• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মানিকচকে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সিভিক ভলান্টিয়ার-সহ দু’জন 

Eidin by Eidin
November 17, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মানিকচকে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সিভিক ভলান্টিয়ার-সহ দু’জন 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৭ নভেম্বর : মালদার মানিকচক-রতুয়া রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এই সিভিক ভলান্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালক । স্কুটির ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে সড়কের উপর পড়লে পিছন থেকে আসা একটি অটো তাদের পিষে দেয় । মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সুকান্ত মণ্ডল (৩৮)। তার বাড়ি নাজিরপুরের খয়েরতলা এলাকায়। তিনি মানিকচক থানায় কর্মরত ছিলেন। অপর মৃত ব্যক্তির নাম সুবোধ ঘোষ (৪৮)। তার বাড়ি রতুয়া থানা এলাকায়। তিনি পেশায় অ্যাম্বুলেন্স চালক ছিলেন বলে জানা গিয়েছে।

জানা গেছে,সোমবার সন্ধ্যায় মানিকচকের দিক থেকে একটি যাত্রীবোঝাই অটো রতুয়ার দিকে যাচ্ছিল। সেই সময় মথুরাপুর হয়ে নাজিরপুরের খয়েরতলায় নিজের বাড়ি ফিরছিলেন সিভিক ভলান্টিয়ার সুকান্ত মণ্ডল। তিনি বাইক চালাচ্ছিলেন। অভিযোগ, আচমকাই একটি স্কুটি ওভারটেক করতে গিয়ে তার বাইকে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে রাজ্য সড়কে পড়ে যান সুকান্তবাবু। ঠিক সেই সময় পিছন থেকে আসা যাত্রীবোঝাই অটোটি তার উপর দিয়ে চলে যায়। এরপর অটোটি উলটে যায় । দুর্ঘটনায় গুরুতর আহত হন সিভিক ভলান্টিয়ার সুকান্ত মণ্ডলের (৩৮),অটোযাত্রী সুবোধ ঘোষ (৪৮)-সহ আরও কয়েকজন। স্থানীয়রা তাদের মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সুকান্ত ও সুবোধকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনায় স্কুটার চালক পলাতক। পুলিশ অটোটি আটক করে তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।। 

Tags: Malda
Previous Post

কামসিকাষ্টকম্ : ভগবান নরসিংহের একটি অত্যন্ত পবিত্র ও জনপ্রিয় স্তোত্র

No Result
View All Result

Recent Posts

  • মানিকচকে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সিভিক ভলান্টিয়ার-সহ দু’জন 
  • কামসিকাষ্টকম্ : ভগবান নরসিংহের একটি অত্যন্ত পবিত্র ও জনপ্রিয় স্তোত্র
  • পাঞ্জাবের পুলিশ কর্মকর্তা বিনোদ কুমারের হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আইএসআই-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী
  • কুলগামে লস্কর কমান্ডার লতিফ ভাটসহ আরও এক সন্ত্রাসীকে নিকেশ করল ভারতীয় নিরাপত্তা বাহিনী 
  • বোরখার পর এবার আরবি শব্দ নিষিদ্ধ কাজাখস্তানে ; দেশটির প্রেসিডেন্ট বলেছেন : “আমরা কাজাখ, আরব নই”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.