• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস ও দু’পা ও হাত বাঁধা অবস্থায় বিজেপির কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল নদীয়ার কল্যাণীতে 

Eidin by Eidin
July 6, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস ও দু’পা ও হাত বাঁধা অবস্থায় বিজেপির কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল নদীয়ার কল্যাণীতে 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,০৬ জুলাই : মোটা দড়ির ফাঁস লাগানো গলায় । দু’পা বাঁধা হয়েছে মোটা দড়ি দিয়ে । দুটো দড়িই একই গাছের দুটি পৃথক ডালের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে । সামনের দিকে দড়ি দিয়ে বাঁধা দু’হাতও । নদীয়ার কল্যাণী থানার সাহেব বাগান ডেঙ্গুরপাড়া এলাকায়  থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি আমবাগানে এই অবস্থায় উদ্ধার হল এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ । মৃতের নাম বিশ্বজিৎ শিকদার। তিনি এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন । বিজেপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে সুপরিকল্পিত ভাবে খুন করা হয়েছে বিশ্বজিৎ শিকদারকে । একই দাবি করেছে মৃতের পরিবারও। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । 

জানা গেছে,আজ সোমবার সকালে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে রেললাইনের ধারে একটি আমবাগানের একটি গাছে বিশ্বজিৎ শিকদারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের লোকজন ও গ্রামের বিজেপি নেতাকর্মী ৷ ছুটে আসেন কল্যাণী বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক। কিছু পরে খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  

বিজেপির স্থানীয় বুথ ইনচার্জ মোহন ঢালির অভিযোগ,বিজেপি করার অপরাধে তৃণমূলের আমলে বিশ্বজিৎ শিকদারের বাড়ি ও দোকানে বারবার হামলা হয়েছে । এরপর ২০২৬-শের ভোটে শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতেই তৃণমূল তাকে পরিকল্পিতভাবে খুন করেছে । তবে যেভাবে বিশ্বজিৎ শিকদারের দেহটি গাছে দড়ি বাধা অবস্থায় ঝুলছিল তাতে স্থানীয়রা একপ্রকার নিশ্চিত যে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে । ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি মৃতদেহের ময়নাতদন্ত কেন্দ্রীয় সরকারের অধীন কোনও হাসপাতালে করার দাবিও জানিয়েছে বিজেপি ।। 

Previous Post

বেআইনি অস্ত্র ও গুলিসহ সালাউদ্দিন মোল্লা নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বসিরহাট জেলা পুলিশ

Next Post

প্রতিবেশী ১২ বছরের মেয়েকে ধর্ষণ করে বিহারে পালিয়েছিল শেখ রবিউল, ধরে আনলো মালদা পুলিশ 

Next Post
প্রতিবেশী ১২ বছরের মেয়েকে ধর্ষণ করে বিহারে পালিয়েছিল শেখ রবিউল, ধরে আনলো মালদা পুলিশ 

প্রতিবেশী ১২ বছরের মেয়েকে ধর্ষণ করে বিহারে পালিয়েছিল শেখ রবিউল, ধরে আনলো মালদা পুলিশ 

No Result
View All Result

Recent Posts

  • প্রতিবেশী ১২ বছরের মেয়েকে ধর্ষণ করে বিহারে পালিয়েছিল শেখ রবিউল, ধরে আনলো মালদা পুলিশ 
  • গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস ও দু’পা ও হাত বাঁধা অবস্থায় বিজেপির কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল নদীয়ার কল্যাণীতে 
  • বেআইনি অস্ত্র ও গুলিসহ সালাউদ্দিন মোল্লা নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বসিরহাট জেলা পুলিশ
  • “এমন ভোগাবো, বুঝতে পারবে” : বারুইপুরে দাঙ্গাকারীদের চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড—এই তিন দেশ সফরে রওনা হয়েছেন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.