• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সিট নিয়ে ঝামেলার জেরে ট্রেনের মধ্যে মহিলা যাত্রীকে পিটিয়ে মাথা ফাটালো জিআরপি কনস্টেবল ;  ভাইরাল ভিডিও  

Eidin by Eidin
November 21, 2026
in রকমারি খবর
সিট নিয়ে ঝামেলার জেরে ট্রেনের মধ্যে মহিলা যাত্রীকে পিটিয়ে মাথা ফাটালো জিআরপি কনস্টেবল ;  ভাইরাল ভিডিও  
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

উত্তরপ্রদেশের নাজিবাবাদ রেলস্টেশনে দ্বারভাঙ্গা -অমৃতসর এক্সপ্রেস (১৫২১১) ট্রেনের একটা চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে । ওই ট্রেনের থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একজন রেল পুলিশ কর্মকর্তা এক মধ্যবয়সী মহিলাকে মারধর করছেন। মহিলাকে এমন নির্মমভাবে ওই পুলিশ কর্মী মারে যে তাঁর মাথা ফেটে রক্তপাত হয়। একজন রেল পুলিশ কর্মকর্তা এক মহিলা যাত্রীকে মারধরের ঘটনার পর জননিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তির এমন আচরণ নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে । 

জানা গেছে,আক্রান্ত রুবি দেবী নামে ওই মধ্যবয়সী মহিলা তিন মেয়ের সঙ্গে বিহার থেকে ছট পূজা উদযাপন করে দ্বারভাঙ্গা -অমৃতসর জননায়ক এক্সপ্রেস (১৫২১১) ট্রেনে লুধিয়ানা ফিরছিলেন। কিন্তু মোরাদাবাদ থেকে কিছুটা দূরে ট্রেনটি এলে সিট নিয়ে ঝামেলা হয় । সেই সময় মা ও মেয়েকে ধাক্কা ও ঘুষি মেরে ভিডিও করার অভিযোগ উঠেছে জিআরপি-র বিরুদ্ধে। অভিযোগ উঠেছে যে, মোরাদাবাদের কাছে জিআরপি-র দুই পুলিশ সদস্য দুই নারীকে ধাক্কা ও মারধর করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় একজন জিআরপি ওই মধ্যবয়সী মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার উপর চড়ে এলোপাথাড়ি মারছেন। মহিলার তিন মেয়ে মা’কে বাঁচানোর আপ্রান চেষ্টা করছেন। মহিলা কোনো রকমে ওই জিআরপির খপ্পর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলে তার মাথা দিয়ে রক্তের স্রোত নামতে দেখা যায় । পুলিশের অভিযোগ, পরিবারটি দুজন কনস্টেবলকে মারধর করে এবং তাদের উর্দি ছিঁড়ে ফেলে। কিন্তু সেই অপরাধে পুরুষ হয়ে মহিলাদের গায়ে হাত তোলা কতটা আইনসম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে । 

দাবি করা হচ্ছে যে,অভিযুক্ত দুই জিআরপি কনস্টেবলের নাম ললিত সাগর এবং অজয় ​​কুমার । তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা সাময়িক বরখাস্ত করা হয়নি । এমনকি রুবি দেবী ও তার পরিবারসহ ৬ জনের একটি দলের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে । যাত্রীরা অভিযোগ করেছেন যে পুলিশ তাদের ওপর হামলা করেছে, কিন্তু কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে এবং মোরাদাবাদে তদন্ত চলছে।জিআরপি নাজিবাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপিন কুমারের মতে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং আরপিএফ কর্মকর্তাদেরও জানানো হয়েছে।।

https://twitter.com/NCMIndiaa/status/2123963509969191402

Previous Post

শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই আগামী ৩০ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে এরাজ্যের বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলো 

No Result
View All Result

Recent Posts

  • সিট নিয়ে ঝামেলার জেরে ট্রেনের মধ্যে মহিলা যাত্রীকে পিটিয়ে মাথা ফাটালো জিআরপি কনস্টেবল ;  ভাইরাল ভিডিও  
  • শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই আগামী ৩০ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে এরাজ্যের বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলো 
  • পুলিশের এনকাউন্টারে খতম দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানির সঙ্গে যুক্ত পলাতক গ্যাংস্টার, তার বিরুদ্ধে হত্যা-হামলা-ডাকাতিসহ বহু গুরুতর অভিযোগে মামলা রয়েছে 
  • বাংলাদেশের ইমামের কুকীর্তি : কিশোরীকে জোর করে মসজিদে আটকে রেখে যৌন নির্যাতন, ধরা পরার পর বললেন : ‘ভুল করিলাইছি, আমারে আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেইন’
  • দলীয় নেত্রীকে ‘মিথ্যা মামলা’য় ফাঁসিয়ে জেলে পাঠানোয় রানাঘাট থানার আইসি-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন সাংসদ জগন্নাথ সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.