• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“বাংলার কেন এই সর্বনাশ করে গেলেন আপনারা ?” তারাতলা কান্ডে পূর্বতন শাসকদলকে তুলোধুনো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী :  বিপর্যয়ে মৃত ৯, আহত ২০ জনের আর্থিক সহায়তা ঘোষণা, গ্রেপ্তার ৫  ; ফিরহাদ হাকিমের নাম নিয়ে বললেন : “কাউকে ছাড়া হবে না” 

Eidin by Eidin
June 25, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“বাংলার কেন এই সর্বনাশ করে গেলেন আপনারা ?” তারাতলা কান্ডে পূর্বতন শাসকদলকে তুলোধুনো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী :  বিপর্যয়ে মৃত ৯, আহত ২০ জনের আর্থিক সহায়তা ঘোষণা, গ্রেপ্তার ৫  ; ফিরহাদ হাকিমের নাম নিয়ে বললেন : “কাউকে ছাড়া হবে না” 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ জুন : কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদাম বিপর্যয়ে এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জন আহতের এস এস কে এম হাসপাতালে চিকিৎসা চলছে বলে আজ বৃহস্পতিবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে এবং আহতদের এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন । সেই সাথে মুখ্যমন্ত্রী পুর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেন,’বিপর্যয় মোকাবিলায় কোনো আধুনিক সরঞ্জাম রাখেননি ।’ এরপর তিনি বলেন, ‘বাংলার কেন এই সর্বনাশ করে গেলেন আপনারা ?’

 তারাতলায় নির্মীয়মাণ গুদাম বিপর্যয় কান্ডে এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শম্ভুনাথ বেহরা ও তাঁর সংস্থা ‘বেহরা ব্রাদার্স’-এর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। ওই গুদাম নির্মানের অনুমোদনে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর ও প্লান অনুমোদিত এস্টিমেট দেখিয়ে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,’জানুয়ারী মাসের ১৭ তারিখ তারাতলার গোডাউন প্ল্যানে অনুমোদন দিয়েছিল কলকাতা পুরসভা। তাতে সই রয়েছে তৎকালীন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের। এছাড়াও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদেরও সই রয়েছে। টাকা নিতে নিতে সিটি অফ জয় কলকাতাকে মৃত্যুপুরী বানিয়েছেন আপনারা । এটা আপনাদের পাপের ফল। একাধিক দুর্ঘটনা থেকে কোনও শিক্ষা নেননি।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘বেহরা ব্রাদার্স’-এর মালিক শম্ভুনাথ বেহরা, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার এবং লেবার সাপ্লায়ার মহম্মদ আতাউল ও সুভাষ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে । কাউকে ছাড়া হবে না ।’

কলকাতা পুরসভায় বিভিন্ন বিল্ডিং প্ল্যানের অনুমোদনে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। কালী নামের এক ব্যক্তির সমস্ত প্ল্যান অনুমোদনের পিছনে কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতা পুরসভায় কী হয়েছে আমরা জানি না? কালীকে ধরলেই সব তথ্য বেরিয়ে আসবে। কালী না বললে কোনও প্ল্যান হয় না। কালীই বাইপাসের ধারে তৃণমূল ভবন বানাচ্ছে। টাকা তুলে ক্যামাক স্ট্রিটে পাঠায়। এফআইআর হয়েছে, ব্যবস্থা নিচ্ছি।” 

উল্লেখ্য, ২০২৪ সালের অগাস্টে বন্দর কর্তৃপক্ষ ওই জমিটি ৩০ বছরের জন্য লিজে দেয়। চা পাতা গুদামজাত ও প্যাকেজিংয়ের জন্য ওই নির্মাণকাজ চলছিল। নির্মাণে গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকার সমস্ত নির্মিয়মান কাজ বন্ধ রাখার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । সেই সাথে তারাতলা কাণ্ডের পর উদ্ধারকার্যে সাহায্য করার জন্য এগিয়ে আসা সেনাবাহিনী, এনডিআরএফ, কলকাতা পুলিশ, সিভিল ডিফেন্স-সহ সকল উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।।

Tags: CM Suvendu AdhikaryKolkataTaratala Godown Roof CollapsedWestbengal
Previous Post

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প,  ১,০০,০০০ এর অধিক মৃত্যুর আশঙ্কা 

No Result
View All Result

Recent Posts

  • “বাংলার কেন এই সর্বনাশ করে গেলেন আপনারা ?” তারাতলা কান্ডে পূর্বতন শাসকদলকে তুলোধুনো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী :  বিপর্যয়ে মৃত ৯, আহত ২০ জনের আর্থিক সহায়তা ঘোষণা, গ্রেপ্তার ৫  ; ফিরহাদ হাকিমের নাম নিয়ে বললেন : “কাউকে ছাড়া হবে না” 
  • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প,  ১,০০,০০০ এর অধিক মৃত্যুর আশঙ্কা 
  • গোবিন্দ নামাবলী : জীবনের সমস্ত বাধা ও অসুবিধা দূর করে ভক্তকে সাফল্য ও সমৃদ্ধি প্রদান করে
  • বাংলাদেশে দ্রুত ক্ষমতা বৃদ্ধি করছে আল-কায়েদা, আইএসআইএস ও হামাসের মত কুখ্যাত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি 
  • নলহাটিতে প্রতিবেশী বধূর উপর অ্যাসিড হামলায় অভিযুক্ত সামসাদ শেখের ১০ বছরের সশ্রম কারাদণ্ড 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.