• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গাফেলতির অভিযোগে আউশগ্রামের স্কুলের প্রধান শিক্ষিকাকে জরিমানা করল হাইকোর্ট

Eidin by Eidin
February 24, 2023
in রাজ্যের খবর
গাফেলতির অভিযোগে আউশগ্রামের স্কুলের প্রধান শিক্ষিকাকে জরিমানা করল হাইকোর্ট
5
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৪ ফেব্রুয়ারী : স্কুলের সহশিক্ষিকার বদলির প্রক্রিয়ায় গাফেলতির অভিযোগে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের হাটকীর্তিনগর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আদালতের নির্দেশের পর থেকে ৭ দিনের মধ্যে জরিমানার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান শিক্ষিকা নিরুপমা হাজরাকে । নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তার বেতন থেকে কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
জানা যায়,বদলির জন্য আবেদনকারী শিক্ষিকার নাম হামিদা খাতুন । তিনি হাটকীর্তিনগর বালিকা বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসাবে ২০১৯ সালের ২৮ জুন যোগ দিয়েছিলেন । তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট এলাকার গোকর্ন এলাকায় । কিছু দিন শিক্ষকতার পর শারিরীক অসুস্থতার কারন দেখিয়ে তিনি স্থানীয় এলাকায় বদলির জন্য আবেদন জানিয়েছিলেন । কিন্তু বদলি না হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন হামিদা খাতুন । হামিদার আইনজীবী ফিরদৌস শামীমের দাবি,২০২২ সালের ১ আগস্ট হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা নির্দেশ অনুযায়ী অবিলম্বে হামিদা খাতুনকে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে । কিন্তু আদালতের নির্দেশেও কর্ণপাত করেননি প্রধান শিক্ষিকা নিরুপমা হাজরা। এরপর আদালত অবমাননার মামলা দায়ের করেন হামিদা । তার ভিত্তিতে শুক্রবার প্রধান শিক্ষিকাকে জরিমানার নির্দেশ দিয়েছে আদালত ।
অন্যদিকে প্রধান শিক্ষিকা নিরুপমা হাজরা বলেছেন, আমি ইচ্ছাকৃতভাবে কোনও গাফিলতি বা ভুল করিনি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসাবে নতুন দায়িত্ব নেওয়ায় আমার কোনো অভিজ্ঞতা ছিল না । তবে মহামান্য আদালতের নির্দেশকে আমি সন্মান করি ।’।

Previous Post

“শিক্ষাই জীবন পরিবর্তনের সূচক”- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

Next Post

আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ তুষার ঝড়, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৯ লাখ পরিবার

Next Post
আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ তুষার ঝড়, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৯ লাখ পরিবার

আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ তুষার ঝড়, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৯ লাখ পরিবার

No Result
View All Result

Recent Posts

  • ধর্মস্থলে শব্দ বিধি নিয়ে পুলিশের সতর্কতার জেরে আসানসোলের জাহাঙ্গির মহলা পুলিশ ফাঁড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর চালালো উন্মত্ত জনতা, আহত বেশ কয়েকজন পুলিশকর্মী 
  • স্বামীকে হত্যার পর মাংসের কিমা বানালো স্ত্রী আসমা আক্তার ; বাংলাদেশের শরীয়তপুরের ঘটনা  
  • বাংলাদেশের কাছে শোচনীয় হারের পর পাকিস্তানকে ৪০ শতাংশ জরিমানা এবং ৮ ডব্লিউটিসি পয়েন্ট কেটে নিল আইসিসি 
  • গ্রহরাজের অশুভ দৃষ্টি থেকে রক্ষা পেতে প্রতি শনিবার সকালে শুদ্ধ মনে এই মন্ত্র পাঠ করুন
  • ধারের ভোজশালাকে বাগদেবীর মন্দির হিসাবে স্বীকৃতি দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট ; নিষিদ্ধ হল নামাজ পাঠ  : জানুন ওই সুপ্রাচীন পবিত্র মন্দিরের সম্পূর্ণ ইতিহাস 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.