• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই আগামী ৩০ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে এরাজ্যের বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলো 

Eidin by Eidin
November 21, 2026
in কলকাতা, রাজ্যের খবর
শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই আগামী ৩০ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে এরাজ্যের বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলো 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ নভেম্বর : ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তার আগে আগামী ৩০ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলো । বাংলাদেশ সরকারের সঙ্গে ভিসা আবেদন কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন । বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সরকার চুক্তিটি নতুন করে নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় প্রতিষ্ঠানটির পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলো নির্ধারিত ঠিকানায় আর কার্যক্রম চালাতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের পর কোনো ভিসা আবেদনকারী যেন ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড পরিচালিত কেন্দ্রগুলোতে আবেদন জমা না দেন। নির্ধারিত সময়ের পর এসব কেন্দ্রে ভিসা আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে না।

এদিকে, নতুন ভিসা আবেদন কেন্দ্র কোথায় স্থাপন করা হবে এবং কোন প্রতিষ্ঠান সেগুলো পরিচালনা করবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, নতুন কেন্দ্রের ঠিকানা ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নতুন কেন্দ্র চালুর বিষয়ে বিস্তারিত ঘোষণা না আসা পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে ভ্রমণে ইচ্ছুক আবেদনকারীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে। 

তবে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের চুক্তির মেয়াদ শেষ হওয়ার দাবি করা হলেও পশ্চিমবঙ্গের  ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধের পিছনে শেখ হাসিনার প্রত্যাবর্তন ভীতি কাজ করছে বলে মনে করা হচ্ছে । ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে ফেরার কথা হাসিনার । এনিয়ে তারেক রহমান সরকার ঠিক কতটা আতঙ্কে আছে তার প্রমান মিলেছিল দিন কয়েক আগে ত্রিপুরায় । একটি বাংলা সংবাদপত্রের সাংবাদিকের ভিসা বাতিল করে তাকে ভারতে ফেরত পাঠিয়ে দেয় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী । 

অন্যদিকে হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে । শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমর্থকরা দেশব্যাপী হরতালের ডাক দেওয়ায় বাংলাদেশে নতুন করে রাজনৈতিক হিংসার ঢেউ দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ও তার সমর্থকদের বিরুদ্ধে বিদেশ থেকে অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগ করেছেন। একাধিক জেলা থেকে পাওয়া খবরে অগ্নিসংযোগ, রেল পরিকাঠামোর ক্ষতি এবং নড়াইলে বিএনপি-সমর্থিত দুই নেতা হত্যার কথা উল্লেখ রয়েছে। চট্টগ্রামে মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

এই উত্তেজনা এমন এক সময়ে দেখা দিয়েছে যখন বর্তমানে ভারতে থাকা হাসিনা ডিসেম্বরে তার পরিকল্পিত প্রত্যাবর্তন সহজ করার জন্য একটি নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র চাইছেন। ঢাকা এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে এবং ভারত-বাংলাদেশ চুক্তির অধীনে তার প্রত্যর্পণের ওপর জোর দিচ্ছে। ২০২৪ সালের বিক্ষোভ দমনের ঘটনায় ২০২৫ সালের নভেম্বরে হাসিনাকে অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ডের  সাজা ঘোষণা করা হয়েছিল, যে রায় তিনি প্রত্যাখ্যান করেন। ভারত বলছে, তার প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ীই তা পরিচালনা করা হবে। এদিকে হিংসা বাড়তে থাকায় হাসিনার ভবিষ্যৎ ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য আরেকটি বড় পরীক্ষা হয়ে উঠছে।।

Previous Post

পুলিশের এনকাউন্টারে খতম দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানির সঙ্গে যুক্ত পলাতক গ্যাংস্টার, তার বিরুদ্ধে হত্যা-হামলা-ডাকাতিসহ বহু গুরুতর অভিযোগে মামলা রয়েছে 

No Result
View All Result

Recent Posts

  • শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই আগামী ৩০ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে এরাজ্যের বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলো 
  • পুলিশের এনকাউন্টারে খতম দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানির সঙ্গে যুক্ত পলাতক গ্যাংস্টার, তার বিরুদ্ধে হত্যা-হামলা-ডাকাতিসহ বহু গুরুতর অভিযোগে মামলা রয়েছে 
  • বাংলাদেশের ইমামের কুকীর্তি : কিশোরীকে জোর করে মসজিদে আটকে রেখে যৌন নির্যাতন, ধরা পরার পর বললেন : ‘ভুল করিলাইছি, আমারে আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেইন’
  • দলীয় নেত্রীকে ‘মিথ্যা মামলা’য় ফাঁসিয়ে জেলে পাঠানোয় রানাঘাট থানার আইসি-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন সাংসদ জগন্নাথ সরকার 
  • নিউ জলপাইগুড়ি স্টেশনে ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.