• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাঁচ বছর ধরে শিশুকে যৌন নির্যাতন করা বাংলাদেশি ইমাম ৫৫ বছরের মহম্মদ ইসলামকে ৯ বছর কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 

Eidin by Eidin
November 29, 2026
in আন্তর্জাতিক
পাঁচ বছর ধরে শিশুকে যৌন নির্যাতন করা বাংলাদেশি ইমাম ৫৫ বছরের মহম্মদ ইসলামকে ৯ বছর কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৯ নভেম্বর : পাঁচ বছর ধরে শিশুকে লাগাতার যৌন নির্যাতনের দায়ে ৫৫ বছরের বাংলাদেশি ইমাম মহম্মদ ইসলামকে ৯ বছর কারাদণ্ড দিল। তিনি কেন্ট কাউন্টির চ্যাথামের একটি স্থানীয় মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। গত ২৬ নভেম্বর মেইডস্টোন ক্রাউন কোর্টে এ রায় ঘোষণা করা হয়। 

আদালতের তথ্য অনুযায়ী, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে বিভিন্ন সময়ে শিশুটিকে ছয়বার যৌন নিপীড়ন করেন মহম্মদ ইসলাম। ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগ নিয়ে সে এই ঘটনা ঘটায় । জুরি বোর্ডের সদস্যরা সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে ছয়টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেন।

২০০৯ সালে নির্যাতনের ঘটনাগুলো বন্ধ হলেও দীর্ঘদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি। কিন্তু ২০১৮ সালে ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে শৈশবে ঘটে যাওয়া নির্যাতনের কথা জানান। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা মহম্মদ ইসলামের মুখোমুখি হন। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করেন। পরে পুলিশের কাছে অভিযোগ না করার শর্তে পরিবারের কাছে ক্ষমা চান বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এর পাঁচ বছর পর, ২০২৩ সালে ভুক্তভোগী নিজেই পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কেন্ট পুলিশ। তদন্তে ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে সংঘটিত ছয়টি যৌন নিপীড়নের ঘটনার তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে গ্রেপ্তার করা হয় মহম্মদ ইসলামকে।

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে ভুক্তভোগীর ওপর ধারাবাহিক নির্যাতনের বিবরণ তুলে ধরেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে জুরি বোর্ড তাকে সব কটি অভিযোগে দোষী সাব্যস্ত করেন।

গত ২৬ নভেম্বর সাজা ঘোষণার সময় আদালত মোহাম্মদ ইসলামকে ৯ বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি তার ওপর যৌন অপরাধ প্রতিরোধ সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়। কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পরও এসব বিধিনিষেধ কার্যকর থাকবে। আদালতের আদেশ অনুযায়ী, মুক্তির পর মহম্মদ ইসলাম ভুক্তভোগীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। এমনকি তার কাছাকাছি যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া তার ওপর বিশেষ নজরদারি ও অন্যান্য বিধিনিষেধ কার্যকর থাকবে।।

Previous Post

সীমানা নির্ধারণ বিল কার্যকর হওয়ার পর সংসদের আসন বণ্টন কীভাবে পরিবর্তিত হবে ?    রাজ্যভিত্তিক বিস্তারিত বিবরণ জানুন

Next Post

ত্রিপুরার বক্সনগরের পঞ্চায়েত প্রধান আজাদ মুস্তফাকে বেদম পিটিয়ে দিল বিএসএফ 

Next Post
ত্রিপুরার বক্সনগরের পঞ্চায়েত প্রধান আজাদ মুস্তফাকে বেদম পিটিয়ে দিল বিএসএফ 

ত্রিপুরার বক্সনগরের পঞ্চায়েত প্রধান আজাদ মুস্তফাকে বেদম পিটিয়ে দিল বিএসএফ 

No Result
View All Result

Recent Posts

  • ত্রিপুরার বক্সনগরের পঞ্চায়েত প্রধান আজাদ মুস্তফাকে বেদম পিটিয়ে দিল বিএসএফ 
  • পাঁচ বছর ধরে শিশুকে যৌন নির্যাতন করা বাংলাদেশি ইমাম ৫৫ বছরের মহম্মদ ইসলামকে ৯ বছর কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • সীমানা নির্ধারণ বিল কার্যকর হওয়ার পর সংসদের আসন বণ্টন কীভাবে পরিবর্তিত হবে ?    রাজ্যভিত্তিক বিস্তারিত বিবরণ জানুন
  • আদি শংকরাচার্য  বিরচিত  ‘তত্ত্ববোধ’   : আধ্যাত্মিক জাগরণের পথে সাধকদের জন্য একটি পথপ্রদর্শক আলো
  • দ্বিতীয় টেস্টে ভারতকে ফলো-অন থেকে রক্ষা করলেন উইকেটরক্ষক -ব্যাটসম্যান ধ্রুব জুরেল
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.