দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে  পাঠায় ।।

Tags: BurdwanMangolkoteWestbengal
Previous Post

নাইজারের দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় মৃত ৩৫ 

Next Post

পাথর পাচার মামলায় গ্রেপ্তার বারাবনির তৃণমূল নেতা ভোলা সিং, ডিম থেরাপির ভয়ে হেলমেট পরিয়ে আনা হল আদালতে 

Next Post
পাথর পাচার মামলায় গ্রেপ্তার বারাবনির তৃণমূল নেতা ভোলা সিং, ডিম থেরাপির ভয়ে হেলমেট পরিয়ে আনা হল আদালতে 

পাথর পাচার মামলায় গ্রেপ্তার বারাবনির তৃণমূল নেতা ভোলা সিং, ডিম থেরাপির ভয়ে হেলমেট পরিয়ে আনা হল আদালতে 

No Result
View All Result

Recent Posts

  • পাথর পাচার মামলায় গ্রেপ্তার বারাবনির তৃণমূল নেতা ভোলা সিং, ডিম থেরাপির ভয়ে হেলমেট পরিয়ে আনা হল আদালতে 
  • বিয়ে করতে চেয়েছিল ১৬ ও ১৪ বছরের কিশোর-কিশোরী, পরিবারের বাধা পেয়ে একই শাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল তারা 
  • নাইজারের দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় মৃত ৩৫ 
  • গান্ধী পরিবারকে মহিমান্বিত করতে গিয়ে এবারে ভগবান পরশুরামের মর্যাদা হানি করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে
  • কয়লা পাচার মামলায় গ্রেপ্তার আসানসোলের পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.