• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“আপনারা আমাদের বাকস্বাধীনতা দিয়েছেন” : কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বললেন তৃণমূলের ‘বিদ্রোহী’ জন প্রতিনিধি 

Eidin by Eidin
June 9, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“আপনারা আমাদের বাকস্বাধীনতা দিয়েছেন” : কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বললেন তৃণমূলের ‘বিদ্রোহী’ জন প্রতিনিধি 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,,০৯ জুন : আজ  মঙ্গলবার কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাকে নিয়ে এক প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও ৩৫ জন বিধায়ক ও ৫ জন সাংসদ উপস্থিত ছিলেন । বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ঘাটালের তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকান্ত অধিকারী মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া । এছাড়া এই বৈঠকে অংশ নিয়েছিলেন কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা ও খড়গপুর সদরের বিধায়ক দীনেন রায় । বৈঠক শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন,’একজন বিরোধী সাংসদ তো বলেই ফেললেন যে,আপনারা আমাদের কথা বলার স্বাধীনতা দিয়েছেন ।’ পাশাপাশি ওই সাংসদ “ভালো ভালো প্রস্তাব” দিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী । তিনি এও বলেন,’আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাই ।’ উল্লেখ্য,শিউলি সাহা ও দীনেন রায় ইতিমধ্যেই ঋতব্রত ব্যানার্জির নতুন তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যদিকে গতকাল দিল্লিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাসভবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দেব । ফলে আজ কোলাঘাটের এই প্রশাসনিক বৈঠকটি রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ । মুখ্যমন্ত্রী বলেন,’সবাই উন্নয়নের পক্ষে একত্রিত হয়ে গেছে । যারা উন্নয়নের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে ।’

ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ নিয়ে এদিন খুশির খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি বলেন, ‘ঘাটালের সাংসদ বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান তার প্রতিশ্রুতি ছিল । আমি তাকে বলেছি, ওটা আমাদেরও কমিন্টমেন্ট ছিল । আমরা ওটা করব । এটা ক্রেডিট ডিসক্রেডিটের বিষয় নয় ।’ শুভেন্দু অধিকারী বলেন, “নির্বাচনের সময়ে রাজনীতি হবে, কিন্তু সারা বছর কাজ করতে হবে। আমরা সেই বন্ডিংটাই তৈরি করতে চাইছি।” মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেব। তিনি বলেন, “আমি সারাজীবন সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। কখনও কাউকে অপমান করিনি। মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে, এটিই বড় পাওনা।” 

গতকাল দেব দিল্লিতে বিদ্রোহীদের বৈঠকে ছিলেন। শুভেন্দু তাঁর গাল টিপে দিয়েছিলেন বলেও দাবি করা হয়েছিল রিপোর্টে। এদিকে বৈঠক শেষে তিনি ফের শুটিংয়ে ফেরেন এবং সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে পোস্ট করে লেখেন, ‘যেখানে থাকার কথা, সেখানে ফিরে এসেছি।’ এই আবহে শুভেন্দুর সভায় দেবের উপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে। কারণ গতকালও দেব বৈঠকের সময় এমন ভাবে এককোণায় বসে ছিলেন যাতে তাঁর কোনও ছবি সামনে না আসে। তবে আজ প্রশাসনিক বৈঠকে সর্বসমক্ষে তিনি ছিলেন।

যদিও বৈঠকে যোগদানের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।।

Previous Post

বুকিংয়ের দেড় মাস পরেও গ্যাস না মেলায় ভাতারে গ্যাস এজেন্সির গাড়ি আটকে বিক্ষোভ 

Next Post

“ইরানে টাকা পাঠানোর অভিযোগে আরবে দুই ভারতীয় ভাই গ্রেপ্তার, এখন তারা সাহায্যের জন্য মোদীর “হিন্দুত্ববাদী” সরকারের কাছে আকুতি জানাচ্ছে” 

Next Post
“ইরানে টাকা পাঠানোর অভিযোগে আরবে দুই ভারতীয় ভাই গ্রেপ্তার, এখন তারা সাহায্যের জন্য মোদীর “হিন্দুত্ববাদী” সরকারের কাছে আকুতি জানাচ্ছে” 

"ইরানে টাকা পাঠানোর অভিযোগে আরবে দুই ভারতীয় ভাই গ্রেপ্তার, এখন তারা সাহায্যের জন্য মোদীর "হিন্দুত্ববাদী" সরকারের কাছে আকুতি জানাচ্ছে" 

No Result
View All Result

Recent Posts

  • দেশব্যাপী আন্দোলন প্রত্যাহার করে নিল ‘আরশোলা’ পার্টি 
  • ‘যুবকরাই এই দেশের শক্তি, আমরা তাদের এই দুষ্টচক্রে পড়তে দিতে পারি না’: পদত্যাগপত্রে লিখেছেন ধর্মেন্দ্র প্রধান 
  • প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর প্রতিবাদ করার মারধর, গ্রেপ্তার ভাতারের সিপিএম নেতা নজরুল হক 
  • ধর্মতলায় হিংসায় জড়িত “কুখ্যাত”  আফরোজ- নাহিদ-তানভির ও রাহুল জামালসহ ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ; বললেন “গুন্ডা দমন আইনে মামলা করা হয়েছে” 
  • নিষ্ঠা ও ভক্তি সহকারে এই সমস্ত নিয়ম মেনে ভগবান হনুমানের  নিত্য পূজা করলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ধন সম্পদের প্রাপ্তি ঘটে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.