• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চাঁচলে পার্টি অফিসের দখল ঘিরে তুমুল সংঘর্ষে জড়াল কংগ্রেসের দুই গোষ্ঠীর লোকজন 

Eidin by Eidin
July 5, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
চাঁচলে পার্টি অফিসের দখল ঘিরে তুমুল সংঘর্ষে জড়াল কংগ্রেসের দুই গোষ্ঠীর লোকজন 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৫ জুলাই : ২০২৬-এর বিধানসভার ভোটের পরেও চাঁচলে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত, জেলা সভাপতির উপস্থিতিতেই প্রাক্তন বিধায়ক এবং বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে । সংঘর্ষে এক কংগ্রেস কর্মীর নাক ফেটে রক্তারক্তি হয় । নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ থামাতে আসরে নামতে হয় খোদ জেলা কংগ্রেস সভাপতি ও সাংসদ ইশা খান চৌধুরী ও মৌসুম বেনজির নুরকে । ইশা খান চৌধুরীর বক্তব্য, কংগ্রেস একটি গণতান্ত্রিক দল। এই দলে সকলের মতামত প্রকাশের অধিকার রয়েছে। তবে মতামত প্রকাশ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে শান্তিপূর্ণভাবে। কেউ দলকে ব্ল‍্যাকমেল এবং গা-জোয়ারি করে কিছু আদায় করতে চাইলে তা কখনই মেনে নেওয়া হবেনা। 

চাঁচল-১ ব্লকের তরলতলায় অবস্থিত কংগ্রেস কার্যালয়ের দখল ঘিরে চাঁচল-১নং ব্লক কংগ্রেস সভাপতি আঞ্জারুল হক ওরফে জনি ও চাঁচল বিধানসভায় প্রাক্তন বিধায়ক আসিফ মেহেবুবের গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল ।মূলত চাঁচলের কংগ্রেস প্রার্থী কে হবেন তা নিয়েই বিবাদের সূত্রপাত । ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দুই গোষ্ঠীর মধ্যে এনিয়ে একপ্রস্ত ঝামেলাও বাধে । যদিও শেষ পর্যন্ত দলীয় নির্দেশে চাঁচল বিধানসভায় কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রাক্তন বিধায়ক আসিফ মেহেবুব। আর এই ঘটনায় চাঁচল-১নং ব্লক কংগ্রেস সভাপতি আঞ্জারুল হক ওরফে জনি কংগ্রেস দল থেকে বহিষ্কৃত হয়ে নির্দল প্রতীকে ভোটে লড়াই করেন। এরপর শনিবার চাঁচল-১ ব্লক কংগ্রেস কার্যালয়ের দখল ঘিরে সেই দ্বন্দ্ব চরম আকার ধারন করে । 

জানা গেছে,শনিবার জেলা সভাপতি সহ নেতৃত্বের সামনে দলীয় কার্যালয় দখল নিয়ে কংগ্রেসের দুই বিবদমান গোষ্ঠীর মধ্যে মধ্যে বাকবিতন্ডা থেকে  হাতাহাতি শুরু হয় । ক্রমে তুমুল সংঘর্ষের আকার নেয় । দুই পক্ষের কংগ্রেস কর্মীরা একে-অপরের উপর চড়াও এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি মারতে শুরু করে । এক কংগ্রেস কর্মীর নাক ঘুষি মেরে ফাটিয়ে দেওয়া হয় । তার নাক ফেটে রক্ত ঝড়তে থাকে । পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বিবদমান দুই গোষ্ঠীর নেতৃত্ব একে- অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ আনেন।।

Tags: Malda
Previous Post

রাম জন্মভূমি মামলায় প্রকাশ্যে মন্তব্য করা রাম গোপাল যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় সিং, প্রিয়াঙ্কা ভাদ্রাদের জেরা করার দাবি জানালেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি 

Next Post

বারুইপুরে ১২ বছরের কিশোরীকে অপহরণ-ধর্ষণের পর খুন করে পুকুরের জলে ফেলে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার এক  

Next Post
বারুইপুরে ১২ বছরের কিশোরীকে অপহরণ-ধর্ষণের পর খুন করে পুকুরের জলে ফেলে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার এক  

বারুইপুরে ১২ বছরের কিশোরীকে অপহরণ-ধর্ষণের পর খুন করে পুকুরের জলে ফেলে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার এক  

No Result
View All Result

Recent Posts

  • উত্তরপ্রদেশের হাথরাসে নিজের ১৬ বছরের নাতনিকে ধর্ষণ করে গর্ভবতী করে দিল ৭০ বছর বয়সী দাদু নিজামউদ্দিন 
  • মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জয়ী প্রথম মালায়ালি; যিনি মামুট্টির  ছবিতেও অভিনয় করেছেন; কে এই কেসিয়া লিজ মেজো ?
  • দিনে প্রেমিক, রাতে স্বামী : দু’জনের সঙ্গেই যৌনমিলন বাধাহীন করতে নিরাপত্তার জন্য থানায় গেলেন ইউপির সীতাপুরের এক নারী 
  • ‘দ্বিতীয় টেস্ট ম্যাচটিও শ্রীলঙ্কার হাত থেকে ফসকে গেছে’: বললেন হর্ষ ভোগলে
  • সিপিএম আর তৃণমূল মিলে দীর্ঘ ৫০ বছর বঞ্চনার শিকার, বিজেপি আসতেই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় বুক বেঁধেছে মন্তেশ্বরের রাউতগ্রামের বামুন পুকুর পাড়ের হিন্দু পরিবারগুলি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.