এইদিন ওয়েবডেস্ক,কানপুর,১৫ এপ্রিল : উত্তর প্রদেশের কানপুর জেলা পুলিশ সাধ থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে এবং এই ঘটনায় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে রুমানা খাতুনকে (২১) গ্রেপ্তার করেছে। রুমানা, একজন তালাকপ্রাপ্তা নারী, নিজের পরিচয় গোপন করে ‘নব্য’ ছদ্মনামে মেয়েটিকে প্রলুব্ধ করে। এরপর সে তাকে অপহরণ করে পশ্চিমবঙ্গে নিয়ে আসে৷
অভিযুক্ত নারী মেয়েটির রক্ত দিয়ে সিঁথিতে পরায়, যার প্রমাণ তার মোবাইল ফোনে পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত ৫ই এপ্রিল, যখন মেয়েটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তদন্তকারী পুলিশ তার মোবাইল ফোনের অবস্থান ব্যবহার করে অভিযুক্তকে দক্ষিণ দিনাজপুরে শনাক্ত করে।
খবর পেয়ে রুমানা মেয়েটিকে নিয়ে গুরুগ্রামে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেন্ট্রাল স্টেশনে ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, রুমানা সমকামী সম্পর্কের অছিলায় মেয়েটিকে প্রলুব্ধ করেছিল। মেয়েটিকে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্ত নারীকে কারাগারে পাঠানো হয়েছে।।
