এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৯ সেপ্টেম্বর : অনুশীলনের সময় চিনা ট্যাঙ্কে বিস্ফোরণে ঘটে ২ বাংলাদেশি সেনা জওয়ানের মৃত্যু হয়েছে । গুরুতর আহত আরও একজন । আজ বুধবার সকালে বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় এই ঘটনা ঘটেছে । বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। তাঁর দুই পা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।
কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরিত ট্যাংকটি চীনা তৈরি টাইপ-৫৯ মডেলের। বাংলাদেশ সেনাবাহিনীতে এই মডেলের ট্যাংক দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। নিহত দুই সৈনিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। আহত কর্মকর্তার চিকিৎসা চলছে।সেনাবাহিনী ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে কারণ নির্ধারণ করবে বলে জানিয়েছে।।
