এইদিন স্পোর্টস নিউজ,০১ আগস্ট : বর্ধমানের সেন্ট ভিন্সেন্ট’স একাডেমির পরিচালনায় আজ শনিবার আয়োজিত হল সিআইএসসিই জোনাল ক্যারাটে প্রতিযোগিতা ২০২৬,জোন -এ । বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত এই প্রতিযোগিতায় অনুর্ধ ১৪,১৭ এবং ১৯ বিভাগের বালক ও বালিকারা অনশগ্রহণ করে । প্রতিযোগিতার কারিগরি সহযোগীতা প্রদান করে ক্যারাটে-ডো এসোসিয়েশন অফ বেঙ্গল দ্বারা অনুমোদিত জেলা সংস্থা বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন। বিভিন্ন স্কুল থেকে মোট ১০২ জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করে। প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারক রেনসি দেবাশীষ কুমার মন্ডল।
এছাড়াও ছিলেন ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশনের সাতজন জাতীয় বিচারক। সেন্ট ভিন্সেন্ট’স একাডেমির অধ্যক্ষ রুমা গুহ নিয়োগী জানান, প্রতিটি বিভাগের প্রথম স্থানাধিকারীরা আগামী সিআইএসসিই রিজিওনাল ক্যারাটে প্রতিযোগীতার জন্য নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের চেয়ারম্যান সঞ্জয় কুমার গুপ্ত জানান,এই ক্যারাটে প্রতিযোগিতাটি সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ । ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করার আবেদনও জানান তিনি । প্রতিযোগিতা শেষে, প্রতিটি বিভাগের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেডেল ও শংসাপত্র দেওয়া হয় ।।
