• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে তৈরি হবে যুদ্ধজাহাজ, ৩,৪০০ কোটির প্রকল্পের সূচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী বললেন : “এটা পশ্চিমবঙ্গে পক্ষে একটা শুভ দিন”  

Eidin by Eidin
August 23, 2026
in কলকাতা, রাজ্যের খবর
গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে তৈরি হবে যুদ্ধজাহাজ, ৩,৪০০ কোটির প্রকল্পের সূচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী বললেন : “এটা পশ্চিমবঙ্গে পক্ষে একটা শুভ দিন”  
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ আগস্ট : যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে রবিবার পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস হল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)-এ । ৩,৪০০ কোটি টাকার এই মেগা প্রজেক্টের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, ‘এটা পশ্চিমবঙ্গের পক্ষে একটা শুভ দিন৷ কারন এর সঙ্গে এখানকার অর্থনীতি, স্কিলড এবং আনস্কিলড কাজের অনেক সুযোগ হবে৷ পরিকাঠামো বাড়বে ৷ তবে কর্মসংস্থানের থেকে বড় কথা হল যে,আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে প্রতিরক্ষার যে উৎপাদন, সেটা এখান থেকে হবে৷ এটা আমাদের বড় অর্জন ।’

আজ গার্ডেনরিচ শিপবিল্ডার্সে মোট পাঁচটি নতুন প্রকল্পের আনুষ্ঠানিক ভূমিপুজো ও সূচনা হয়।প্রকল্পগুলির মধ্যে রয়েছে – রায়চক শিপইয়ার্ড, টিম্বার পন্ড শিপ বিল্ডিং ফ্যাসিলিটি, দামোদর শিপ বিল্ডিং ফ্যাসিলিটি, রেডিয়াল ফোর্জিং প্ল্যান্ট ও ৩০০০ টন ওপেন ডাই ফোর্জিং প্রেস। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব, জিআরএসই-র পদস্থ আধিকারিক, রাজ্যের মুখ্য সচিব ছাড়াও রাজ্য সরকারের প্রতিনিধি এবং এমএসএমই (MSME) খাতের বিশিষ্ট শিল্পপতিরা উপস্থিত ছিলেন। 

নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভুয়সী প্রশংসা করে রাজনাথ সিং বলেন,’বাংলার বাতাসে এখন এক নতুন গন্ধ। এটি শুধু পরিবর্তন নয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এখানে সরকার গঠনের পর আমি বলতে পারি, এই পরিবর্তন আসলে উন্নয়নের পথ।’ তিনি আরও বলেন,’বাংলায় এতদিন শিল্প বন্ধ হওয়ার কথা শোনা যেত। বাংলায় শুধুই বিনিয়োগের খবর। বর্তমানে নতুন সরকার শিল্পের বিকাশ, উন্নয়ন করছে।’ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন,’সব কিছু শুভ হচ্ছে। বাংলায় এখন বিনিয়োগের খবর। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। উদ্দেশ্য সৎ হলে উন্নয়ন কেউ আটকাতে পারবে না। বাংলার হাওয়ায় নতুন গন্ধ। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতিতে পরিবর্তন হয়েছে।’ রাজনাথ বলেন,’এই প্রকল্প নতুন অনুসারী শিল্পের জন্ম দেবে। বন্দে মাতরম মন্ত্র দিয়েছে বাংলা। নবজাগরণের সাক্ষী দিয়েছে বাংলা। প্রতিরক্ষা ক্ষেত্রেও ভূমিকা নিয়েছে বাংলা। শিল্প নবজাগরণের পথে হাঁটছে বাংলা।’ পশ্চিমবঙ্গে বিনিয়োগের ফলাফল সুদূরপ্রসারী বলে মন্তব্য করেন তিনি । 

অঅন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,’রাজনাথ সিং কথা দিয়ে কথা রেখেছেন এবং বঙ্গে বিনিয়োগ নিয়ে আসার প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন।’ তিনি পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন,’পূর্বতন সরকার কেন্দ্রীয় সরকারের কোনও দপ্তরের সঙ্গেই যৌথভাবে কাজ করতে চাইত না। জমি, দক্ষ মানবসম্পদ, পরিকাঠামো এবং কাঁচামালের মতো প্রয়োজনীয় সমস্ত রসদ থাকা সত্ত্বেও এই অসহযোগিতার কারণে পশ্চিমবঙ্গ বছরের পর বছর ধরে পিছিয়ে পড়েছে। তবে এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার ফুল স্পিডে দৌড়াচ্ছে।’পাশাপাশি, দেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে রাজনাথ সিংয়ের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,’অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারতীয় সেনা যেভাবে শত্রুপক্ষকে যোগ্য জবাব দিয়েছে এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের শক্তিতে দেশরক্ষা বলয়কে সুরক্ষিত করেছে, তা বিশ্বের সামনে এক দৃষ্টান্ত।’।

Previous Post

উসাইন বোল্টের বিশ্ব রেকর্ড ভেঙে দিল বিস্ময়কর চীনা রোবট

Next Post

“মহিলা পাঞ্জাবের হিন্দু, মুসলিম স্বামী ছেড়ে দেওয়ার পর ২ দুই মেয়ে নিয়ে এখন অথৈ জলে” : অগ্নিমিত্রা পাল পার্ক স্ট্রিটের ফুটপাতে যে মহিলাকে দুধ গরম করতে দেখে রেগে গিয়েছিলেন, সহানুভূতি জানাতে গিয়ে তাঁর পরিচয় প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ  

Next Post
“মহিলা পাঞ্জাবের হিন্দু, মুসলিম স্বামী ছেড়ে দেওয়ার পর ২ দুই মেয়ে নিয়ে এখন অথৈ জলে” : অগ্নিমিত্রা পাল পার্ক স্ট্রিটের ফুটপাতে যে মহিলাকে দুধ গরম করতে দেখে রেগে গিয়েছিলেন, সহানুভূতি জানাতে গিয়ে তাঁর পরিচয় প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ  

"মহিলা পাঞ্জাবের হিন্দু, মুসলিম স্বামী ছেড়ে দেওয়ার পর ২ দুই মেয়ে নিয়ে এখন অথৈ জলে" : অগ্নিমিত্রা পাল পার্ক স্ট্রিটের ফুটপাতে যে মহিলাকে দুধ গরম করতে দেখে রেগে গিয়েছিলেন, সহানুভূতি জানাতে গিয়ে তাঁর পরিচয় প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ  

No Result
View All Result

Recent Posts

  • “মহিলা পাঞ্জাবের হিন্দু, মুসলিম স্বামী ছেড়ে দেওয়ার পর ২ দুই মেয়ে নিয়ে এখন অথৈ জলে” : অগ্নিমিত্রা পাল পার্ক স্ট্রিটের ফুটপাতে যে মহিলাকে দুধ গরম করতে দেখে রেগে গিয়েছিলেন, সহানুভূতি জানাতে গিয়ে তাঁর পরিচয় প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ  
  • গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে তৈরি হবে যুদ্ধজাহাজ, ৩,৪০০ কোটির প্রকল্পের সূচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী বললেন : “এটা পশ্চিমবঙ্গে পক্ষে একটা শুভ দিন”  
  • উসাইন বোল্টের বিশ্ব রেকর্ড ভেঙে দিল বিস্ময়কর চীনা রোবট
  • ব্রা পরে ভাই ও পোষা কুকুরকে রাখি পরিয়ে বিতর্কে জড়ালেন  অভিনেত্রী কৃতি স্যানন 
  • আমেরিকায় মেয়ের সামনেই গুজরাটের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা; নতুন ব্যবসা শুরু করার মাত্র এক সপ্তাহ পরেই এই নৃশংস ঘটনা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.