• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কারাটে শেখানোর নামে নাবালিকা হিন্দু ছাত্রীদের যৌন হয়রানির  অভিযোগে গ্রেপ্তার সুরাটের কারাটে প্রশিক্ষক মহম্মদ শাহাবুদ্দিন 

Eidin by Eidin
November 29, 2026
in দেশ
কারাটে শেখানোর নামে নাবালিকা হিন্দু ছাত্রীদের যৌন হয়রানির  অভিযোগে গ্রেপ্তার সুরাটের কারাটে প্রশিক্ষক মহম্মদ শাহাবুদ্দিন 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,সুরাট,২৯ নভেম্বর : গুজরাটের সুরাটের ভেস্তান এলাকায় কারাটে ক্লাসের সময় নাবালিকা হিন্দু ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে মহম্মদ শাহাবুদ্দিন ওরফে মহম্মদ শফিক আহমেদ আনসারি নামে এক মুসলিম ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একটি কারাটে একাডেমির মালিক শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়, যখন নাবালিকা ছাত্রীদের অশালীনভাবে স্পর্শ করার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

শাহাবুদ্দিন শুধু ইনস্টাগ্রামে ভিডিওগুলো আপলোডই করেনি, বরং ভিডিওগুলোর অশ্লীল মন্তব্যেরও জবাব দিয়েছে ।শাহাবুদ্দিন তার ইনস্টাগ্রাম পেজে অল্পবয়সী মেয়েদের সাথে তার কারাতে প্রশিক্ষণের ভিডিওগুলো পোস্ট করেছিল । তাছাড়া, ভিডিওগুলোর কমেন্ট সেকশনে ভিডিওতে থাকা নাবালিকা মেয়েদের নিয়ে বেশ কিছু অশ্লীল ও অশালীন মন্তব্য ছিল। শাহাবুদ্দিন স্মাইলি ও হার্ট ইমোজি দিয়ে মন্তব্যগুলোর উত্তর দিয়ে সেগুলোকে উৎসাহিত করত ।

উল্লেখ্য, শাহাবুদ্দিনের ক্লাসে সব বয়সের মানুষই ক্যারাটে শিখতে আসেন, কিন্তু তার ইনস্টাগ্রাম পেজে মূলত অল্পবয়সী মেয়েদের ভিডিওই বেশি দেখা যেত, যেখানে তাকে মেয়েদের মোচড়ানো ও বাঁকানোর কৌশল শেখাতে, তাদের কাছে টেনে নিতে এবং নিজের শরীর তাদের শরীরের সাথে স্পর্শ করাতে দেখা যায়।সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের পর শাহাবুদ্দিনের আপলোড করা বেশ কয়েকটি আপত্তিকর ভিডিও মুছে ফেলা হয়।

ভিডিওগুলো স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় হিন্দু সংগঠনের সদস্যদের ক্ষুব্ধ করে তোলে, যারা ভেস্তান থানার বাইরে জড়ো হয়ে সেখানে প্রতিবাদ জানান। তারা এই আপত্তিকর ভিডিওগুলো এবং অশ্লীল মন্তব্যের জবাবে শাহাবুদ্দিনের প্রতিক্রিয়া পুলিশের নজরে আনেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে।

এ বিষয়ে কথা বলতে গিয়ে এসিপি নীরব গোহিল বলেন, শাহাবুদ্দিন নাবালিকা মেয়েদের সঙ্গে কোনো অশ্লীল বা অনুচিত কার্যকলাপে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তার ভিডিওতে আসা অশ্লীল মন্তব্যের জবাব সম্পর্কে জানতে চাইলে তিনি দাবি করেন যে, নিরক্ষর হওয়ায় তিনি মন্তব্যগুলো বুঝতে পারেননি।

পুলিশ ভাইরাল ভিডিওতে থাকা নাবালিকা মেয়েটির বাবা-মায়ের সাথেও কথা বলেছে। পুলিশ তাদের জিজ্ঞাসা করেছিল, শাহাবুদ্দিন কর্তৃক অশালীনভাবে স্পর্শিত হওয়ার বিষয়ে মেয়েটি তাদের কখনো কিছু বলেছিল কি না।মেয়েটির বাবা-মা জানান যে, তাদের মেয়ে ক্যারাটে শিক্ষকের দ্বারা কোনো অশালীন স্পর্শের বিষয়ে কখনো অভিযোগ করেনি এবং অভিযোগ দায়ের করতেও অস্বীকার করেছেন। পুলিশ নাবালিকা মেয়েদের ভিডিওতে অশ্লীল মন্তব্য পোস্ট করা ব্যক্তিদেরও খুঁজছে।।

Previous Post

আফগান নারীদের নামের বদলে “গরু-ছাগল” লেখার নির্দেশ দিয়েছে তালিবান শাসক 

Next Post

গুদাম থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার হওয়ায় মারধরের মিথ্যা অভিযোগ করছেন পঞ্চায়েতের প্রধান আজাদ মুস্তাফা : আসল ভিডিও সামনে এনে জানালো বিএসএফ 

Next Post
ত্রিপুরার বক্সনগরের পঞ্চায়েত প্রধান আজাদ মুস্তফাকে বেদম পিটিয়ে দিল বিএসএফ 

গুদাম থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার হওয়ায় মারধরের মিথ্যা অভিযোগ করছেন পঞ্চায়েতের প্রধান আজাদ মুস্তাফা : আসল ভিডিও সামনে এনে জানালো বিএসএফ 

No Result
View All Result

Recent Posts

  • গুদাম থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার হওয়ায় মারধরের মিথ্যা অভিযোগ করছেন পঞ্চায়েতের প্রধান আজাদ মুস্তাফা : আসল ভিডিও সামনে এনে জানালো বিএসএফ 
  • কারাটে শেখানোর নামে নাবালিকা হিন্দু ছাত্রীদের যৌন হয়রানির  অভিযোগে গ্রেপ্তার সুরাটের কারাটে প্রশিক্ষক মহম্মদ শাহাবুদ্দিন 
  • আফগান নারীদের নামের বদলে “গরু-ছাগল” লেখার নির্দেশ দিয়েছে তালিবান শাসক 
  • কেন্দ্র সরকারের সতর্কবার্তার পর ফাওয়াদ-মাহিরার পাকিস্তানি সিরিজের ভারতীয় মুক্তি বাতিল করেছে নেটফ্লিক্স 
  • কর্ণাটকে আইএসআই সমর্থিত সন্ত্রাসী মডিউলের পর্দাফাঁস, অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ২ ;  মুসলিম যুবকদের উগ্রপন্থী বানানোর কাজে জড়িত মহম্মদ ঘাউসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনআইএ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.