• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অকল্যান্ডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পেল শ্রীলঙ্কা

Eidin by Eidin
January 11, 2025
in খেলার খবর
অকল্যান্ডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পেল শ্রীলঙ্কা
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,১১ জানুয়ারী : ঘরের মাঠে সিরিজের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড। শেষ ম্যাচটা তাই হোয়াইটওয়াশ এড়ানোর পরীক্ষা ছিল লঙ্কানদের জন্য। আর সে পরীক্ষায় ভালোভাবেই উতরে গিয়েছে সফরকারীরা। কিউইদের বড় ব্যবধানে হারিয়ে জয় দিয়ে সিরিজ শেষ করেছে চারিথ আসালঙ্কার দল।শনিবার (১১ জানুয়ারি) অকল্যান্ডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ১৪০ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। 

 ২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে প্রথম পাঁচ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় নিউজিল্যান্ড। ষষ্ঠ এবং সপ্তম উইকেটে মিচেল ব্রেসওয়েল এবং মিচেল স্যান্টনারকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন মার্ক চ্যাপম্যান। তবে এই দুই জুটি মিলিয়ে মোট রান আসে ৫৬। ৭৭ রানে ৭ উইকেট হারানোর পর জয়ের আশা অনেকটাই শেষ হয়ে যায় কিউইদের। তবুও চেষ্টা অব্যাহত রাখেন চ্যাপম্যান। অষ্টম উইকেটে নাথান স্মিথকে নিয়ে গড়েন ৫১ রানের জুটি। এহসান মালিঙ্গার শিকার হয়ে স্মিথ ফিরলে দ্রুতই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ওয়ান ডাউনে নামা ব্যাটিং করেছেন একদম শেষ পর্যন্ত। ৮১ বলে ৮১ রানের লড়াকু ইনিংস খেলে শেষ উইকেট হিসেবে আউট হন তিনি। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন এহসান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো এবং মহেশ থিকশানা।  

 এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ উইকেটে ২৯০ রান তোলে শ্রীলঙ্কা। ৪২ বলে সর্বোচ্চ ৬৬ রান করেছেন পাথুম নিসাঙ্কা। ৫টি ছক্কা ও ৬টি চার মেরেছেন এই ওপেনার। এ ছাড়া ফিফটি পেয়েছেন কুশল মেন্ডিস (৪৮ বলে ৫৪) ও জানিথ লিয়ানাগে (৫২ বলে ৫৩)। ৪ রানের জন্য ফিফটি পাননি কামিন্দু মেন্ডিস। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ৫৫ রানে নিয়েছেন ৪ উইকেট। তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে সিরিজসেরাও তিনি ।। 

Previous Post

দার্জিলিংয়ে হিন্দু কিশোরীর পিছু ধাওয়া করে ধর্ষণ-খুনের হুমকির অভিযোগ, গ্রেফতার মুহাম্মদ শামীম ও মুহাম্মদ সিদ্দিক নামে ২ যুবক

Next Post

মঙ্গলকোটে কুনুর নদীর ধার থেকে উদ্ধার দু’ড্রাম ভর্তি বোমা

Next Post
মঙ্গলকোটে কুনুর নদীর ধার থেকে উদ্ধার দু’ড্রাম ভর্তি বোমা

মঙ্গলকোটে কুনুর নদীর ধার থেকে উদ্ধার দু’ড্রাম ভর্তি বোমা

No Result
View All Result

Recent Posts

  • পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সরকারি বেতনভুক কর্মীকে নির্বাচনী এজেন্ট করার অভিযোগ তুললো বিজেপি  
  • ভবানীপুরে জেতার সমীকরণ বলে দিলেন শুভেন্দু অধিকারী 
  • পাকিস্তানের পেসার সালমান মির্জা হোটেলে এক তরুনীকে ধর্ষণের পর এবার স্পিনার মহম্মদ নওয়াজের বিরুদ্ধে মাদক ব্যবহারের অভিযোগ 
  • মালদার মোথাবাড়ি কান্ডে রাজ্যের ভূমিকার তীব্র নিন্দা করল সুপ্রিম কোর্ট  
  • টেপ, আঠা, কালি, সুগন্ধি, রাসায়নিক পদার্থ প্রভৃতি ইভিএমে লাগালেই বিপদে পড়বেন ! কাল ১৫২টি আসনে ভোটগ্রহণের আগে ‘বহিরাগত নেতা’দের বাংলা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.