এইদিন আন্তর্জাতিক ডেস্ক,৩১ আগস্ট : তিহার জেলে বন্দী মার্কিন ভাড়াটে সৈনিক ও সামরিক প্রশিক্ষক ম্যাথিউ ভ্যানডাইকের পরিবার তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার জন্য মার্কিন সরকারের কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। ভ্যানডাইককে মার্চ মাসে এনআইএ গ্রেপ্তার করে এবং ইউএপিএ-র ১৮ নং ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তিনি অবৈধভাবে মিজোরাম ও মিয়ানমারে প্রবেশ করে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগ স্থাপন করেন এবং অস্ত্র, ড্রোন ও জ্যামিং প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রদান করেন। উদ্দেশ্য হল বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে মদত দেওয়া ।
ভ্যানডাইকের পরিবার তার স্বাস্থ্য ও কারাবাসের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তাদের দাবি, তিনি প্রায় ১৪ কেজি ওজন হারিয়েছেন। তার বিচারিক হেফাজতের মেয়াদ ৮ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ভ্যানডাইক, যিনি ‘সন্স অফ লিবার্টি ইন্টারন্যাশনাল’ নামে একটি ভাড়াটে বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন, তিনি এর আগে লিবিয়া, সিরিয়া, ইরাক এবং ইউক্রেনসহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধ করেছেন এবং প্রশিক্ষণ দিয়েছেন।।
