এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৬ এপ্রিল : ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশে প্রশ্রয় দেওয়া আর জনবিন্যাসের পরিবর্তন ঘটানোর জন্য রাজ্যের শাসকদলকে অভিযুক্ত করে আক্রমণ তীব্র করছে বিজেপি । হাতে মাত্র আর সাতটা দিন বাকি । আগামী ২৩ তারিখে হবে প্রথম দফার ভোট । তার আগে রাজ্যের জনবিন্যাসের পরিবর্তন নিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে আজ বৃহস্পতিবার তুলোধোনা করলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । কোচবিহারের জনসভায় হেমন্ত বিশ্ব শর্মা সরাসরি বলেন যে তৃণমূল সরকারকে ফের ফিরিয়ে আনলে পশ্চিমবঙ্গের ভূমি হিন্দু শুন্য হয়ে যাবে । অন্যদিকে বীরভূম জেলার বোলপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে ‘বিজয় সংকল্প সভায়’ যোগী আদিত্যনাথ রাজ্যে জনবিন্যাসের পরিবর্তন ঘটানোর অভিযোগ করে বলেন যে “বাংলার ভূমিতে কাঠমুল্লা সংস্কৃতি ও অনুপ্রবেশ চলতে দেব না” । এজন্য তিনি পূর্ববর্তী কংগ্রেস ও বামপন্থী সরকারের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনকালকে কাঠগড়ায় তোলেন ।
যোগী আদিত্যনাথ বলেন,’কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস তোষামোদের রাজনীতির কারণে বাংলারভূমিকে কাঠমোল্লাপনের আড্ডা বানিয়ে দিয়েছে । কিন্তু বাংলার এই ভূমি মা কালীর ভূমি । বাংলার ভূমি মা দুর্গার ভূমি । বাংলার ভূমি মা তারার ভূমি । এই বাংলার ভূমিতে কাঠমোল্লাপন সংস্কৃতি এবং অনুপ্রবেশকারীদের কখনো চলতে দেব না ।’ তিনি বলেন,’বাংলাকে তার হৃত গৌরব ফিরিয়ে দিতে, বাংলার প্রকৃত পরিচয় ফিরিয়ে দিতে, একমাত্র বিজেপির নেতৃত্বাধীন ডবল ইঞ্জিন সরকার করতে পারবে ।’
পাশাপাশি রাজ্যের ‘বেহাল অর্থনীতি” নিয়ে বর্তমান শাসকদলকে নিশানা করে তিনি বলেন,”এক সময়ে ভারতের এক তৃতীয়াংশ অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে এই বাংলা। কিন্তু প্রথমে কংগ্রের, পরে বামপন্থী এবং ১৫ বছর ধরে তৃণমূল বাংলাকে কাঙাল বানিয়ে দিয়েছে ।’ এদিন রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি, গুন্ডারাজ প্রভৃতি একাধিক ইস্যুতে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করেন যোগী ।।
