এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৪ সেপ্টেম্বর : পাকিস্তানের পেশোয়ারে প্রকাশ্য দিবালোকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম হল উরি সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী কাশিফ জান ও তার সহযোগীরা । ২০১৬ সালে উরিতে ফিদায়েঁ (আত্মঘাতী হামলাকারী) পাঠাতে সে সহায়তা করেছিল। যে সন্ত্রাসী হামলায় ১৯ জন সেনা জওয়ান শহীদ হন ।
কাশীফ জানের বিরুদ্ধে ভারত-বিরোধী কার্যকলাপের অংশ হিসেবে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ও রসদ সরবরাহে সহায়তা করার অভিযোগ ছিল। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এক ‘টার্গেট কিলিং’ বা সুনির্দিষ্ট হামলায় তার সহযোগীদেরসহ তাকে নিকেশ করা হয়েছে। এই খবর নিশ্চিত হলে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের অভ্যন্তরে রহস্যজনকভাবে প্রাণ হারানো সন্ত্রাসীদের ক্রমবর্ধমান তালিকায় তার নামও যুক্ত হবে।
দিন পাঁচেক আগে ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী এবং জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী জাকি-উর-রেহমান লাখভির আত্মীয় ও সন্ত্রাসী সংগঠন ‘জইশ-এ- মোহাম্মদ’-এর নিয়োগকারী হাফিজ জুলফিকার অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম হয়েছে৷
প্রসঙ্গত,ভারত দীর্ঘদিন ধরেই বলে আসছে যে পাকিস্তানের মাটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নিরাপদ আশ্রয়ে রয়েছে, অথচ ইসলামাবাদ বরাবরই তাদের উপস্থিতির কথা অস্বীকার করে এসেছে। এ ধরনের ঘটনা পাকিস্তানের জন্য অস্বস্তিকর সব প্রশ্নের জন্ম দেয়—কাদের সুরক্ষা দেওয়া হচ্ছিল এবং কতদিন ধরে ? পাকিস্তানের মাটিতে একের পর এক সন্ত্রাসীর টার্গেট কিলিং প্রমান করে যে ওই ইসলামি দেশটি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে কার্যত শিল্প বানিয়ে ফেলেছে ।।
