• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“বিজেপি ক্ষমতায় এলে ‘গোমাংস’ ও ‘বিয়ের ফ্যাক্টরি’ বন্ধ করে দেবে তাই  মমতা ব্যানার্জি বিজেপির ওপর খুব রাগ” : আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা 

Eidin by Eidin
April 16, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“বিজেপি ক্ষমতায় এলে ‘গোমাংস’ ও ‘বিয়ের ফ্যাক্টরি’ বন্ধ করে দেবে তাই  মমতা ব্যানার্জি বিজেপির ওপর খুব রাগ” : আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১৬ এপ্রিল : পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ‘গোমাংস’ ও ‘বিয়ের ফ্যাক্টরি’ বন্ধ করে দেওয়ার হুঙ্কার দিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা । তিনি আরও বলেছেন যে এই কারনেই বিজেপির উপর খুব রাগ মমতা ব্যানার্জির । আজ বৃহস্পতিবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফালিমারি গ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে ‘বিজয় সংকল্প সভায়’ যোগ দেন তিনি । সভায় তিনি বলেন,’বিজেপি ক্ষমতায় এলে গোমাংস বন্ধ করে দেওয়া হবে । বন্ধ করে দেওয়া হবে বিয়ের ফ্যাক্টরিও । এই কথা ভেবেই মমতা ব্যানার্জি বিজেপির ওপর খুব রাগ ।’ পাশাপাশি তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদে “নববধূর মত” আদর করে পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন। 

হেমন্ত বিশ্বশর্মা বলেন,’এবারে আপনাদের এক জোট হয়ে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে । কেন আনতে হবে ? কারণ আমি আসামে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের আসা একেবারে বন্ধ করে দিয়েছি । আসামে আমি পুরো তালা লাগিয়ে দিয়েছি । যদি আজ কোন বাংলাদেশী আসামে ঢোকে তাহলে আজই তাকে লাথ মেরে বের করে দেব । কিন্তু আমি একা কী করব ? আমি তো বাংলাদেশীদের ভাগিয়ে দিই । কিন্তু মমতা দিদি নববধূর মত তাদের আদর করে বাংলায় নিয়ে আসে ।’

তিনি বলেন,’তাতে লাভ কি হয় ? কোন লাভই হয় না । এতে আসাম এবং পশ্চিমবঙ্গ ধীরে ধীরে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে । আগে আসামে হিন্দুদের সংখ্যা ৮০ দশ শতাংশ ছিল । এখন ৬০% হয়ে গেছে । পশ্চিমবঙ্গের আগে সত্তর শতাংশ হিন্দু ছিল । কিন্তু এবারের জনগনণায় সাত শতাংশ কমে যাবে । হিন্দু সংখ্যা দিন দিন কমছে আর বাংলাদেশি মুসলমান সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে ।’

তিনি বলেন,’সম্প্রতি আমরা দেখেছেন যে বাংলাদেশের হিন্দুদের উপর কি রকম অত্যাচার হয় । আপনার নিশ্চয়ই টিভিতে দেখেছেন । আপনারা কি চান পশ্চিমবঙ্গের এই অবস্থা হোক ? আপনারা কি চান আসামের এই অবস্থা হোক ? কিন্তু যদি টিএমসি এবং মমতা ব্যানার্জি ফের ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গ এবং আসামের হিন্দুদের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হবে ।’

তিনি আরও বলেন,’মমতা ব্যানার্জি বাংলা এবং পুরো দেশকে বাংলাদেশী মুসলমানদের কাছে বিক্রি করেই ছাড়বে, তার আগে শান্ত হবে না৷ আমাদের বেঁচে থাকার অধিকার আছে কি নাই ? যদি আমাদের বাঁচতে হয় তাহলে টিএমসিকে রাজনৈতিকভাবে মারতে হবে । টিএমসি রাজনৈতিকভাবে না মরলে আমরা বেঁচে থাকব না ।’।

Tags: Assam CM Himanta BiswasarmaBJP Election CampaignKutchbiharWestBengal Election 2026
Previous Post

বাংলায় ‘উর্দু আগ্রাসনে’র বিরুদ্ধে ‘লড়াই’য়ের ডাক দিলেন শুভেন্দু 

Next Post

“বাংলার ভূমিতে কাঠমুল্লা সংস্কৃতি ও অনুপ্রবেশ চলতে দেব না” : যোগী আদিত্যনাথের হুঙ্কার 

Next Post
“বাংলার ভূমিতে কাঠমুল্লা সংস্কৃতি ও অনুপ্রবেশ চলতে দেব না” : যোগী আদিত্যনাথের হুঙ্কার 

"বাংলার ভূমিতে কাঠমুল্লা সংস্কৃতি ও অনুপ্রবেশ চলতে দেব না" : যোগী আদিত্যনাথের হুঙ্কার 

No Result
View All Result

Recent Posts

  • “বাংলার ভূমিতে কাঠমুল্লা সংস্কৃতি ও অনুপ্রবেশ চলতে দেব না” : যোগী আদিত্যনাথের হুঙ্কার 
  • “বিজেপি ক্ষমতায় এলে ‘গোমাংস’ ও ‘বিয়ের ফ্যাক্টরি’ বন্ধ করে দেবে তাই  মমতা ব্যানার্জি বিজেপির ওপর খুব রাগ” : আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা 
  • বাংলায় ‘উর্দু আগ্রাসনে’র বিরুদ্ধে ‘লড়াই’য়ের ডাক দিলেন শুভেন্দু 
  • “বন্ধুত্ব-প্রেম-বিবাহ ও মৃত্যু” : যেভাবে সোশ্যাল মিডিয়ায় ক্ষণিকের আকর্ষণ নষ্ট করে দিচ্ছে একটার পর একটা জীবন 
  • নাসিকে টাটা কনসালটেন্সি সার্ভিস “লাভ জিহাদ” মামলায় পুলিশের নজর মক্ষিরানী নিদা খানের উপর, ইসলামি চরমপন্থী সংগঠন বা বিদেশি অর্থায়নের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র ! 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.