এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ এপ্রিল : রাজ্যে প্রথম দফার ভোট আগামী ২৩ এপ্রিল । মাঝে আর মাত্র ৩ দিন বাকি । তার মধ্যেই পশ্চিমবঙ্গের শাসকদল ও পুলিশ প্রশাসনের মধ্যে কার্যত ত্রাসের সৃষ্টি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । আজ রবিবার সাত সকালেই বালিগঞ্জে ফার্ন রোডে ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাট এবং নির্মাণ সংস্থা সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস. কামদারের বেহালার বাড়িতে হানা দিয়েছে ইডি । তবে আধিকারিকরা প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার পরে, গেট খোলা হয়। তারপরে শুরু হয় তল্লাশি।
এর আগেও, বেহালায় কামদারের এই বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি উদ্ধার করেছিল প্রায় দেড় কোটির টাকা। এরপরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ২ বার তলব করা হয় । কিন্তু ২ বারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। অবশেষে,আজ সকালে বেহালার এই ঠিকানায় অভিযান চালায় ইডি । বালিগঞ্জের ত্রাস সোনা পাপ্পুর ঘটনাতেই জয় এস. কামদারের নাম উঠে আসে বলে জানা গেছে ।
পাশাপাশি অন্যদিকে বালিগঞ্জ ফার্ন রোডে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিংহ বিশ্বাস এবং বর্তমান ডিসি শান্তনু সিনহার বিশ্বাস বাড়িতেও চলছে ইডির অভিযান । সোনা পাপ্পু যে সমস্ত প্রতারণা, জালিয়াতির ঘটনায় জড়িত, সেই সমস্ত মামলা নিয়েই কথা বলতেই প্রাক্তন ওসি শান্তনু সিংহ বিশ্বাসের ইডির হানা বলে জানা গেছে । যদিও প্রথমবারেই তাঁর বাড়িতে এই অভিযান নয়, এর আগে বারবার এই পুলিশকর্তাকে দিল্লিতে তলব করা হয়েছিল কিন্তু তিনি গড়হাজির ছিলেন। এরপর আজ তাঁর বাড়িতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করতেই পৌঁছে যান ইডি আধিকারিকরা।।
