• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

১৪ বছরের ছাত্রীকে নিয়ে উধাও হয়ে গেল ৪০ বছরের মাদ্রাসা শিক্ষক 

Eidin by Eidin
July 5, 2026
in আন্তর্জাতিক
১৪ বছরের ছাত্রীকে নিয়ে উধাও হয়ে গেল ৪০ বছরের মাদ্রাসা শিক্ষক 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৫ জুলাই : একের পর এক ধর্ষণের ঘটনার মাঝে ফের বাংলাদেশের একটি মাদ্রাসা থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে । এবারে ১৪ বছরের অষ্টম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও হয়ে গেলো ঝিনাইদহের হরিণাকুণ্ডুর একটি মাদ্রাসার ৪০ বছরের শিক্ষক । নিখোঁজ হওয়ার পর ৩৫ দিন অতিবাহিত হলেও ওই ওই ছাত্রীর কোনো হদিশ করতে পারেনি পুলিশ । শুক্রবার (৫ জুন) অভিযুক্ত শিক্ষক ইকরামুল ইসলাম(৪০)সহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে হরিণাকুণ্ডু থানায় মামলা করেছেন ছাত্রীর বাবা উকিল উদ্দিন।

জানা গেছে, উপজেলার শিতলী রোকেয়া খাতুন মাদ্রাসার শিক্ষক ইকরামুল ইসলাম দীর্ঘদিন ধরে একই মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ইশিতা আক্তার ইভাকে (১৪) উত্ত্যক্ত করতেন ও প্রেমের প্রস্তাব দিতেন।ছাত্রীর পরিবার জানায়, ঈদুল আজহার ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে ইভা তার বান্ধবী সাদিয়ার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। অনেক সময় পার হলেও বাড়ি না ফেরায় তারা সাদিয়ার বাড়িতে খোঁজ নিতে যান। এ সময় সাদিয়ার মা জানান, ইভা তাদের বাড়িতে আসেনি। পরে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে স্থানীয় লোকজনের মাধ্যমে তারা জানতে পারেন, উপজেলার মান্দিয়া গ্রামের আমিরুল ইসলামের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মাদরাসার শিক্ষক ইকরামুল ইসলাম কয়েকজন সহযোগীর সহায়তায় ইভাকে তার ইচ্ছার বিরুদ্ধে মোটরসাইকেলে তুলে ঝিনাইদহ শহরের দিকে নিয়ে যান।অভিযুক্ত শিক্ষক ইকরামুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ইকরামুল ইসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হরিণাকুণ্ডু উপজেলার শিতলী রোকেয়া খাতুন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

এই বিষয়ে মাদ্রাসার পরিচালক মুফতি বুরহান উদ্দীন কোনো মন্তব্য করতে রাজি হননি।এদিকে ৩৫ দিন পার হলেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে পরিবার দিশেহারা হয়ে পড়েছে। তারা দ্রুত ইভার সন্ধান এবং নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

পরিবারের অভিযোগ, থানায় মামলা করার পরও তাদের মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ফজলুল হক জাহিদ বলেন, ওই ছাত্রীকে উদ্ধারে মাদ্রাসার শিক্ষক ইকরামুল ইসলামের যশোরের কেশবপুরের বাড়িসহ সম্ভাব্য সবখানে অভিযান চালানো হয়েছে। ওই শিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় ট্র্যাকিং করতে সমস্যা হচ্ছে। তবে দ্রুতই নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি জানান।হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অসিত কুমার রায় বলেন, মাদ্রাসা ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাওয়ের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।।

Tags: BangladeshJhenaidahMadrasa Teacher Escaped With Girl's Student
Previous Post

‘কেপ ভার্দে মাঠে আমাকে হারিয়েছিল, আর খেলার পর তারাই দৌড়ে এসে আমার জার্সি চায়’ : লিওনেল মেসি 

Next Post

রাম জন্মভূমি মামলায় প্রকাশ্যে মন্তব্য করা রাম গোপাল যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় সিং, প্রিয়াঙ্কা ভাদ্রাদের জেরা করার দাবি জানালেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি 

Next Post
রাম জন্মভূমি মামলায় প্রকাশ্যে মন্তব্য করা রাম গোপাল যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় সিং, প্রিয়াঙ্কা ভাদ্রাদের জেরা করার দাবি জানালেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি 

রাম জন্মভূমি মামলায় প্রকাশ্যে মন্তব্য করা রাম গোপাল যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় সিং, প্রিয়াঙ্কা ভাদ্রাদের জেরা করার দাবি জানালেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি 

No Result
View All Result

Recent Posts

  • চাঁচলে পার্টি অফিসের দখল ঘিরে তুমুল সংঘর্ষে জড়াল কংগ্রেসের দুই গোষ্ঠীর লোকজন 
  • রাম জন্মভূমি মামলায় প্রকাশ্যে মন্তব্য করা রাম গোপাল যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় সিং, প্রিয়াঙ্কা ভাদ্রাদের জেরা করার দাবি জানালেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি 
  • ১৪ বছরের ছাত্রীকে নিয়ে উধাও হয়ে গেল ৪০ বছরের মাদ্রাসা শিক্ষক 
  • ‘কেপ ভার্দে মাঠে আমাকে হারিয়েছিল, আর খেলার পর তারাই দৌড়ে এসে আমার জার্সি চায়’ : লিওনেল মেসি 
  • শ্রী হয়গ্রীব স্তোত্রম্ :  জ্ঞানার্জন, স্মৃতিশক্তি বৃদ্ধি এবং পড়াশোনায় সাফল্যের জন্য ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রভাবশালী স্তোত্র
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.