• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ধান বিক্রির টাকা লুট করতে গভীর রাতে বাড়িতে হানা ২ দুষ্কৃতীর, গৃহস্থ জেগে যেতেই তোলপাড় আউশগ্রামে 

Eidin by Eidin
July 14, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ধান বিক্রির টাকা লুট করতে গভীর রাতে বাড়িতে হানা ২ দুষ্কৃতীর, গৃহস্থ জেগে যেতেই তোলপাড় আউশগ্রামে 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৪ জুলাই : সপ্তাহ খানেক আগে ধান বিক্রি করেছিল একটি পরিবার । সেই টাকার উপর নজর পড়েছিল দুষ্কৃতীদের । তারপর সোমবার গভীর রাতে বাড়িতে হানা দেয় ২ মুখোশধারী চোর । খুটখাট আওয়াজ শুনে জেগে যান বাড়ির কর্তা৷ দুষ্কৃতীরা তার গলায় ধারাল অস্ত্র ধরে লুটপাটের চেষ্টা করে । কিন্তু গৃহকর্তার উপস্থিত বুদ্ধির জোরে প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয় । সোমবার রাত প্রায় দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে আউশগ্রামের পিচকুড়ি গ্রামের বাসিন্দা ফজলুর রহমানের বাড়িতে । পুলিশ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দুস্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে ।

জানা গেছে,আউশগ্রামের উক্তা পিচকুড়ি উচ্চ বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক হিসাবে কর্মরত ফজলুর রহমান । বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা মা। মা জায়েদা মল্লিক অসুস্থ । তাদের মূল বাড়ি দোতলা বিশিষ্ট । পাশেই একটি ঘর বানিয়ে পরিবার নিয়ে পৃথকভাবে থাকেন ফজলুর রহমান । তবে মায়ের অসুস্থতার কারনে মূল বাড়িতেই কয়েকদিন ধরে রাত্রিবাস করছেন তিনি । একটি ঘরে বাবা মা এবং ফজলুর রহমানের স্ত্রী ও এক ভাইঝি ছিলেন। ফজলুর রহমান রাতে নিজের ঘরের দরজা খোলা রেখে ঘুমাচ্ছিলেন। বাড়ির গ্রিলের তালার চাবি ঝোলানো ছিল বারান্দার দেওয়ালের একটি পেরেকের সাথে । 

ফজলুর রহমানের কথায়, গভীর রাতে খুটখাট আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায় । ঘরের দরজা খোলাই ছিল । দ্রুত বাইরে বেরিয়ে আসি । দেখি মুখ ঢাকা দুই দুস্কৃতী পাচিল টপকে বাড়িতে ঢুকে গ্রিল  গেটের তালার চাবি একটি কঞ্চি দিয়ে বের করে করে তালা খুলে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে । একটি ঘরের আলমারি ও একটি কাঠের বাক্সের তালা ভেঙে জিনিসপত্র লণ্ডভণ্ড করে তল্লাশি চালাচ্ছে তারা । আমি ঘরে ঢুকতেই তারা আমার গলায় একটা কাটারি ধরে প্রাণে মারার হুমকি দেয় । 

জানা গেছে,এদিকে আলমারি ও কাঠের বাক্সে টাকা না পেয়ে অন্য ঘরের দরজায় ধাক্কাধাক্কি শুরু করে । আর সেই সুযোগে ফজলুর রহমান একই পাড়ার বাসিন্দা তার ভাইকে ফোন করে ঘটনার কথা জানানা । এরপর ফজলুরের ভাই লোকজন নিয়ে ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয় । ফজলুর রহমান বলেন, ‘সপ্তাহ খানেক আগে ধান বিক্রি করেছিলাম । সেই টাকার সন্ধানেই দুষ্কৃতীরা হানা দিয়েছিল বলে মনে হয় ।’ এই ঘটনায় পরিচিতরা জড়িয়ে থাকার সম্ভাবনার আশঙ্কা করেছেন তিনি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।। 

Tags: AushgramBurdwanCrime ReportDistrict NewsWestbengal
Previous Post

স্তন্যপানের সময় মা’য়ের কাছ থেকেই নিজের রোগ প্রতিরোধী পুষ্টি সংগ্রহ করে শিশু ; প্রাকৃতির সৃষ্ট এই অলৌকিক বৈজ্ঞানিক ক্রিয়া সম্পর্কে জানুন 

Next Post

সিপিএম আর তৃণমূল জমানায়  ‘নো এন্ট্রি’, বিজেপি আসতেই যোগ্য সম্মান পেতে চলেছেন তসলিমা নাসরিন

Next Post
সিপিএম আর তৃণমূল জমানায়  ‘নো এন্ট্রি’, বিজেপি আসতেই যোগ্য সম্মান পেতে চলেছেন তসলিমা নাসরিন

সিপিএম আর তৃণমূল জমানায়  'নো এন্ট্রি', বিজেপি আসতেই যোগ্য সম্মান পেতে চলেছেন তসলিমা নাসরিন

No Result
View All Result

Recent Posts

  • সিপিএম আর তৃণমূল জমানায়  ‘নো এন্ট্রি’, বিজেপি আসতেই যোগ্য সম্মান পেতে চলেছেন তসলিমা নাসরিন
  • ধান বিক্রির টাকা লুট করতে গভীর রাতে বাড়িতে হানা ২ দুষ্কৃতীর, গৃহস্থ জেগে যেতেই তোলপাড় আউশগ্রামে 
  • স্তন্যপানের সময় মা’য়ের কাছ থেকেই নিজের রোগ প্রতিরোধী পুষ্টি সংগ্রহ করে শিশু ; প্রাকৃতির সৃষ্ট এই অলৌকিক বৈজ্ঞানিক ক্রিয়া সম্পর্কে জানুন 
  • সঙ্কটমোচন হনুমানাষ্টকম্ : মহাকবি তুলসীদাস রচিত এই স্তোত্র পাঠে বিপদ, রোগ, ভয় ও বাধা দূর হয়
  • নিউটাউনের গেস্ট হাউসে টাকার ভান্ডারের হদিশ, ৬ টি ট্রলিতে ভর্তি করে সেই টাকা নিয়ে গেল পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.