• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তৃণমূল আমলে জবরদখল করা আদিবাসীদের ১২ বিঘা জমি পুনরুদ্ধার করল সিধু কানু হুল কমিটি 

Eidin by Eidin
November 21, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
তৃণমূল আমলে জবরদখল করা আদিবাসীদের ১২ বিঘা জমি পুনরুদ্ধার করল সিধু কানু হুল কমিটি 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২১ নভেম্বর : রাজ্যে তৃণমূল কংগ্রেসের জমানায় রামপুরহাট-১ ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আদিবাসীদের ১২ বিঘা জমি জবরদখল করা হয়েছিল বলে অভিযোগ । শুক্রবার সেই জমি পুনরুদ্ধার করল আদিবাসীদের সংগঠন সিধু কানু হুল কমিটি । জমিতে লাগানো ধান হারভেস্টর মেশিনের সাহায্যে কেটে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানালেন সংগঠনের নেতা সোম টুডু । 

সোম টুডুর অভিযোগ,তৃণমূল কংগ্রেসের জমানায় রামপুরহাট থানার অন্তর্গত নারায়নপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তি আদিবাসীদের ১২ বিঘা জমি জবরদখল করে রেখেছিল । ওই জমির প্রকৃত মালিক রামপুরহাট-১ ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাঝবন তুরুকদিঘির (Turukdighi) বাসিন্দা আদিবাসীরা । কিন্তু বিগত ৩-৪ বছর ধরে জাহাঙ্গীর শেখ ওই জমি জোর করে দখল করে নিয়ে চাষ করছিল । প্রকৃত মালিকরা জমিতে চাষ করতে গেলে তাদের বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হত বলে অভিযোগ তার । 

সোম টুডু বলেন,’আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে,আদিবাসীর জমিজায়গা জবরদখল বরদাস্ত করা হবে না । সেই কারনে আজ সিধু কানু হুল কমিটির পক্ষ থেকে ওই ১২ বিঘা জমিতে লাগানো ধান কেটে প্রকৃত মালিকদের দেওয়া হল ।’ সংগঠনটির ফেসবুক পেজে ওই আদিবাসী নেতার বক্তব্য ও হারভেস্টর দিয়ে জমির ধান কাটার মুহুর্তের ভিডিও শেয়ার করা হয়েছে । 

এদিকে বৃহস্পতিবার তারাপীঠে পুজো দিতে এসে রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়ে গেছেন,অবৈধ পাথর খাদান উচ্ছেদ ও আদিবাসীদের জমি উদ্ধারে প্রশাসন আর সময় নষ্ট করবে না। একদম ব্লক পর্যায় বিএলআরও থেকে শুরু করে জেলা পর্যায় ডিএম, ডিএলএণ্ডআরকে পর্যন্ত পুরো ভূমি দপ্তরকে একাজে সরাসরি যুক্ত করা হচ্ছে। খুবই শীঘ্রই লিখিত নির্দেশিকা পাঠিয়ে বিষয়টিকে আইনিভাবে বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানান তিনি । মন্ত্রী বলেন, জেলাশাসক, জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ও ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের এবিষয়ে বিশেষভাবে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হবে, যাতে আদিবাসীরা তাঁদের জমি অবিলম্বে ফেরত পান। জমি হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত শেষ করতে মন্ত্রীর নিজস্ব দপ্তর থেকে খুব শীঘ্রই প্রয়োজনীয় সরকারি নির্দেশিকা বা নোটিস পাঠানো হবে বলেও জানান তিনি।।

Previous Post

নড়াইলে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীর নির্দেশে শতাধিক হিন্দু বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ 

No Result
View All Result

Recent Posts

  • তৃণমূল আমলে জবরদখল করা আদিবাসীদের ১২ বিঘা জমি পুনরুদ্ধার করল সিধু কানু হুল কমিটি 
  • নড়াইলে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীর নির্দেশে শতাধিক হিন্দু বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ 
  • ভারতে এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মুসলিম নাম বাদ পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির 
  • আমেরিকায় কিশোর পুত্রের সঙ্গে এক সৎ মায়ের এই ঘৃণ্য আচরণ সমগ্র মানবতাকে লজ্জিত করেছে 
  • সিট নিয়ে ঝামেলার জেরে ট্রেনের মধ্যে মহিলা যাত্রীকে পিটিয়ে মাথা ফাটালো জিআরপি কনস্টেবল ;  ভাইরাল ভিডিও  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.