• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শেষ পর্যন্ত বিজেপি নেতার ছেলের কাছে ক্ষমা চাইতে হল কংগ্রেসের “শাহজাদা”কে ; “রাহুল হলেন লায়ার ইন চিফ” : শেহজাদ পুনাওয়ালা

Eidin by Eidin
June 25, 2026
in দেশ
শেষ পর্যন্ত বিজেপি নেতার ছেলের কাছে ক্ষমা চাইতে হল কংগ্রেসের “শাহজাদা”কে ; “রাহুল হলেন লায়ার ইন চিফ” : শেহজাদ পুনাওয়ালা
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,জবলপুর,২৪ জুন  : পানামা পেপার্স ফাঁস কেলেঙ্কারির ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের ছেলে কার্তিকেয় সিংয়ের নাম জড়িয়ে দিয়েছিলেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গাঁধি । যেকারণে মানহানির মামলা দায়ের করেছিলেন কার্তিকেয় । বুধবার মধ্যপ্রদেশ হাইকোর্টে একটি আবেদন দাখিল করে কার্তিকেয় সম্পর্কে মানহানিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কংগ্রেসের “শাহজাদা” । 

রাহুলের আইনজীবীর মাধ্যমে দাখিল করা আবেদনে বলা হয়েছে যে, তাঁর বক্তব্য কার্তিকেয় সিংয়ের সঙ্গে সম্পর্কিত ছিল না। তিনি তৎকালীন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংয়ের ছেলে অভিষেকের নাম উল্লেখ করতে চেয়েছিলেন, কিন্তু বিভ্রান্তির কারণে শিবরাজ সিং চৌহানের ছেলে কার্তিকেয় সিং চৌহানের নাম ভুল উচ্চারণ করে ফেলেন। 

২০১৮ সালে ঝাবুয়ায় একটি নির্বাচনী জনসভায় পানামা পেপার্স ফাঁস কেলেঙ্কারির প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গাঁধি কার্তিকেয় সিংয়ের নাম জড়িয়ে দেন । তারপরেই ভোপাল আদালতে মানহানির মামলা দায়ের করেন কার্তিকেয় । তিনি অভিযোগ করেন যে তাঁর নাম উল্লেখ করে তাঁর সুনাম ক্ষুণ্ণ করেছেন কংগ্রেস নেতা । সেই মামলার অবশেষে নতি স্বীকার করতে হল রাহুলকে ।

এদিকে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা কটাক্ষ করেছেন,’রাহুল গান্ধী একজন ধারাবাহিক মিথ্যাবাদী । প্রচারণার নেতা! বিরোধীদলীয় নেতা । শিবরাজ সিং চৌহানের ছেলের দায়ের করা মানহানির মামলায় দুঃখ প্রকাশ করলেন রাহুল গান্ধী। প্রথমে ভিত্তিহীন অভিযোগ, তারপর ক্ষমা চান। তিনি এটা বারবার করেছেন।  রাহুলের মিথ্যাচার : ১) ভারতীয় অর্থনীতি নিয়ে মিথ্যা বলেছেন,২) রাফাল নিয়ে মিথ্যা বলেছেন,৩) অপারেশন সিঁদুর এবং সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মিথ্যা বলেছেন,৪) সাভারকর জি এবং আরএসএস নিয়ে মিথ্যা বলেছেন – পরে তা থেকে সরে এসেছেন, ৫) ভারতীয় গণতন্ত্র নিয়ে মিথ্যা বলেছেন এবং বিদেশি হস্তক্ষেপের দাবি করেছেন,৬) শিখরা পাগড়ি পরতে পারে না বলে মিথ্যা বলেছেন। রাহুল হলেন লায়ার ইন চিফ৷’।

Previous Post

“বাংলার কেন এই সর্বনাশ করে গেলেন আপনারা ?” তারাতলা কান্ডে পূর্বতন শাসকদলকে তুলোধুনো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী :  বিপর্যয়ে মৃত ৯, আহত ২০ জনের আর্থিক সহায়তা ঘোষণা, গ্রেপ্তার ৫  ; ফিরহাদ হাকিমের নাম নিয়ে বললেন : “কাউকে ছাড়া হবে না” 

Next Post

তারাতলায় গুদামঘর বিপর্যয়ে অকালে ঝড়ে গেল কাটোয়ার তরতাজা তরুনের প্রাণ 

Next Post
তারাতলায় গুদামঘর বিপর্যয়ে অকালে ঝড়ে গেল কাটোয়ার তরতাজা তরুনের প্রাণ 

তারাতলায় গুদামঘর বিপর্যয়ে অকালে ঝড়ে গেল কাটোয়ার তরতাজা তরুনের প্রাণ 

No Result
View All Result

Recent Posts

  • তারাতলায় গুদামঘর বিপর্যয়ে অকালে ঝড়ে গেল কাটোয়ার তরতাজা তরুনের প্রাণ 
  • শেষ পর্যন্ত বিজেপি নেতার ছেলের কাছে ক্ষমা চাইতে হল কংগ্রেসের “শাহজাদা”কে ; “রাহুল হলেন লায়ার ইন চিফ” : শেহজাদ পুনাওয়ালা
  • “বাংলার কেন এই সর্বনাশ করে গেলেন আপনারা ?” তারাতলা কান্ডে পূর্বতন শাসকদলকে তুলোধুনো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী :  বিপর্যয়ে মৃত ৯, আহত ২০ জনের আর্থিক সহায়তা ঘোষণা, গ্রেপ্তার ৫  ; ফিরহাদ হাকিমের নাম নিয়ে বললেন : “কাউকে ছাড়া হবে না” 
  • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প,  ১,০০,০০০ এর অধিক মৃত্যুর আশঙ্কা 
  • গোবিন্দ নামাবলী : জীবনের সমস্ত বাধা ও অসুবিধা দূর করে ভক্তকে সাফল্য ও সমৃদ্ধি প্রদান করে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.