• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঋতব্রতই বিরোধী দলনেতা, মমতা শিবিরকে জোর ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট

Eidin by Eidin
June 18, 2026
in কলকাতা, রাজ্যের খবর
ঋতব্রতই বিরোধী দলনেতা, মমতা শিবিরকে জোর ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ জুন : রাজ্যের বিরোধী দলনেতা (LoP) নির্বাচন নিয়ে মমতা ব্যানার্জি শিবিরকে জোর ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট । ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)কে বিরোধী দলনেতা নির্বাচনের বিষয়ে স্পিকার রথীন্দ্র বসুর সিদ্ধান্তই বহাল রাখার সিদ্ধান্ত নিলেন বিচারপতি কৃষ্ণ রাও কোনও । আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারজ অন্তর্বর্তী নির্দেশ জারি করেননি। আগামী ২৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিনের মধ্যে সমস্ত পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ।

গত ১ জুন ৫৮ জন বিধায়কের সশরীরে সমর্থন আদায় করে স্পিকারের অনুমোদনে বিরোধী দলনেতা নির্বাচিত হন বহিষ্কৃত ঋতব্রত। স্পিকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হন শোভনদেব। বুধবার এই মামলার শুনানি হয় । শোভনদেবের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । কল্যাণ যুক্তি দেন যে বিরোধী দলনেতা কে হবেন তা রাজনৈতিক দল ঠিক করে, বিধায়কদের সংখ্যাধিক্য এখানে বিবেচ্য হতে পারে না । অন্যদিকে ঋতব্রতের পক্ষে আইনজীবী জয়দীপ কর দাবি জানান, ৫৮ জন বিধায়ক সশরীরে হাজির হয়ে ঋতব্রতকে সমর্থন জানিয়েছেন এবং দলত্যাগবিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপও করা হয়নি। তাই স্পিকার সংখ্যাগরিষ্ঠতার নিয়ম মেনেই সিদ্ধান্ত নিয়েছেন । তবে আজ আদালতের পক্ষ থেকে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়নি ৷ স্পিকারের সিদ্ধান্তের উপর কোনও হস্তক্ষেপ করল না আদালত ।। 

Tags: KolkataTMCWestbengal
Previous Post

জিহাদি জাহিদ উর রহমান কান্ডের প্রতিশোধ নিতে এক সপ্তাহ ধরে দীনেশ ত্রিবেদীকে সাক্ষাতের অনুমতি দিল না বাংলাদেশের রাষ্ট্রপতি ; কেন  ভারতের সঙ্গে সংঘাত চাইছে জামাত ইসলামি ও বিএনপি ?  

Next Post

উদয়ন গুহকে লক্ষ্য করে দুর্গন্ধযুক্ত পচা ডিম আর ড্রেনের পাঁক ছুড়ল ক্ষিপ্ত জনতা 

Next Post
উদয়ন গুহকে লক্ষ্য করে দুর্গন্ধযুক্ত পচা ডিম আর ড্রেনের পাঁক ছুড়ল ক্ষিপ্ত জনতা 

উদয়ন গুহকে লক্ষ্য করে দুর্গন্ধযুক্ত পচা ডিম আর ড্রেনের পাঁক ছুড়ল ক্ষিপ্ত জনতা 

No Result
View All Result

Recent Posts

  • উদয়ন গুহকে লক্ষ্য করে দুর্গন্ধযুক্ত পচা ডিম আর ড্রেনের পাঁক ছুড়ল ক্ষিপ্ত জনতা 
  • ঋতব্রতই বিরোধী দলনেতা, মমতা শিবিরকে জোর ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট
  • জিহাদি জাহিদ উর রহমান কান্ডের প্রতিশোধ নিতে এক সপ্তাহ ধরে দীনেশ ত্রিবেদীকে সাক্ষাতের অনুমতি দিল না বাংলাদেশের রাষ্ট্রপতি ; কেন  ভারতের সঙ্গে সংঘাত চাইছে জামাত ইসলামি ও বিএনপি ?  
  • একাগ্রতা বৃদ্ধি, স্মৃতিশক্তি প্রখর করা এবং মানসিক চাপ দূর করতে  তৈত্তিরীয় আরণ্যকের এই স্তোত্রটি রোজ সকালে পাঠ করুন
  • “এটি চূড়ান্ত চুক্তি নয়, ইরান বেগরবাই করলে যুদ্ধ আবার শুরু হবে” :  ইরানকে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.