• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দীর্ঘ সাড়ে তিন দশক পর বংশে যমজ পুত্রসন্তানের জন্ম হওয়ায় ব্যান্ডপার্টি বাজিয়ে ও মিষ্টি বিলি করে উদযাপন করল ভাতারের রামচন্দ্রপুর গ্রামের ঘোষ পরিবার

Eidin by Eidin
October 27, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
দীর্ঘ সাড়ে তিন দশক পর বংশে যমজ পুত্রসন্তানের জন্ম হওয়ায় ব্যান্ডপার্টি বাজিয়ে ও মিষ্টি বিলি করে উদযাপন করল ভাতারের রামচন্দ্রপুর গ্রামের ঘোষ পরিবার
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ অক্টোবর : পাঁচ ভাইয়ের পরিবারে এতদিন কোনো পুত্রসন্তান ছিল না ৷ তাই বংশ রক্ষা কিভাবে হবে, এনিয়ে চিন্তিত ছিলেন পরিবারের বয়ঃজ্যেষ্ঠরা । অবশেষে দীর্ঘ প্রায় ৩৩ বছর পর বংশে পুত্রসন্তান এসেছে । তাও আবার যমজ । তাই এই দ্বিগুণ আনন্দকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে  গ্রামবাসীদের সঙ্গে ভাগ করে নিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার রামচন্দ্রপুর গ্রামের ঘোষ পরিবার । আজ মঙ্গলবার দুই সদ্যোজাতকে ব্যান্ডপার্টি বাজিয়ে বাড়িতে আনা হল । গ্রামবাসীদের মধ্যে বিলি করা হল মিষ্টি। 

রামচন্দ্রপুর গ্রামের ঘোষ পরিবারের পাঁচ ভাই কৃষিজীবী । তাদের ছেলেদের বিয়ে হয়ে গেছে । কিন্তু সবাই নাতনি । পাঁচ নাতনি রয়েছে ঘোষ পরিবারে । কিন্তু কোনো নাতি ছিল না ৷ পরিবারের বয়ঃজ্যেষ্ঠ সদস্য সুশীল ঘোষ বলেন, ‘আমরা পাঁচ ভাই। সকলেরই মেয়ে হয়েছিল। কিন্তু কোনো পুত্রসন্তান না হওয়ায় বংশ রক্ষা নিয়ে আমরা চিন্তিত ছিলাম । অবশেষে প্রায় ৩৩ বছর পর বংশে পুত্রসন্তান এল। তার উপর যমজ! স্বভাবতই আমরা খুব আনন্দিত আজ ।’ 

জানা গেছে,সুশীল ঘোষের ভাই কৃষ্ণপদ ঘোষের ছেলে অভিষেকের স্ত্রী অনিতা সম্প্রতি অন্তঃসত্ত্বা হন । প্রসবের জন্য দিন চারেক আগে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিল তাঁকে । সেখানেই যমজ পুত্রসন্তানের জন্ম দেন তিনি । তারপর থেকেই ঘোষ পরিবারে খুশির আবহ । আজ মঙ্গলবার ছুটি পাওয়ার পর মা ও দুই সন্তানকে বাড়িতে নিয়ে আসা হয় । তাই দুই সদ্যোজাত ও তাদের মা’কে স্বাগত জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছিল পরিবারটি । 

বাড়িও সাজানো হয়েছিল ফুল ও বেলুনে। গ্রামের প্রবেশপথেই অপেক্ষা করছিল ব্যান্ডপার্টি। ফুল দিয়ে সাজানো চারচাকার গাড়িতে চড়ে অনিতাদেবী দুই সদ্যোজাত সন্তানকে আসতেই ব্যান্ডপার্টির বাজনা শুরু হয় । গ্রামের রাস্তায় গাড়ির আগে আগে বাজনা বাজিয়ে হেঁটে যায় ব্যান্ডপার্টির দল । তার সঙ্গে নাচতে নাচতে যায় পরিবারের ছোটরা । টোটোয় চাপানো মিষ্টি বিলি করা হয় পাড়ায় পাড়ায়। জানা গেছে, দুই খুদের নাম রাখা হয়েছে অভিনব ও অভিরাজ ।। 

Tags: bhatarBurdwanWestbengal
Previous Post

রাতে মেয়ের প্রেমিক ও তার বাবাকে বিবস্ত্র করে ঘোরানো প্রেমিকার বাবা ও মামাকে আজ দিনের বেলায় অর্ধনগ্ন করে ঘোরলো পুলিশ  

Next Post

মুর্শিদাবাদের ধুলিয়ানে সুজিত মন্ডল হত্যাকাণ্ডে অভিযুক্ত সামাউন শেখকে এনকাউন্টার

Next Post
মুর্শিদাবাদের ধুলিয়ানে সুজিত মন্ডল হত্যাকাণ্ডে অভিযুক্ত সামাউন শেখকে এনকাউন্টার

মুর্শিদাবাদের ধুলিয়ানে সুজিত মন্ডল হত্যাকাণ্ডে অভিযুক্ত সামাউন শেখকে এনকাউন্টার

No Result
View All Result

Recent Posts

  • মন্ত্রী ক্ষুদিরাম টুডুর পর এবার বিজেপি বিধায়ক সুভাষ পাত্রের হোয়াটসঅ্যাপ হ্যাক করে তোলাবাজি শুরু করল সাইবার অপরাধীরা
  • মুর্শিদাবাদের ধুলিয়ানে সুজিত মন্ডল হত্যাকাণ্ডে অভিযুক্ত সামাউন শেখকে এনকাউন্টার
  • দীর্ঘ সাড়ে তিন দশক পর বংশে যমজ পুত্রসন্তানের জন্ম হওয়ায় ব্যান্ডপার্টি বাজিয়ে ও মিষ্টি বিলি করে উদযাপন করল ভাতারের রামচন্দ্রপুর গ্রামের ঘোষ পরিবার
  • রাতে মেয়ের প্রেমিক ও তার বাবাকে বিবস্ত্র করে ঘোরানো প্রেমিকার বাবা ও মামাকে আজ দিনের বেলায় অর্ধনগ্ন করে ঘোরলো পুলিশ  
  • বিয়ের চার দিন আগে প্রি-ওয়েডিং শুটে করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা,  মৃত দুই ফটোগ্রাফার-সহ ৩, বরাত জোরে প্রাণ বাঁচল হবু দম্পতির 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.