• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ মালদার দুই ভাই  

Eidin by Eidin
November 29, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ মালদার দুই ভাই  
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৯ নভেম্বর : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন মালদার দুই ভাই । নিখোঁজ দুই যুবক হলেন শেখ সোহেল ও শেখ চাঁদ । তারা সম্পর্কে সহদর ভাই । তাদের বাড়ি রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের কসবা গ্রামে ৷ গত ১১ অক্টোবর বাড়ি ফেরার পথে অন্ধ্রপ্রদেশের একটি রেলস্টেশন থেকে তারা নিখোঁজ হয়ে যায় বলে দাবি পরিবারের। প্রায় দু’মাস ধরে দুই যুবকের কোনো সন্ধান না পেয়ে চরম উৎকন্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা । 

জানা গিয়েছে, মাস তিনেক আগে স্থানীয় এক ঠিকাদারের মাধ্যমে ছোট ভাই শেখ চাঁদ অন্ধ্রপ্রদেশের পলাশ থানা এলাকায় শ্রমিকের কাজে যান। সেখানে বিদ্যুতের খুঁটি পোঁতার কাজে যুক্ত ছিলেন তিনি। পরে দাদা শেখ সোহেলও সেই কাজে যোগ দেন। সেখানে একদিন কাজ করার পর কাজ পছন্দ না হওয়ায় দুই ভাই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। এরপর গত ১১ অক্টোবর ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু অন্ধ্রপ্রদেশের ইচ্ছাপুরম স্টেশনে পৌঁছনোর পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান দুই ভাই।

পরিবারের অভিযোগ, সেখান থেকে কয়েকজন ব্যক্তি চারচাকার গাড়িতে করে তাদের নিয়ে চলে যায়। এমনটাই ছবি ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায় । এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের পলাশ থানায় নিখোঁজ ডায়েরি করেছেন পরিবার৷ কিন্তু আজ অব্দি তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না । এই দুই ছেলের সসম্ভাব্য বিপদের আশঙ্কায় শোকে বিহ্বল হয়ে পড়েছেন তাদের মা বিবি মেম্বারি।।

Previous Post

ত্রিপুরার বক্সনগরের পঞ্চায়েত প্রধান আজাদ মুস্তফাকে বেদম পিটিয়ে দিল বিএসএফ 

No Result
View All Result

Recent Posts

  • ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ মালদার দুই ভাই  
  • ত্রিপুরার বক্সনগরের পঞ্চায়েত প্রধান আজাদ মুস্তফাকে বেদম পিটিয়ে দিল বিএসএফ 
  • পাঁচ বছর ধরে শিশুকে যৌন নির্যাতন করা বাংলাদেশি ইমাম ৫৫ বছরের মহম্মদ ইসলামকে ৯ বছর কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • সীমানা নির্ধারণ বিল কার্যকর হওয়ার পর সংসদের আসন বণ্টন কীভাবে পরিবর্তিত হবে ?    রাজ্যভিত্তিক বিস্তারিত বিবরণ জানুন
  • আদি শংকরাচার্য  বিরচিত  ‘তত্ত্ববোধ’   : আধ্যাত্মিক জাগরণের পথে সাধকদের জন্য একটি পথপ্রদর্শক আলো
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.