• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদহের ভাগীরথীতে ডুবে গেল লরি বোঝাই বার্জ,পুরোদমে চলছে উদ্ধার কাজ

Eidin by Eidin
November 24, 2020
in রাজ্যের খবর
মালদহের ভাগীরথীতে ডুবে গেল লরি বোঝাই বার্জ,পুরোদমে চলছে উদ্ধার কাজ
5
SHARES
75
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদহ,২৪ নভেম্বর ঃ মালদহে ভাগীরথীতে ডুবে গেল দশটি পন্যবাহী লরি বোঝাই বার্জ । দুর্ঘটনার সময় বার্জটিতে প্রায় ২০ জন যাত্রী ছিল বলে জানা গেছে । সোমবার রাত্রি ৮ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মালদহের মানিকচকে ভাগীরথীর একটি ঘাটের কাছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মানিকচক থানার পুলিশ ৷ ছুটে যান মালদহের জেলা শাসক রাজর্ষি মিত্র ও পুলিশ সুপার অলোক রাজোরিয়া । ভাগীরথীতে নিখোঁজ যাত্রীদের উদ্ধারের জন্য ডেকে পাঠানো হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদের । তবে ঘন অন্ধকার থাকায় প্রাথমিকভাবে উদ্ধার কাজ ব্যাহত হয় । শেষে গঙ্গার ঘাটে জেনারেটরের সাহায্যে সার্চ লাইট লাগিয়ে পুরোদমে উদ্ধার কাজ শুরু হয় । জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত ৮ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের সন্ধান পাওয়া যায়নি । পাশাপাশি ২ টি লরির সন্ধান মিললেও ৮ টির এখনও হদিশ মেলেনি ।

জোর কদমে চলছে উদ্ধার কাজ………..দেখুন ভিডিও


মালদার মানিকচক ঘাটে গঙ্গার ওপারে ঝাড়খণ্ড সীমান্ত । স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার ঝাড়খণ্ডের রাজমহল ঘাটে বার্জেটিতে দশটি মালবাহী লরি বোঝাই করা হয় । তারপর রাতের দিকে সেটি মালদহের মানিকচকের ঘাটের উদ্দেশ্যে রওনা হয় । কিন্তু মাঝগঙ্গায় আসতেই উল্টে যায় বার্জটি । নিমেষের মধ্যে চালক, খালাসি ও দশটি লরিসহ বার্জটি তলিয়ে যায় ।
খবর পেয়েই ঘটনাস্থলে পরিদর্শনে আসেন পুলিশ ও প্রশাসনের কর্তারা ৷ আসেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল । তারপর ফেরিঘাটের অন্যান্য লঞ্চ, বোট ও নৌকার সাহায্যে উদ্ধারকাজ শুরু হয় । ৮ জন যাত্রীকে উদ্ধার করে মানিকচক হাসপাতালে ভর্তি করা হয় । বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন । একপাশে অতিরিক্ত ভার হয়ে যাওয়ার কারনেই বার্জটি নিয়ন্ত্রণ হারিয়ে ভাগীরথীতে ডুবে যায় বলে প্রাথমিকভাবে অনুমান ।।

Previous Post

করোনার নিয়ম মেনে কাটোয়ার নন্দীগ্রামে রায় পরিবারের জগদ্ধাত্রী পুজোর আয়োজন

Next Post

ধান বোঝাই ট্রাক্টরে আগুন, চাঞ্চল্য আউশগ্রামে

Next Post
ধান বোঝাই ট্রাক্টরে আগুন, চাঞ্চল্য আউশগ্রামে

ধান বোঝাই ট্রাক্টরে আগুন, চাঞ্চল্য আউশগ্রামে

No Result
View All Result

Recent Posts

  • মমতা ব্যানার্জির ভাগ্য গননা করলেন রাজশাহীর জ্যোতিষ গবেষক ; এবারের ভোটে চমকে দেওয়ার মত ফলাফলের ভবিষ্যৎবাণী করলেন 
  • আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিল : মুম্বাই ইন্ডিয়ান্সকে পেছনে ফেলে দিল সিএসকে ; একেবারে শেষ অবস্থানে কেকেআর 
  • “মন্দিরের পুরোহিতরা বিজেপিকে ভোট দিতে বলে না, কিন্তু ইমামরা মমতাকে ভোট দিতে বলে, হিন্দুরা কবে এক হবেন ?” : শুভেন্দু অধিকারী 
  • “শহীদ আফ্রিদি আমার ক্রাশ” : ‘ধুরন্ধর’ পরিচালকের স্ত্রী ইয়ামী গৌতমের মন্তব্য ভাইরাল; নেটিজেনরা একে ‘জাতীয়তাবাদী ভণ্ডামি’ বলছেন 
  • অষ্টবক্র গীতা দশমোঽধ্যায়ঃ : আত্মার স্বরূপ উপলব্ধির জন্য আসক্তি বর্জন করে  বৈরাগ্য অবলম্বনের উপদেশ দিয়েছেন ঋষি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.