• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গুদাম থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার হওয়ায় মারধরের মিথ্যা অভিযোগ করছেন পঞ্চায়েতের প্রধান আজাদ মুস্তাফা : আসল ভিডিও সামনে এনে জানালো বিএসএফ 

Eidin by Eidin
November 29, 2026
in দেশ
ত্রিপুরার বক্সনগরের পঞ্চায়েত প্রধান আজাদ মুস্তফাকে বেদম পিটিয়ে দিল বিএসএফ 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ত্রিপুরা,২৯ নভেম্বর : ত্রিপুরার বক্সনগরের নয়নজলা গ্রাম পঞ্চায়েতের প্রধান দুপুরিয়াবন্ধর বাসিন্দা আজাদ মুস্তফাকে মারধরের অভিযোগ মিথ্যা ! বরং তার বলে দাবি করা গুদাম থেকে প্রায় ৫৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২৭ লক্ষ টাকা। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রকৃত বিষয় থেকে নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ বিএসএফ’র। 

বিএসএফের দেওয়া বিবৃতি অনুযায়ী,আজ রবিবার  (২৯ নভেম্বর) ৪৯ নম্বর ব্যাটালিয়নের পুঁটিয়া সীমান্ত চৌকির দায়িত্বাধীন এলাকায় বিশেষ গভীরতর এলাকা টহলদারির সময় এই অভিযান চালানো হয়। সেই সময় আজাদ মুস্তাফার বলে দাবি করা গুদাম থেকে প্রায় ৫৪ কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লক্ষ টাকা বলে জানিয়েছে বাহিনী। 

বিএসএফ’র বক্তব্য, উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলাকালীন ঘটনাস্থলে বেশ কিছু মানুষ জড়ো হয়ে যায় । তারা বিএসএফের কাজে বাধা সৃষ্টি করে । সেই সুযোগে আজাদ মুস্তাফা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে দাবি বাহিনীর। উদ্ধার হওয়া গাঁজার পাশাপাশি একটি মোবাইল ফোনও নিরাপদে পুঁটিয়া সীমান্ত চৌকিতে নিয়ে যাওয়া হয়। পরে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য সেগুলি কলমচৌড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।।

Previous Post

কারাটে শেখানোর নামে নাবালিকা হিন্দু ছাত্রীদের যৌন হয়রানির  অভিযোগে গ্রেপ্তার সুরাটের কারাটে প্রশিক্ষক মহম্মদ শাহাবুদ্দিন 

No Result
View All Result

Recent Posts

  • গুদাম থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার হওয়ায় মারধরের মিথ্যা অভিযোগ করছেন পঞ্চায়েতের প্রধান আজাদ মুস্তাফা : আসল ভিডিও সামনে এনে জানালো বিএসএফ 
  • কারাটে শেখানোর নামে নাবালিকা হিন্দু ছাত্রীদের যৌন হয়রানির  অভিযোগে গ্রেপ্তার সুরাটের কারাটে প্রশিক্ষক মহম্মদ শাহাবুদ্দিন 
  • আফগান নারীদের নামের বদলে “গরু-ছাগল” লেখার নির্দেশ দিয়েছে তালিবান শাসক 
  • কেন্দ্র সরকারের সতর্কবার্তার পর ফাওয়াদ-মাহিরার পাকিস্তানি সিরিজের ভারতীয় মুক্তি বাতিল করেছে নেটফ্লিক্স 
  • কর্ণাটকে আইএসআই সমর্থিত সন্ত্রাসী মডিউলের পর্দাফাঁস, অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ২ ;  মুসলিম যুবকদের উগ্রপন্থী বানানোর কাজে জড়িত মহম্মদ ঘাউসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনআইএ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.