• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আদালতের নির্দেশে ঘরের দখল নিলেন মহিলা, অনিশ্চিত ভবিষ্যতের মুখে ভাতারের ৫৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র

Eidin by Eidin
March 9, 2023
in রাজ্যের খবর
আদালতের নির্দেশে ঘরের দখল নিলেন মহিলা, অনিশ্চিত ভবিষ্যতের মুখে ভাতারের ৫৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র
7
SHARES
102
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ মার্চ : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার গ্রামে নরেশপুর ৫৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির ভবন তৈরি হয়েছিল এমএসডিপি তহবিলের টাকায় । ২০১৩ – ১৪ অর্থবর্ষে ভবনটি নির্মান করেছিল ভাতার পঞ্চায়েত সমিতি । কিন্তু সামিনা বেগম চৌধুরী নামে এক মহিলা দাবি করেন তাঁর পৈতৃক জায়গার একাংশের উপর জোর করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মান করা হয়েছে । তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন । অবশেষে আদালতের নির্দেশে বৃহস্পতিবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির দখল নিলেন ওই মহিলা ।
এদিন সাড়ে এগারোটা নাগাদ ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী ও বর্ধমান আদালতের প্রতিনিধিদের উপস্থিতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরে তালা ঝুলিয়ে চলে যান সামিনা বেগম চৌধুরী । অবশ্য তার আগে পুলিশের কথামত চেয়ার টেবিল, বাসনপত্র, চাল ডাল সহ যাবতীয় মালপত্র বের করে নেন কেন্দ্রের কর্মী বীনা হাজরা ও তাঁর সহায়িকা । বীনাদেবী জানান,বর্তমানে শিশু ও প্রসূতি মিলে কেন্দ্রে ৭৬ জন উপভোক্তা রয়েছে । ফলে শিশুদের শিক্ষা ও প্রসূতিদের পরিষেবা এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে ।
জানা গেছে,সামিনা বেগম চৌধুরীর বাপের বাড়ি এরুয়ার গ্রামে,শ্বশুরবাড়ি কাটোয়া শহরে।বাপের বাড়ির ভিটের ঠিক পাশেই রয়েছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি । সামিনা বেগম চৌধুরীর কথায়,’তাঁর মা আজিজা বেগম ২০১৫ সালে ওই জায়গাটি তার নামে রেজিস্ট্রি করে দিয়েছিল । কিন্তু জোর করে সেখানে ঘর নির্মাণ করা হয়েছিল । তখন শেখ লালু ওরফে জিয়ার মহম্মদ এবং ভাতারের বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ তুলে মামলা করেছিলেন তিনি । আদালত ২০১৯ সালে তার পক্ষে রায় দিয়েছিল । কিন্তু তখন ঘরের দখল নেওয়া সম্ভব হয়নি । এরপর তিনি ফের রিট পিটিশন করলে আদালতের নির্দেশ ক্রমে এদিন ওই ঘরের দখল নিতে সক্ষম হন ।

দেখুন ভিডিও 👇


অন্যদিকে জিয়ার মহম্মদ এবং ভাতারের বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারী ওই মহিলার বিরুদ্ধে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ তুলেছেন । জিয়ার মহম্মদের দাবি,ওই মহিলার মা আজিজা চৌধুরীর কাছে আমি ৭২ হাজার টাকা দিয়ে দু’কাঠা জায়গা কিনেছিলাম । কিন্তু তখন রেজেস্ট্রি হয়নি । তারপর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মানের জন্য আমি জায়গাটি ছেড়ে দিই । ওই মহিলা তখন মেনেও নিয়েছিলেন । কিন্তু পরে জানতে পারি উনি নাকি আদালতে মামলা দায়ের করেছেন । বিধায়ক মানগোবিন্দ অধিকারীর অভিযোগ, টাকা নিয়েও জিয়ার মহম্মদের সঙ্গে প্রতারণা করেছেন ওই মহিলা ।।

Previous Post

আত্মঘাতী হামলায় নিহত তালিবানের প্রাদেশিক গভর্নর

Next Post

খণ্ডঘোষে একাধিক বালির টোল কাউন্টার অফিসে হামলা-ভাঙচুর ও আড়াই লক্ষাধিক টাকা লুট, গ্রেপ্তার দুই

Next Post
খণ্ডঘোষে একাধিক বালির টোল কাউন্টার অফিসে হামলা-ভাঙচুর ও আড়াই লক্ষাধিক টাকা লুট, গ্রেপ্তার দুই

খণ্ডঘোষে একাধিক বালির টোল কাউন্টার অফিসে হামলা-ভাঙচুর ও আড়াই লক্ষাধিক টাকা লুট, গ্রেপ্তার দুই

No Result
View All Result

Recent Posts

  • কলেজে পড়ায় সময় প্রেম ও ধর্মান্তরিত হয়ে বিয়ে, স্বামী ছেড়ে দিলে ভিক্ষাবৃত্তি এবং শেষে মৃত্যু : সাভারের সুবর্ণা মোহন্ত থেকে সুবর্না সেলিম হওয়া ছাত্রীর করুণ পরিনতির কাহিনী ভাইরাল সোশ্যাল মিডিয়ায় 
  • ভারত ও হিন্দু বিদ্বেষী পাকিস্তান প্রেমি বাংলাদেশি অভিনেত্রী মারা গেলেন চেন্নাইয়ের হাসপাতালে 
  • নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস মামলার মূল পান্ডা রসায়ন শিক্ষক পিভি কুলকার্নিকে গ্রেপ্তার করেছে সিবিআই 
  • কিছু বেকার মানুষ গণমাধ্যম ও আন্দোলনকর্মীর ছদ্মবেশে তেলাপোকার মতো ব্যবস্থার ওপর ঝাঁপিয়ে পড়ে : প্রধান বিচারপতি সূর্যকান্ত
  • কাটোয়ায় রেলদপ্তরের জায়গা ঘিরতে গিয়ে স্থানীয়দের পাথরবাজিতে জখম ৫ আরপিএফ কর্মী
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.